কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ-
লক্ষ্মীপুরের কমলনগরে মৎস্য অধিদপ্তর কম্বিং অপারেশনে পাঁচ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ ও দশ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পুদম পুষ্প চাকমা।
৩১ জানুয়ারী সকালে উপজেলার পাটয়ারীর হাট ও খায়ের হাট বাজারে অভিযান চালিয়ে খায়ের হাট ইতি স্টোর থেকে ৫ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করেছে এবং দোকানের মালিক সাইজুল ইসলামের নগদ দশ হাজার টাকা জরিমানা করা হয়।
উদ্ধারকৃত জাল সকলের উপস্থিতিতে উপজেলা কমপ্লেক্সের পুকুর পাড়ে জালিয়ে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক মোঃ আব্দুর সত্তার, জেলা মৎস কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা আব্দুল কুদ্দুস, কমলনগর উপজেলা কোস্ট গার্ড কন্টিজেন্ট কমান্ডার মোহাম্মদ হুমায় কবির, শাহীন মাহমুদ।
