মোঃ ফয়েজ:
লক্ষ্মীপুরে নতুন করোনা আক্রান্ত ১৫জন। মোট আক্রান্ত ৩০৫জন। এর মধ্যে কমলনগরে একদিনে সর্বোচ্চ ১২ জন ও সদরে ৩ জন আক্রান্ত হয়েছেন।
জেলা সিভিল সার্জন সুত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
কমলগরে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৮। বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে রয়েছে ২ জন।
সোমবার (৮ জুন) দুপুরে কমলনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের এ তথ্য জানিয়েছেন।
ডা. আবু তাহের আরও জানান, এখন পর্যন্ত উপজেলা থেকে মোট ৫২৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এদের মধ্যে মোট পজিটিভ এসেছে ৩৮ জনের। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭জন। নতুন আক্রান্ত ১২ জনকে তাদের আক্রান্তের বিষয়টি জানিয়ে আইসোলেশনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
