কমলনগরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও স্মার্ট কার্ড বিতরণ

শেয়ার

রাকিব হোসেন লোটাস, কমলনগর  প্রতিনিধি :

লক্ষ্মীপুরের কমলনগরে মহান বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যেদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(১৬ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রাঙ্গনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ আয়োজন করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দীন আহমেদ বাপ্পী, বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম নুরুল আমিন মাস্টার, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আবছার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবু তাহের, শফিক উদ্দিন, হাজিরহাট হামিদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ জায়েদ হোসাইন ফারুকী, ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার রুক্সি, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ও ডা. আকিল আল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, হাজিরহাট উপকূল সরকারি কলেজে প্রভাষক মাইন উদ্দিন রিয়াজ।

অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও পুরুস্কার প্রদান করা হয়।

এছাড়াও মুক্তিযোদ্ধাদের মাঝে নির্বাচন কমিশন কতৃক স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.