শীর্ষ নিউজ

খুবির এসডব্লিউই ডিসিপ্লিনের নতুন প্রধান অধ্যাপক সানাউল ইসলাম

খুবির এসডব্লিউই ডিসিপ্লিনের নতুন প্রধান অধ্যাপক সানাউল ইসলাম

খুবি প্রতিনিধি, তানভীর হাসান তন্ময়: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সয়েল,ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের নতুন প্রধান নিযুক্ত হয়েছেন অধ্যাপক মো. সানাউল ইসলাম। বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারী ) সকাল ১০ টায় দায়িত্ব গ্রহন করেন তিনি। মো. সানাউল ইসলাম দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ভাবকী গ্রামে ১৯৭৩ সালে জন্মগ্রহণ করেন। দিনাজপুরের সেন্ট ফিলিপর্স হাই স্কুল থেকে ১৯৮৮ সালে এসএসসি এবং ১৯৯০ সালে ঢাকার নটর ডেম কলেজ থেকে এইচএসসি পাশ করেন। এরপর ১৯৯০ এবং '৯৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সয়েল,ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট বিভাগ থেকে অনার্স এবং মাস্টার্স শেষ করেন। তারপর তিনি ২০০২ সালের অক্টোবর মাসে খুবির সয়েল সাইন্স ডিসিপ্লিনের প্রভাষক হিসেবে যোগদান করেন। এই ডিসিপ্লিনের সদ্য বিদায়ী প্রধান:
আরও পড়ুন
স্পিডবোট সংঘর্ষে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে  লিগ্যাল নোটিশ

স্পিডবোট সংঘর্ষে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে লিগ্যাল নোটিশ

ফরিদপুর জেলা প্রতিনিধি- ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে স্পিডবোট সংঘর্ষে নিহত প্রত্যেকের পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। ইমেইল ও ডাক যোগে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং নৌ-পরিবহন অধিদফতরের মহাপরিচালক, ফরিদপুর ও ঢাকার জেলা প্রশাসক, চরভদ্রাসনও দোহার উপজেলার নির্বাহী অফিসারকে লিগ্যাল নোটিশে বিবাদী করা হয়। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) মানবাধিকার সংস্থা ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষে সুপ্রিম কোর্টের দুই আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব ও ব্যারিস্টার মোহাম্মদ কাওসার এ নোটিশ পাঠান। নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে নিহত প্রত্যেক পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ প্রদানের জন্য বলা হয়েছে। তাছাড়া নদী পারাপারে:
আরও পড়ুন
জাতির পিতার পূণ্য ভূমিতে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ে নাই ছাত্রলীগের কমিটি

জাতির পিতার পূণ্য ভূমিতে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ে নাই ছাত্রলীগের কমিটি

মোঃফজলে রাব্বি, বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ ১৯৪৮ সালের ৪ জানুয়ারি ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।বঙ্গবন্ধুর নিজ হাতে গড়া বাংলাদেশ ছাত্রলীগ আজ সর্বোচ্চ পর্যায়ের নেতৃত্বদানকারী সংগঠন। কিন্তু হতাশার বিষয় জাতির পিতার পূণ্য ভূমিতে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ প্রতিষ্ঠার একযুগ পেরিয়ে গেলেও কমিটি দিতে পারেনি দেশের প্রাচীন ও ঐতিহাসিক ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। কমিটি হীন ছাত্রলীগ দীর্ঘ ১২ বছর কাজ করে যাচ্ছে সংগঠনটির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) শাখা। দীর্ঘদিন কমিটি বঞ্চিত থাকার ফলে কমিটির দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের ত্যাগী ছাত্রলীগ নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারী) দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করে নেতাকর্মীরা। এসময় লিপুস ক্যান্টিন থেকে:
আরও পড়ুন
নেপালকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন

নেপালকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালের বিপক্ষে ২-০ গোলে চ্যাম্পিয়ন বাংলাদেশ। মেয়েদের বয়সভিত্তিক সাফ টুর্নামেন্টে বাংলাদেশ যে রাজত্ব করছে তার প্রমাণ আবারও মিললো মাঠে। ঘরের মাঠে হওয়া প্রথম সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশ। ফাইনালে নেপালকে ৩-০ গোলে হারিয়ে আবারও তারা প্রমাণ করেছে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের মেয়েরাই সেরা। বিস্তারিত আসছে…
আরও পড়ুন
ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত চার

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত চার

ইন্দোনেশিয়ার পাপুয়ায় ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে অন্তত চারজন নিহত হয়েছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। আজ বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১টা ২৮ মিনিটে জায়াপুরা শহরের দক্ষিণ-পশ্চিমে ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্র ছিল ১০ কিলোমিটার গভীরে। ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ুবিদ্যা ও ভূ-পদার্থবিদ্যা সংস্থা এই তথ্য দিয়েছে। জায়াপুরা দুর্যোগ প্রশমন সংস্থার প্রধান আসেপ খালিদ এক বিবৃতিতে জানান, একটি ক্যাফে ভেঙে পড়ে চারজন নিহত হয়েছেন। এএফপির এক ছবিতে দেখা যায় ওয়াটারফ্রন্ট ক্যাফেটির ছাদ ভেঙে পানিতে ভাসছে। লোকজন এর ওপর দাঁড়িয়ে আছে। এর ভেতরে কিছু লোক আটকা পড়েছেন বলে জানা গেছে জায়াপুরার বাসিন্দারা বলেন, ভূমিকম্পটি যখন আঘাত হানে, তখন লোকজন নিরাপত্তার জন্য বাড়িঘর ও:
আরও পড়ুন
নেত্রকোণায় ১২০টাকায় চাকরি মিলবে পুলিশে

নেত্রকোণায় ১২০টাকায় চাকরি মিলবে পুলিশে

আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি: চাকরি নয়, সেবা’ এই প্রতিপাদ্যে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ ২০২৩ উপলক্ষে অভিভাবক ও চাকুরি প্রত্যাশীদের তদবির কিংবা অবৈধ লেনদেন থেকে বিরত রাখতে জনসচেতনায় এক সংবাদ সম্মেলন করেছে নেত্রকোনা জেলা পুলিশ। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় নেত্রকোনা পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ স্থানীয় সাংবাদিকদের সাথে খোলামেলা আলোচনায় জানান, চাকুরি প্রত্যাশীদের বিধি মোতাবেক খরচ হয়েছে মাত্র ১২০টাকা। স্বচ্চতা জবাবদিহিতার মাধ্যমে যোগ্যতায় মিলবে পুলিশের চাকুরি একথা নিশ্চিত করতেই এ সংবাদ সম্মেলন। তিনি বলেন, সারা দেশে একই প্রক্রিয়ায় পুলিশ কনস্টেবল পদে নিয়োগ প্রদান করা হবে। এরমাঝে নেত্রকোনায় ৭৩ জন:
আরও পড়ুন
এইচএসসিতে লায়ন জাহাঙ্গীর আলম মানিক মহিলা কলেজের সাফল্য

এইচএসসিতে লায়ন জাহাঙ্গীর আলম মানিক মহিলা কলেজের সাফল্য

বি. চৌধুরী নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর সেনবাগ উপজেলার একমাত্র মহিলা কলেজ "লায়ন জাহাঙ্গীর আলম মানিক মহিলা কলেজ" -এইচ.এস.সি. ২০২১-২০২২ শিক্ষাবর্ষে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে বৃহত্তর নোয়াখালীর সকল মহিলা কলেজের মধ্যে পাসের হারে প্রথম এবং সেনবাগ উপজেলার সকল কলেজের মধ্যে দ্বিতীয় বারের মত প্রথম স্থান অর্জন করেছে। তন্মধ্যে জিপিএ-৫ সর্বমোট ৯ (নয়) জন। পাসের হারঃ প্রায় ৯৭% কৃতিত্বপূর্ণ এ সাফল্যের জন্য সংশ্লিষ্ট সকল ছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন লায়ন জাহাঙ্গীর আলম মানিক মহিলা কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি সানজি গ্রুপের চেয়ারম্যান, মেঘনা ব্যাংক লিমিটেড এর ডাইরেক্টর বিশিষ্ট শিল্পপতি লায়ন জাহাঙ্গীর আলম মানিক।
আরও পড়ুন
নতুন ৩ রেলপথ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নতুন ৩ রেলপথ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

