রামগঞ্জে রিক্সাচালকের বসতঘর ভাংচুর করে সম্পত্তি দখল
আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে ভাড়াটিয়া সন্ত্রাসীদের হামলায় হতদরিদ্র দিনমুজুর রিক্সাচালক মজিবুল হকের বসতঘর ভাংচুর করে সম্পত্তি দখল করার অভিযোগ পাওয়া গেছে।একই বাড়ির ভূমিদস্যু আমিন উল্যা ও তার প্রবাস ফেরত ছেলে নাছির ভাড়াটিয়া মুখোশধারী সন্ত্রাসীদের নেতৃত্বে অস্ত্রশস্ত্র নিয়েওই হামলা চালিয়ে বসতঘরে থাকা আসবাপত্র মালামাল লুটপাট করে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে ১৭মে (বুধবার) সকালে উপজেলার লামচর ইউনিয়নের বিষ্ণবল্ববপুর গ্রামের নোয়া বাড়িতে। উচ্ছেদের পর নিজরা ঐ স্থানে একটি ঘর নির্মান করে মজিবুল হকের সম্পত্তি জবর দখল করে নেয়। খবর পেয়ে রামগঞ্জ থানার এস আই হেলাল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এব্যাপারে হতদরিদ্র দিনমুজুর রিক্সাচালক মজিবুল হক বাদী হয়ে রামগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।:
