শীর্ষ নিউজ

কড়া নিরাপত্তায় চলছে বর্ষবরণের নানা অনুষ্ঠান

কড়া নিরাপত্তায় চলছে বর্ষবরণের নানা অনুষ্ঠান

রাজধানীতে উৎসবমুখর পরিবেশে চলছে বর্ষবরণের নানা অনুষ্ঠান। এসব অনুষ্ঠানস্থলে কড়া নিরাপত্তা নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মূল অনুষ্ঠানস্থল রমনা বটমূলে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে শুক্রবার সকাল থেকে বৈশাখী সাজে আসতে শুরু করেন বিভিন্ন বয়সী নারী-পুরুষ। সবাইকে আইনশৃঙ্খলা বাহিনী তল্লাশির মধ্য দিয়ে প্রবেশ করতে হচ্ছে। টিএসসি, শাহবাগ, সোহরাওয়ার্দী উদ্যানসহ পুরো এলাকায় বর্ষবরণের অনুষ্ঠান চলছে। এই এলাকায় যানবাহনের চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। দর্শনার্থীরা হেঁটে চলাচল করছেন। অনুষ্ঠানস্থলের আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। র‍্যাব-পুলিশের টহল চেকপোস্ট ও অবজারভেশন পোস্টের মাধ্যমে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। সরেজমিনে দেখা যায়, রাজধানীর কাকরাইল থেকে সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে যান চলাচলের:
আরও পড়ুন
শাকিব খানের নতুন সিনেমার গান ভাইরাল

শাকিব খানের নতুন সিনেমার গান ভাইরাল

আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান ও বুবলী অভিনীত সিনেমা ‘লিডার: আমিই বাংলাদেশ’। সিনেমাটির মুক্তি সামনে রেখে গতকাল সন্ধ্যায় প্রকাশ পেয়েছে সিনেমার প্রথম গান। ‘কথা আছে’ শিরোনামের গানটি ইতিমধ্যে অনলাইনে ঝড় তুলেছে। ভিন্ন ঘরানার গানটি গেয়েছেন ‘গালি বয় রানা’খ্যাত সংগীতশিল্পী তাবিব মাহমুদ। ‘কথা আছে’ শিরোনামের গানটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে। গানটি ইউটিউবে মুক্তি পাওয়ার পর শাকিব খান তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে গানটি শেয়ার করেছেন। সেখানেই ভিন্ন লুকের জন্য ভক্ত ও নেটিজনদের প্রশংসা পাচ্ছেন শাকিব। শিরোনামের গানটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে ‘কথা আছে’ শিরোনামের গানটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে:
আরও পড়ুন
নরসিংদীর মনোহরদীতে ৪ হাজার লোকের মাঝে শাড়ি লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ

নরসিংদীর মনোহরদীতে ৪ হাজার লোকের মাঝে শাড়ি লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে নরসিংদীর মনোহরদীতে দরিদ্র ও বঞ্চিত মানুষের সেবায় নিয়োজিত প্রতিষ্ঠান মরহুম ডা.আব্দুর রশিদ মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে প্রায় ৪ হাজার বেকার, অসহায়,ও দুস্থ মানুষের মাঝে শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে । মরহুম ডা.আব্দুর রশিদ মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান মো.হাবিবুর রহমান মোল্লাহ বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকালে নরসিংদীর মনোহরদী উপজেলার গোতাশিয়া ইউনিয়নের পাঁচকান্দি গ্রামের নিজ বাড়িতে তার নিজস্ব অর্থায়নে ৪ হাজার মানুষের মাঝে শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করেন। এ সময় গোতাশিয়া ইউনিয়ন পরিষদের সদস্য বকুল মিয়া,সাবেক সদস্য মো.দীন মোহাম্মদ, সমাজসেবক মো.শামসুজ্জামান, ইন্নছ আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রতি বছরের মতো:
আরও পড়ুন
চরভদ্রাসনে প্রেমের সম্পর্কে অন্তঃসত্ত্বা

