করোনা সচেতনতায় কমলনগরে বিলবোর্ড স্থাপন করে “আমাদের সমাজ”

শেয়ার

নিজস্ব প্রতিবেদক:

করেনা ভাইরাস (কোভিট-১৯)সারা বিশ্বে যখন বিপর্যস্থ। বাংলাদেশেও এর প্রাদুর্ভাব সৃষ্টি হয়। জনগনকে সচেতনতা করার জন্য সরকার, বিভিন্ন সংগঠন সচেতনতা মুলক প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছে।

লক্ষ্মীপুরের কমলনগরে সামাজিক সংগঠন “আমাদের সমাজ” দেশের এ ক্রান্তিলগ্নে এলাকার জনগণকে সচেতন করার জন্য বিলবোর্ড স্থাপন করে। এরআগেও অসহায়, কর্মহীনদের মাঝে বিভিন্ন সময়ে আর্থিক অনুদান, খাদ্য সামগ্রী, মাক্স, হ্যান্ডস্যানিটাইজার, সাবান ও সচেতনামুলক লিপলেট বিতরণ করে।

শনিবার (২৭) জুন উপজেলার হাজিরহাট উত্তর বাজার রামগতি-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের পাশে এ বিলবোর্ড স্থাপন করা হয়।

বিলবোর্ড স্থাপনের সময় উপস্থিত ছিলেন “আমাদের সমাজ” এর উপদেষ্টা কমলনগর প্রেসক্লাব সভাপতি সাজ্জাদুর রহমানসহ সংগঠনের সদস্যবৃন্দ।

“আমাদের সমাজের” প্রধান সমন্বয়ক প্রবাসী সোহরাব সৌরভ জানান, সচেতনতা বৃদ্ধিতে আমরা করোনা প্রতিরোধে বিলবোর্ড স্থাপন করেছি। এরআগেও বিভিন্ন সামাজিক কর্মকান্ড করে আসছে আমাদের সমাজ।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.