শীর্ষ নিউজ

সাংবাদিক হত্যার ঘটনায় রাজিবপুরে মানববন্ধন ও  প্রতিবাদ সভা

সাংবাদিক হত্যার ঘটনায় রাজিবপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা

সাব্বির মামুন, কুড়িগ্রাম: জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানি নাদিম হত্যায় ঘটনায় প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন সারা দেশের সাংবাদিকেরা তারই অংশ হিসাবে কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে রৌমারী ও রাজিবপুরের স্থানীয় সাংবাদিকবৃন্দ ও সাধারণ জনগন । মানববন্ধনে গণমাধ্যমকর্মীরা বলেন, সাংবাদিক নাদিম হত্যাকারীদের আইনের আওতায় এনে দ্রুত বিচার করতে হবে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের খুঁজে বের করতে হবে। এভাবে একের পর এক সাংবাদিক নির্যাতন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ হত্যার দ্রুত বিচার ও তদন্ত না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করবেন বলে হুঁশিয়ারি দেন তাঁরা। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ আব্দুস সবুর ফারুকী, সাবেক সভাপতি:
আরও পড়ুন
প্রিমিয়ার লিগের সূচি প্রকাশ

প্রিমিয়ার লিগের সূচি প্রকাশ

সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়ন্স লিগের মধ্যে দিয়ে ম্যানচেস্টার সিটির ট্রেবল জয়ের উল্লাস শেষ হতে পারেনি এক সপ্তাহও। এরই মধ্যে ২০২৩-২৪ মৌসুমের সূচি প্রকাশ করেছে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। এরই মধ্যে প্রথম সপ্তাহের সূচিই শুধু চূড়ান্ত। বাকিগুলো টিভি সম্প্রচার ও ইউরোপিয়ান প্রতিযোগিতার ওপর নির্ভর করে অদলবদল হতে পারে। সূচি অনুসারে ২০২৩-২৪ প্রিমিয়ার লিগের খেলা ১১ আগস্ট শুরু হয়ে শেষ হবে আগামী বছরের ১৯ মে। প্রথম ম্যাচেই মুখোমুখি ম্যানচেস্টার সিটি-বার্নলি। বার্নলির কোচের দায়িত্বে আছেন কোম্পানি। ২০০৮ থেকে ২০১৯ পর্যন্ত ম্যান সিটির হয়ে খেলেছেন। আর ২০১৬ থেকে সিটির কোচের দায়িত্বে আছেন গার্দিওলা। স্প্যানিশ এই কোচের অধীনে সর্বশেষ ছয় মৌসুমের মধ্যে পাঁচবার ইংলিশ প্রিমিয়ার লিগ:
আরও পড়ুন
ওলামা লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা ইস্রাফিল

ওলামা লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা ইস্রাফিল

বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের ২৬ সদস্য বিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। এতে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মাওলানা আব্দুল্লাহ আল ইসরাফিল। বৃহস্পতিবার (১৫ জুন) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই কমিটির অনুমোদন দেন। ২০২৬ সালে এই কমিটির মেয়াদ শেষ হবে। মাওলানা আব্দুল্লাহ আল ইসরাফিল লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ গ্রামের বাসিন্দা। কমিটিতে সভাপতি পদে মাওলানা কে এম আব্দুল মমিন সিরাজী ও সাধারণ সম্পাদক হিসেবে মো. আমিনুল হককে দায়িত্ব দেওয়া হয়। কমিটিতে সহসভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্তরা হলেন- হাফেজ মাওলানা সাগর আহমেদ শাহিন, হাফেজ মো. দেলোয়ার হোসেন, মাওলানা নূর মো. আহাদ আলী সরকার, মুফতি নাসুম বিল্লাহ নাফিয়ী, হাফেজ মাওলানা আব্দুস সাত্তার,:
আরও পড়ুন
হাতিয়া স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত

হাতিয়া স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত

মোঃ বদিউজ্জামান (বি. চৌধুরী), নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর হাতিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ হরনী ইউনিয়ন ১,২,৩ নং ওয়ার্ড শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ১৬ জুন ফরেস্ট সেন্টার বাজারে অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন হরণী ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন সহ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ ।
আরও পড়ুন
তজুমদ্দিনে জয় সেট সেন্টারের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন এমপি শাওন

তজুমদ্দিনে জয় সেট সেন্টারের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন এমপি শাওন