চরভদ্রাসনে প্রেমের সম্পর্কে অন্তঃসত্ত্বা

ফরিদপুর প্রতিনিধি- ফরিদপুরের চরভদ্রাসনে প্রেমের সম্পর্কে অন্তঃসত্ত্বা কলেজছাত্রীকে গর্ভপাতের অভিযোগে হৃদয় বিশ্বাসসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার (১১ এপ্রিল) মামলা করেন ভুক্তভোগী। এ ঘটনার পর থেকে অভিযুক্ত হৃদয় পলাতক রয়েছেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, ফরিদপুরের চরভদ্রাসনের বাসিন্দা গৌরাঙ্গ বিশ্বাসের ছেলে হৃদয় বিশ্বাস এক কলেজছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। নগ্ন ছবি ধারণ করে ব্ল্যাকমেইল করে ওই ছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে ওই ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।। বিষয়টি হৃদয়ের পরিবারের সদস্যদের জানালে বিয়ের কথা বলে ওই ছাত্রীর গর্ভপাত করান। ভুক্তভোগী ওই ছাত্রীর মা বলেন, ‘আমরা গরিব মানুষ। তাই আমাদের পাশে কেউ দাঁড়াতে চায় না। হৃদয়ের পরিবার প্রভাবশালী, আমাদের:
আরও পড়ুন
নির্যাতিত নাসরিনের পাশে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ

নির্যাতিত নাসরিনের পাশে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ

আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি: মানবিক জেলা প্রশাসক নেত্রকোণা জেলার জেলা প্রশাসক জনাব, অঞ্জনা খান মজলিশ গণশুনানির কার্যক্রমের মধ্য দিয়ে জেলার মদনপুর ইউনিয়নের শারিরীক নির্যাতিত এক মহিলার দূরবস্থার কথা শুনে তাৎক্ষণিক ঈদ সামগ্রী, সেলাই মেশিন, ঈদের কাপড় সহ জীবিকা নির্বাহ করার ব্যবস্থা করে দেন। জানা যায়, মদনপুর ইউনিয়নের মনাং গ্রামের নাসরিন এবং তার বাচ্ছাদের নিয়ে খুবই কষ্টে জীবন-যাপন করে আসছে এবং তাকে তার স্বামী শারিরীক নির্যাতিত করে আসছে এ কথা গণশুনানির কার্যক্রমের মাধ্যমে শুনে মানবিক জেলা প্রশাসক জনাবা, অঞ্জনা খান মজলিশ সঙ্গে সঙ্গে সেই মহিলার পাশে দাঁড়ান এবং নির্যাতিত নাসরিনের চিকিৎসা, বাসস্থান সকল কিছুর দায়িত্ব নেন মানবিক এবং সততার প্রতিক:
আরও পড়ুন
চট্টগ্রামে টেকনো’র তিনটি নতুন ফ্ল্যাগশিপ আউটলেট উদ্বোধন

চট্টগ্রামে টেকনো’র তিনটি নতুন ফ্ল্যাগশিপ আউটলেট উদ্বোধন

প্রিমিয়াম ও স্মার্ট ডিভাইসের গ্লোবাল মার্কেট লিডার ব্র্যান্ড টেকনো চট্টগ্রামে তিনটি নতুন ফ্ল্যাগশিপ আউটলেট চালু করেছে। গত ১১ এপ্রিল (মঙ্গলবার) নতুন এই ফ্ল্যাগশিপ আউটলেটগুলোর উদ্বোধন করা হয়। আউটলেট তিনটির অবস্থান হচ্ছে দোকান নং-৬/৭, অ্যাপোলো শপিং সেন্টার, নিচতলা, কাজীর দেউড়ি, চট্টগ্রাম; সিটি কর্পোরেশন মার্কেট, নিউমার্কেট সার্কেল, চট্টগ্রাম; এবং দোকান নং: ৪২৬/বি, বিপনি বিতান (৩য় তলা), চট্টগ্রাম। চট্টগ্রামে একই দিনে তিনটি আউটলেট চালু করা ব্র্যান্ডটির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে চালু হওয়া বাংলাদেশের প্রথম টেকনো’র ফ্ল্যাগশিপ আউটলেটটি একটি দুর্দান্ত সাফল্য ছিল। গ্রাহকরা প্রিমিয়াম ডিজাইন, প্রিমিয়াম অভিজ্ঞতা এবং উন্নত পারফর্মেন্স পেয়ে টেকনোর প্রশংসা করেছেন। চট্টগ্রামের নতুন ফ্ল্যাগশিপ আউটলেট তিনটি গ্রাহকদের:
আরও পড়ুন
পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা, স্বামীর ১০ বছরের সাজা

পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা, স্বামীর ১০ বছরের সাজা

লক্ষ্মীপুর প্রতিনিধি: পরকীয়া সন্দেহে বিয়ের এক বছরের মাথায় লক্ষ্মীপুরের বশিকপুরে স্ত্রী লামিয়া আক্তার ঐশিকে হত্যার দায়ে স্বামী আরমান হোসাইন ওরফে আরিফকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের রায় দিয়েছে আদালত। একই সাথে তার ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন। রায়ের সময় আসামী আরিফ আদালতে উপস্থিত ছিলো। আদালত তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে তিনি জামিনে ছিলেন। জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার এজাহার ও আদালত সূত্র জানায়, জেলার সদর উপজেলার:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে অটোরিকসার ধাক্কায় শিশু নিহত

লক্ষ্মীপুরে অটোরিকসার ধাক্কায় শিশু নিহত

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে রায়পুর উপজেলার চরবংশী এলাকায় অটোরিকসার ধাক্কায় জামিল হোসেন(৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে ওই এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত শিশু উপজেলার চরবংশীর জাহের মিয়ার ছেলে। পুলিশ জানায়, সকালে বাড়ি থেকে বের হয় শিশু জামিল হোসেন। রাস্তা পারাপারের সময় অটোরিকসার ধাক্কায় গুরুতর আহত হয় সে। পরে আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক জামিল হোসেনকে মৃত ঘোষনা করেন। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শিপন বড়–য়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অটোরিকসার ধাক্কায় চার বছরের শিশু জামিল হোসেন মারা গেছে। এবিষয়ে তদন্ত করে আইনহগত ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন
নিষেধাজ্ঞা অমান্য, নদীতে নেমে জরিমানা গুণলেন ২১ জেলে

নিষেধাজ্ঞা অমান্য, নদীতে নেমে জরিমানা গুণলেন ২১ জেলে

লক্ষ্মীপুর প্রতিনিধি লক্ষ্মীপুরের রামগতিতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মাছ শিকারে নামায় ২১ জেলেকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম শান্তুনু চৌধুরী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অর্থদণ্ড দেন। এর আগে রামগতিহাট মাছঘাট এলাকার মেঘনা নদীতে অভিযান চালিয়ে জেলেদেরকে আটক করা হয়। এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন ও বড়খেরী নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত মেঘনা নদীর ১০০ কিলোমিটার এলাকায় মার্চ-এপ্রিল নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এ দুই মাস নদীতে মাছ আহরণ, ইলিশ শিকার, পরিবহণ, বেচাকেনা:
আরও পড়ুন
রাজশাহীতে পুলিশের অভিযানে অনলাইন জুয়াড়ী গ্রেপ্তার

রাজশাহীতে পুলিশের অভিযানে অনলাইন জুয়াড়ী গ্রেপ্তার

প্রতিবেদক রাজশাহী: রাজশাহীতে পুলিশের এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) একটি দল ৫ অনলাইন জুয়াড়ীকে গ্রেপ্তার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানার তকিপুরসহ বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো তকিপুর মধ্যপাড়া এলাকার নসিমের ছেলে সিরাজুল ইসলাম ওয়াসিম (৩৩), লক্ষিপুর এলাকার মৃত সাদেক আলীর ছেলে মনিরুল ইসলাম মুন্না (৩৪), মোল্লাপাড়া এলাকার রইসের ছেলে শরিফুল ইসলাম (৪৫) কাটাখালির শ্যামপুরের খবির আলীর ছেলে আব্দুল হাকিম এবং কাশিয়াডাঙ্গা নগরপাড়ার ফজলুল হকের ছেলে তারভির ইসলাম সোহাগ (৩৫)। এসময় তাদের নিকট থেকে ৯টি মোবাইল ফোন, এক লক্ষ সতের হাজার দুই শত টাকা, ১ টি সিঙ্গার অ্যান্ড্রয়েড টিভি, ১:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.