কেরানীগঞ্জে ব্যাংক ডাকাতির চেষ্টা, ৩ জনের আত্মসমর্পণ

শেয়ার

ঢাকার কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় ডাকাতি চেষ্টার তিন ঘণ্টা পর তিন ডাকাত আত্মসমর্পণ করেছে। ঘটনাস্থলে উপস্থিত একজন র‍্যাব কর্মকর্তা সাংবাদিকদের জানান, পুলিশ ও র‍্যাব সদস্যদের পাহারায় একটি মাইক্রোবাসে করে তাদের সরিয়ে নেওয়া হয়েছে।

তিনি বলেন, ব্যাংকের ভেতরে আটকে পড়া কর্মকর্তা এবং গ্রাহকরা এখন সুস্থ আছেন।

র‍্যাব কর্মকর্তা আরও বলেন, ‘২০ থেকে ৩০ বছর বয়সী তিন ডাকাত তাদের তিনটি আগ্নেয়াস্ত্র জমা দিয়ে আমাদের গাড়িতে উঠেছে। সেনাবাহিনী, র‍্যাব এবং পুলিশের আত্মসমর্পণের আহ্বানে তারা সাড়া দিয়েছে।’

তিনি আরও জানান, কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং ব্যাংক কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতি নিরূপণ করবে।

এর আগে, দুপুর ২টার দিকে একদল সশস্ত্র ডাকাত রূপালী ব্যাংকে প্রবেশ করে ডাকাতির চেষ্টা করে এবং পরে ব্যাংক কর্মকর্তা ও গ্রাহকদের ভেতরে আটকে রাখে।

র‍্যাব কর্মকর্তা জানান, তিন ডাকাত ব্যাংকের ভেতরে প্রবেশ করেছিল, বাকিরা বাইরে অবস্থান করছিল।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.