কন্যা সন্তানের বাবা হলেন তাসকিন

শেয়ার

জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার তাসকিনের আহমেদের পরিবারে ঈদের আগেই অন্য রকম খুশি ছড়িয়ে পড়লো । দ্বিতীয়বারের মতো পিতৃত্বের স্বাদ পেলেন তাসকিন আহম্মেদ। তার ঘর আলো করে এসেছে ফুটফুটে এক রাজকন্যা।

আজ শুক্রবার খবরটি নিশ্চিত করেছেন তাসকিন তিনি নিজেই। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে কন্যা সন্তানের বাবা হওয়ার খবরটি প্রকাশ্যে আনেন ২৭ বছর বয়সী ডানহাতি এই টাইগার পেসার।

সবার কাছে দোয়া চেয়ে, এদিন সকালে নিজের ফেরিফায়েড ফেসবুক পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে তাসকিন লিখেন, ‘আলহামদুলিল্লাহ! আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সবার দোয়ায় আমি কন্যা সন্তানের বাবা হলাম। সবাই তার জন্য দোয়া করবেন।’

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.