বি. চৌধুরী (তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ
এপেক্স ক্লাব অব ভাষা শহীদ সালামের উদ্যোগে মেধা বৃত্তি-২০২৪ এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
সোমবার (১৮ নভেম্বর) সকালে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ প্রদান করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা এইট এর গভর্নর মোঃ জসিম উদ্দিন, পিডিজি এইড মনাব্বের হোসেন সেলিম, জেলা সেক্রেটারি এপেক্সিয়ান ইয়াছিন সুমন।
এপেক্স ক্লাব অব ভাষা শহীদ সালামের সভাপতি এপেক্সিয়ান হাসানের রশিদের সভাপতিত্বে মেম্বারশিপ এডেটেন্ডেস ডিরেক্টর আহমেদ উল্যাহ সবুজের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ভাষা শহীদ সালামের সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন জাবেদ, সিনিয়র প্রেসিডেন্ট হাফিজ আহমেদ মুকুল, সদস্য শওকত আলী, এপেক্স ক্লাব অব মেঘনার পিপি হাবিব সুমন।
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স ক্লাব অব ভাষা শহীদ সালাম অসহায় মানুষকে সহায়তা, শিক্ষা সহায়তা, গৃহ নির্মাণ, ত্রাণ সামগ্রী বিতরণ, চিকিৎসা সহায়তা, কর্মসংস্থানের ব্যবস্থাসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম করে আসছে।
