কমলনগরে মাস্ক না পড়ায় ১২ জনকে জরিমানা

শেয়ার

নিজস্ব প্রতিবেদক:

লক্ষ্মীপুরের কমলনগরে মাস্ক না পড়ায় ১২ জনকে জরিমানা করা হয়েছে।এতে ২ হাজার ৩শত টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্টেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার করুনানগর বাজার এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

দ্বিতীয় ধাপে করোনা ভাইরাস মোকাবেলায় ‘নো মাস্ক নো সার্ভিস’ ‘মাস্ক পরুন সেবা নিন’ শীর্ষক প্রচারণা বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে সচেতনতা বৃদ্ধি লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সুত্রে জানা যায়, কমলনগরবাসী করোনাভাইরাসের সম্ভাব্য দ্বিতীয় ঢেউ প্রতিরোধে উপজেলা প্রশাসনের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.