নতুন ৩ রেলপথ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শেয়ার

তিন প্রকল্পের আওতায় নবনির্মিত ৬৯ দশমিক ২০ কিলোমিটার রেলপথ রূপপুর, শশীদল ও জয়দেবপুর স্টেশন থেকে ট্রেন চলাচল উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এ তিনটি রেলস্টেশনের সঙ্গে সংযুক্ত হয়ে সবুজ পতাকা নেড়ে ও বাঁশিতে ফুঁ দিয়ে ট্রেন চলাচল উদ্বোধন করেন তিনি।

রূপপুর রেলওয়ে স্টেশন থেকে রূপপুর-ইশ্বরদী সেকশনে নবনির্মিত ব্রডগেজ রেলপথ, শশীদল রেলওয়ে স্টেশন থেকে শশীদল-রাজাপুর ও কসবা-মন্দবাগ সেকশনে নবনির্মিত ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ এবং জয়দেবপুর রেলওয়ে স্টেশন থেকে জয়দেবপুর-টঙ্গী সেকশনে নবনির্মিত ডুয়েল ডাবল লাইন রেলপথে ট্রেন চলাচল করবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.