কমলনগরে বজ্রপাতে ২ জনের মৃত্যু

শেয়ার

লক্ষ্মীপুর :

লক্ষ্মীপুরের কমলনগরে বজ্রপাতে মো. নুর মোহাম্মদ (৪০) ও মহিন উদ্দিন (২৫) নামে ২জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (০১ জুন) বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার চর জাঙ্গালিয়া গ্রামে বজ্রপাতে মৃত্যুর ঘটনা ঘটে।

নিহত নুর মোহাম্মদ চর জাঙ্গালিয়া গ্রামের আমিন উল্যাহর ছেলে। মহিন পাশ্ববর্তী চর ফলকন ইউনিয়নের আবদুর রবের ছেলে।

হাজিরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন বলেন, বিকেলে তারা ঘর নির্মাণ কাজে ব্যস্ত ছিলেন এ সময় ঝড় বৃষ্টি শুরু হয়। এতে বজ্রপাতে ঘটনাস্থলে নুর মোহাম্মদ ও মহিন উদ্দিনের মৃত্যু হয়।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.