কমলনগরে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শেয়ার

লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরের কমলনগরে কেক কেটে ও বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে উপজেলা ছাত্রলীগ। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে ছাত্রলীগের উদ্যোগে এ বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফয়সল আহমেদ রতন, যুবলীগের সাবেক সভাপতি ফজলুল হক সবুজ, সাবেক যুবলীগের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক সাগর, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. মাঈন উদ্দিন, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, ছাত্রলীগে নেতা দিদার হোসেন, রকি, মনির, রাকিব, রায়হান, সোহেলসহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারন সম্পাদক ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.