কমলনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

শেয়ার

লক্ষ্মীপুরের কমলনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুহাম্মদ মিরাজ হোসেন (১৬) নামে এক মাদ্রাসা পড়–য়া ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ মে) দুপুরে উপজেলার চরলরেন্স ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিরাজ একই ইউনিয়নের উত্তর-পশ্চিম চরলরেন্স এলাকার মো. হাছানের ছেলে। সে স্থানীয় ফরাসগঞ্জ ফয়েজআম আলিম মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানান, ওই এলাকার হাজী মুকবুল আহাম্মেদ জামে মসজিদের মুয়াজ্জিনের কক্ষে মিরাজ পাঞ্জাবি ইস্ত্রি করছিলেন। ওই সময় মিরাজ বিদ্যুতের তারের সঙ্গে স্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।স্থানীয় চরলরেন্স ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম নুরুল আমিন মাস্টার ঘটনার সত্যতা নিশ্চিত  করেন।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.