শীর্ষ নিউজ

দুই বিভাগে বজ্রবৃষ্টির আভাস, অপরিবর্তিত থাকবে তাপমাত্রা

দুই বিভাগে বজ্রবৃষ্টির আভাস, অপরিবর্তিত থাকবে তাপমাত্রা

দেশের দুই বিভাগে আগামী ২৪ ঘণ্টায় বজ্রবৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে বলেও সংস্থাটি জানিয়েছে। শুক্রবার সকাল ৭টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে। এ ছাড়া পরবর্তী ৪৮ ঘণ্টায়ও বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস রয়েছে। এ সময় তাপমাত্রাও কমতে পারে। পূর্বাভাসে আবহাওয়া অফিস বলছে, রংপুর ও সিলেট বিভাগের দু-এক জায়গায় আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পাশাপাশি শেষরাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। একই সঙ্গে:
আরও পড়ুন
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

আজ মহান একুশে ফেব্রুয়ারি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার দাবিতে তরুণ ছাত্র যুবকদের রক্তে রঞ্জিত হয়েছিল ঢাকার রাজপথ। বাঙালি জাতির সেই সংগ্রাম এবং আত্মত্যাগ পৃথিবীর ইতিহাসে অবিস্মরণীয় হয়ে রয়েছে। বাংলা আজ মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে। বাংলাদেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদা পেয়েছে। ২০০০ সাল থেকে সারা বিশ্বে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে। তবে বাংলাদেশে দিবসটি শহীদ দিবস হিসেবে পরিচিত। এবার নতুন এক আবহে স্বৈরাচারমুক্ত বাংলাদেশসহ সারা বিশ্বে বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) ভাষা আন্দোলনে জীবন উৎসর্গকারী শহীদ সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউরদের শ্রদ্ধা ভরে স্মরণ করা হবে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি:
আরও পড়ুন
ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল

ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে সাধারণ মানুষের ঢল নেমেছে। বিভিন্ন সংগঠন ও ব্যক্তি পর্যায়ের অনেকেই আসছেন শ্রদ্ধা জানাতে। তাদের হাতে ফুল, ফুলের ডালা, বিভিন্ন প্ল্যাকার্ড দেখা গেছে। ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ৪০ মিনিটে সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলাশী মোড় প্রবেশপথ খুলে দেওয়া হয়। এরপর থেকেই শহীদ মিনারে মানুষের ঢল নামে। শ্রদ্ধা জানতে আসা লোকেরা বলছেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালিকে অধিকার আদায় করে নিতে শিখিয়েছে। সে সময়ের আন্দোলন বাঙালির মধ্যে আজও সঞ্চারিত হয়। বাংলার মানুষ প্রতিবাদ করতে জানে তার অন্যতম দৃষ্টান্ত ছিলে ভাষা আন্দোলন।
আরও পড়ুন
দেশে যেন স্বৈরাচারের পুনরাবৃত্তি না ঘটে, সজাগ থাকতে হবে: প্রধান উপদেষ্টা

দেশে যেন স্বৈরাচারের পুনরাবৃত্তি না ঘটে, সজাগ থাকতে হবে: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এ দেশের ছাত্র-শ্রমিক-জনতা জুলাই অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ করে দিয়েছে। এ দেশকে এখন ভবিষ্যৎ প্রজন্মের উপযোগী করে তুলতে হবে। আর যেন দেশের মাটিতে স্বৈরাচারের পুনরাবৃত্তি না ঘটে এ ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে সিরাজগঞ্জের যমুনা নদীর পাড় হার্ড পয়েন্ট এলাকায় বাংলাদেশ স্কাউটসের সাত দিনব্যাপী সপ্তম জাতীয় কমিউনিটি ডেভেলপমেন্ট ক্যাম্পের (কমডেকা) উদ্বোধনী অনুষ্ঠানে এক ভিডিও বার্তায় তিনি এ কথা জানান। ড. মুহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশ স্কাউটে ১৯৯৪ সাল থেকে মেয়েদের অন্তর্ভুক্তি অনুমোদন পেয়েছে। কিন্তু এরপরও তাদের অংশগ্রহণ ১৩ পার্সেন্টেরও কম। এই সংখ্যা আরও বাড়াতে হবে। তিনি বলেন,:
আরও পড়ুন
ভারতের কাছে হার দিয়ে শুরু বাংলাদেশের মিশন

ভারতের কাছে হার দিয়ে শুরু বাংলাদেশের মিশন

খাদের কিনারে দাঁড়িয়ে সেঞ্চুরি উপহার দিয়েছিলেন তাওহিদ হৃদয়। তাতে বাংলাদেশ পেয়েছিল ভদ্রস্থ এক পুঁজি। কিন্তু ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে লড়াই করার জন্য যথেষ্ট হয়নি তা। বরং শুভমন গিলের অপরাজিত সেঞ্চুরিতে সহজ জয়ই পেয়েছে ভারত। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৬ উইকেটে হেরেছে বাংলাদেশ। ২২৯ রানের লক্ষ্য ২১ বল হাতে রেখে টপকে যায় রোহিত শর্মার দল। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচটিতে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছিল বাংলাদেশ। কিন্তু টাইগাররা প্রথম দুই ওভারে দুই উইকেট হারায়। এক পর্যায়ে ৩৫ রান তুলতে হারিয়ে ফেলে ৫ উইকেট। সেখান থেকে দলকে টেনে তোলেন পাঁচ নম্বরে নামা তাওহিদ:
আরও পড়ুন
অতীতের যেকোনো সময়ের চেয়ে আমরা এখন বেশি শক্তিশালী: ড. ইউনূস

