কমলনগরের অধ্যক্ষসহ ৩ শিক্ষকের জামিন

শেয়ার

লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট উপকূল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুল মোতালেবসহ ৩ শিক্ষককের জামিন মঞ্জুর করেছে লক্ষ্মীপুরের একটি আদালত।

বুধবার (০৯ আগস্ট) দুপুরে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. সাইদুর রহমান জামিন মঞ্জুর করেন।

আসামী পক্ষের উকিল এডভোকেট সৈয়দ শামছুল আলম জামিনের বিষয়টি নিশ্চিত করেন।
জামিনপ্রাপ্তরা হলেন উপকুল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক (ব্যবস্থাপনা) ফখরুল ইসলাম ও প্রভাষক (কম্পিউটার) আক্তার হোসেন।

ওই কলেজের একজন শিক্ষক বাদী হয়ে চলতি বছরের জানুয়ারিতে লক্ষ্মীপুর জেলা দায়রা জজ বিশেষ আদালতে মামলা দায়ের করেন । মামলাটি তদন্তের জন্য নোয়াখালী দুদককে নির্দেশ দেয় আদালত। ওই মামলায় গত (০২ আগষ্ট) দুদকের নোয়াখালী আঞ্চলিক কার্যালয় থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

 

 

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.