কমলনগরে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু

শেয়ার

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের কমলনগরে বজ্রপাতে মো.রাব্বি হোসেন (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রোববার বিকেলে উপজেলার চরবসু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাব্বি চরবসূ আবু জাকের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ও ওই এলাকার মো. হাসেমের ছেলে।
স্থানীয়রা জানায় বিকেলে ঝড়ো হাওয়া শুরু হলে রাব্বি বাড়ির পাশের বিল থেকে ছাগল আনতে যায়। ওই সময় আকস্মিক বজ্রপাতে ছাগলসহ তার মৃত্যু হয়।
ইউপি সদস্য আরমান হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.