অতীতের যেকোনো সময়ের চেয়ে আমরা এখন বেশি শক্তিশালী: ড. ইউনূস

আমরা এখন অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী, উদ্যমী এবং সৃজনশীল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশে পদক-২০২৫ হস্তান্তর উপলক্ষে এক ভাষণে তিনি এ কথা জানান। প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, ‘আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যেকোনো প্রজন্মের স্বপ্নের চেয়ে দুঃসাহসী। তারা যেমন নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চায়, তেমনি একই আত্মবিশ্বাসে নতুন পৃথিবীর সৃষ্টি করতে চায়। নতুন পৃথিবী সৃষ্টিতে তারা নেতৃত্ব দিতে চায়। সে নেতৃত্ব দেওয়ার জন্য তারা প্রস্তুত। ছেলেরাও প্রস্তুত, মেয়েরাও প্রস্তুত।’ ড. ইউনূস বলেন, ‘তরুণরা ঘুণে ধরা ও আত্মবিনাশী সভ্যতার বন্ধনমুক্ত হয়ে তাদের স্বপ্নের নতুন:
আরও পড়ুন
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শুরু হয়ে গেল। ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল টাইগাররা। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের চেয়ে ভারত অনেকটা এগিয়ে থাকলেও বেশ আত্মবিশ্বাসী টাইগাররা। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন, ‘এই সংস্করণে আমাদের দলটা ব্যালান্সড। আমরা বিশ্বাস করি, এই টুর্নামেন্টে আমরা যে কোনো দলকে হারাতে পারি। সব দলই শিরোপা জয়ের সামর্থ্য রাখে। আর আমি এমন কেউ নই যে প্রতিপক্ষ নিয়ে খুব বেশি ভাবি। নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে আমরা যে কোনো দিন যে কোনো দলকে হারাতে পারি।’:
আরও পড়ুন
শহীদ মিনারে নিষিদ্ধ সংগঠনের সদস্যরা বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: র‍্যাব

শহীদ মিনারে নিষিদ্ধ সংগঠনের সদস্যরা বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: র‍্যাব

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনার প্রাঙ্গণে প্রবেশ করে নিষিদ্ধঘোষিত কোনো দল বা সংগঠনের সদস্যরা যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সতর্ক রয়েছে র‍্যাব। বিজ্ঞাপন বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি মুত্তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন। এ ছাড়া রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা জানাবেন। বিজ্ঞাপন একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারসহ অন্যান্য শহীদ মিনারে:
আরও পড়ুন
অপপ্রচার ঠেকাতে ইসির পাশে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান

অপপ্রচার ঠেকাতে ইসির পাশে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান

নির্বাচনে অপপ্রচার ঠেকাতে নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তাদের দুদিনের প্রশিক্ষণ দেবে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ‘দি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকটোরাল সিস্টেম-আইএফইএস’। বুধবার (১৯ ফেব্রুয়ারি) ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলমের সই করা এক অফিস আদেশ থেকে বিষয়টি জানা গেছে। আদেশে বলা হয়, ২২ ও ২৩ ফেব্রুয়ারি আইএফইএস আয়োজিত দুই দিনব্যাপী ‘স্ট্র্যাটেজিক কমিউনিকেশন ট্রেনিং’ নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে। এ জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের যথাসময়ে প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত থাকতে হবে। কর্মসূচি উদ্বোধন করবেন নির্বাচন কমিশনার বেগম তাহমিদা আহমদ। দুদিনের প্রশিক্ষণ কর্মসূচিতে ইসির প্রতি আস্থাহীনতা, নির্বাচনে প্রাতিষ্ঠানিক গ্রহণযোগ্যতা, অপ্রচার, ভুল তথ্য প্রচার, ভোটার নিবন্ধন যোগাযোগ ঘাটতি, দক্ষতা বৃদ্ধি ও ঘাটতি পূরণে বৈশ্বিক প্রেক্ষাপট, সামাজিক যোগাযোগ মাধ্যমে:
আরও পড়ুন
পাকিস্তানকে বোকা বানিয়ে উড়ন্ত সূচনা নিউজিল্যান্ডের

পাকিস্তানকে বোকা বানিয়ে উড়ন্ত সূচনা নিউজিল্যান্ডের

চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি সর্বোচ্চ সারতে ঘরের মাঠে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের আয়োজন করেছিল পাকিস্তান। যেখানে পুরোপুরি ব্যর্থ হয়েছে স্বাগতিকরা। ত্রিদেশীয় সিরিজে প্রোটিয়াদের হারালেও ফাইনালসহ দুই ম্যাচেই কিউইদের কাছে পরাস্ত হয়েছে রিজওয়ানের দল। ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডকে আমন্ত্রণ জানিয়ে যে কত বড় ভুল করেছে তা হাড়েহাড়ে টের পাচ্ছে পাকিস্তান। কারণ, তাদের ঘরের মাঠের কন্ডিশন বুঝে নিয়ে চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে বাবর-রিজওয়ানদের বিধ্বস্ত করে উড়ন্ত শুরু পেয়েছে নিউজিল্যান্ড। আর হার দিয়ে শিরোপা ঘরে রাখার মিশন শুরু হলো পাকিস্তানের। বুধবার (১৯ জানুয়ারি) আগে ব্যাট করে পাকিস্তানকে ৩২১ রানের বড় লক্ষ্য দিয়েছিল নিউজিল্যান্ড। জবাব দিতে নেমে ১৬ বল হাতে থাকতে ২৬০ রানে:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.