কমলনগরে নদীর পাড় থেকে মাটি কাটায় ৫০ হাজার জরিমানা

শেয়ার

 

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীর পাড় থেকে মাটি কেটে ইট ভাটায় নেওয়ায় ব্রিক ফিল্ডের মালিক হেলাল উদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ৭ নভেম্বর রাতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান।
উপজেলা নির্বাহী অফিস সুত্রে জানা যায়, উপজেলার নবীগঞ্জ এলাকার মেঘনা নদীর পাড় থেকে মাটি ইট ভাটায় নেওয়ায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। হেলাল উদ্দিন নবীগঞ্জ এলাকার আবদুর রাজ্জাকের ছেলে।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.