মোঃ বদিউজ্জামান (তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর কবিরহাটে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নৌকা মার্কার সমর্থনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী এক বিশাল পথসভা ২৩ ডিসেম্বর বিকালে কবিরহাট বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত হয়েছে ।
ওবায়দুল কাদের বক্তব্যে বলেন,বিএনপি পল্টন থেকে দৌঁড়াইয়া পালিয়ে গেছে। এখন তাদের কে খুঁজে পাওয়া যায় না।
বিএনপি ফাউল করে লাল কার্ড খেয়েছে। হাওয়া ভবনের চোরা তারেক রহমান টেমস্ নদীর ওপার থেকে লম্বা লম্বা কথা বলে। সাহস থাকলে বাংলার রাজপথে আস।কাদের ভোটারদের উদ্দেশ্যে বলেন , ৭ জানুয়ারি ফাইনাল খেলা আপনারা নির্ভয়ে দলে দলে নৌকা মার্কা ভোট দিবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবিরহাট পৌর মেয়র জহিরুল হক রায়হান। এ সময় উপস্থিত ছিলেন এমপি নিজাম হাজারী,এমপি একরামুল করিম চৌধুরী, নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ (পিন্টু) সদর উপজেলা চেয়ারম্যান সামছুদ্দিন (জেহান) কবিরহাট উপজেলা চেয়ারম্যান কামরুন্নাহার ( শিউলী), ধানসিঁড়ি ইউপি চেয়ারম্যান কামাল খান কোম্পানী, চাপরাশির হাট ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন ( টিটু), বাটইয়া ইউপি চেয়ারম্যান জসীম উদ্দিন ( শাহীন)সহ আ.লীগ যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ। নোয়াখালী ৫ আসন ( কোম্পানীগঞ্জ কবিরহাট) এ আসনে ওবায়দুল কাদেরের সাথে খেলার মত ভালো কোন খেলোয়াড় নেই। নিশ্চিন্তে কাদের এ আসন থেকে বিজয়ী হবে।
