কমলনগরে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করেন ইউএনও

শেয়ার

নিজস্ব প্রতিবেদক:

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় ঘূর্ণিঝড় আম্পান এ ক্ষতিগ্রস্তদের সহায়তায় ৯টি ইউনিয়নে চাল, ডাল, চিড়া, লবন, তেলসহ মোট ৫০০ প্যাকেট শুকনো খাবার এবং ১৫ টন চাল বিতরণ করা হয়েছে।

শুক্রবার(২২ মে) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোবারক হোসেন চর ফলকন ও সাহেবেরহাট ইউনিয়নে মেঘনা নদীর ভাঙন কবলিত এলাকা ও ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত ঘর পরিদর্শন করেন এবং দুর্গত পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি, ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, চর ফলকন ইউপি চেয়ারম্যান হাজী হারুন অর রশিদ, চেয়ারম্যান আবুল খায়ের প্রমুখ।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.