তিন প্রকল্পের আওতায় নবনির্মিত ৬৯ দশমিক ২০ কিলোমিটার রেলপথ রূপপুর, শশীদল ও জয়দেবপুর স্টেশন থেকে ট্রেন চলাচল উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এ তিনটি রেলস্টেশনের সঙ্গে সংযুক্ত হয়ে সবুজ পতাকা নেড়ে ও বাঁশিতে ফুঁ দিয়ে ট্রেন চলাচল উদ্বোধন করেন তিনি। রূপপুর রেলওয়ে স্টেশন থেকে রূপপুর-ইশ্বরদী সেকশনে নবনির্মিত ব্রডগেজ রেলপথ, শশীদল রেলওয়ে স্টেশন থেকে শশীদল-রাজাপুর ও কসবা-মন্দবাগ সেকশনে নবনির্মিত ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ এবং জয়দেবপুর রেলওয়ে স্টেশন থেকে জয়দেবপুর-টঙ্গী সেকশনে নবনির্মিত ডুয়েল ডাবল লাইন রেলপথে ট্রেন চলাচল করবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।
আরও পড়ুন
পিএসজিতে ১০ নম্বর জার্সিতে মেসি

পিএসজিতে ১০ নম্বর জার্সিতে মেসি

শেষ ষোলোতেই ফরাসি কাপে মার্সেইয়ের বিপক্ষে মাঠে নামে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। তবে প্রতিপক্ষের মাঠে মেসি-নেইমারকে নিয়েও ২-১ গোলে হেরে ফরাসি কাপ থেকে বিদায় নিতে হয় ক্রিস্তফ গালতিয়ের দলকে। এদিন পিএসজি হারলেও মেসিকে মাঠে পাওয়া গেল তার আইকনিক ‘১০ নম্বর’ জার্সিতে। আর্জেন্টাইন ক্ষুদে জাদুকরের ক্যারিয়ারের বেশি সময়ে দেখা যায় ১০ নম্বর জার্সি গায়ে। তবে পিএসজিতে গিয়ে ১০ নম্বর জার্সির বদলে ৩০ নম্বর পেয়েছিলেন মেসি। এদিকে গতকাল ম্যাচে মেসির গায়ে ১০ নম্বর জার্সি নিয়ে গোলডটকমের এক প্রতিবেদনে জানায়, ফরাসি কাপের নিয়ম অনুসারে একাদশে থাকা ফুটবলারদের জার্সি নম্বর হতে হবে ১ থেকে ১১ এর মধ্যে। আর সেজন্য ৩০ এর পরিবর্তে ১০ নম্বর:
আরও পড়ুন
ভূমিকম্পে নিহতদের স্মরণে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক

ভূমিকম্পে নিহতদের স্মরণে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক

তুরস্ক ও সিরিয়ায় সোমবারে ঘটে যাওয়া ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা এখন পর্যন্ত ১২ হাজার ছাড়িয়েছে। মর্মান্তিক এই ঘটনায় আজ এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকার। আজ বুধবার শোক পালন করার ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়, দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন, বিভিন্ন দেশে বাংলাদেশের মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এবং ভূমিকম্পে নিহতদের আত্মার শান্তির জন্য দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। তুরস্ক ও সিরিয়ায় গত সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে আঘাত হানে ৭ দশমিক ৮ মাত্রার:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.