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি: ভোলা তজুমদ্দিন উপজেলা জয় সেট সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকাল ৫টায় তজুমদ্দিন উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে জয় সেট সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন করেন ভোলা-৩ আসনের সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি এসময় তিনি বলেন, আগামী ২০২৫ সালের মধ্যে তিনটি ধাপে দেশে ৫৫৫টি “জয় সেট সেন্টার” প্রতিষ্ঠা করা হবে। এ সেন্টার সমূহ উপজেলা সদরের হাব হিসেবে গড়ে উঠবে। এই জয় সেট সেন্টারে প্রশিক্ষণ দিয়ে তজুমদ্দিন উপজেলার হাজার হাজার ছেলে-মেয়ে দক্ষ মানব সম্পদ তৈরি হবে। তারা ঘরে বসেই লাখ লাখ টাকা আয় করতে পরবে। তিনি বলেন, গত ১৩ বছরে ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা,:
আরও পড়ুন
তজুমদ্দিনে ঘূর্ণিঝড় বিষয়ক সচেতনতামুলক মাঠ মহড়া অনুষ্টিত

তজুমদ্দিনে ঘূর্ণিঝড় বিষয়ক সচেতনতামুলক মাঠ মহড়া অনুষ্টিত

তজুমদ্দিন (ভোলা)প্রতিনিধি : দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এবং ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসুচি (সিপিপি) তজুমদ্দিনের মাঠ মহড়া-২০২৩ অনুষ্টিত হয়েছে। শুক্রবার (১৬ জুন) বিকাল সাড়ে ৪টায় উপজেলা নির্বাহি কর্মকতা মরিয়ম বেগমের সভাপতিত্বে তজুমদ্দিন সরকারী কলেজ মাঠে অনুষ্টিত মহড়ায় প্রধান অতিথির বক্তব্য করেন ভোলা- ৩ (তজুমদ্দিন-লালমোহন) আসনের সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওন। প্রধান অতিথির বক্তৃতায় শাওন বলেন, ১৯৭০ সালের প্রলয়ঙ্ক ঘূর্ণিঝড়ে তজুমদ্দিন উপজেলায় সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটে। তখন সচেতনতার অভাবে এতো প্রাণহানি হয়েছে। ১৯৭০ সালের ঘূর্ণিঝড়টি আঘাত হানে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। ঘূর্ণিঝড়ের পরপরই তিনি নির্বাচনী কার্যক্রম বন্ধ রেখে প্রায় দুই সপ্তাহ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন ও জনগণের:
আরও পড়ুন
রামগঞ্জে আব্দুর রশিদ ফাউন্ডেশনের উদ্যোগে ঢেউটিন বিতরণ

রামগঞ্জে আব্দুর রশিদ ফাউন্ডেশনের উদ্যোগে ঢেউটিন বিতরণ

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ১০নং ভাটরা ইউনিয়নের হীরাপুর আব্দুর রশিদ ফাউন্ডেশন (আরফা) এর উদ্যোগে ২ টি মসজিদ ও হতদরিদ্র ১৩ টি পরিবারের মাঝে মোট ১৬ বান টিন বিতরণ করা হয়েছে। ১৬ জুন শুক্রবার বিকেলে ভাটরা ইউনিয়নের হিরাপুর প্রস্তাবিত কারিগরি কলেজ মাঠ সংলগ্ন আব্দুর রশিদ ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ের সামনে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের যুগ্ন সচিব ও আব্দুর রশিদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা উপদ্রেষ্টা হেলাল হোসেন। ১০ নং ভাটরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ শামছুল আলম বুলবুল, উপজেলা আওয়ামীলীগের সদস্য ও আব্দুর রশিদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তছলিম হোসেন পাটওয়ারী। ইউপি সদস্য তারেক আজিজ,:
আরও পড়ুন
বরগুনা কৃষি প্রযুক্তি ইনিস্টিটিউটে পরীক্ষা নিচ্ছেন কর্মচারীরা

বরগুনা কৃষি প্রযুক্তি ইনিস্টিটিউটে পরীক্ষা নিচ্ছেন কর্মচারীরা

মইনুল আবেদিন খান সুমন,বরগুনা জেলা প্রতিনিধি: বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বরগুনা কৃষি প্রযুক্তি ইনিস্টিটিউটে শিক্ষকদের পরিবর্তে নিয়ম বহির্ভূতভাবে পরীক্ষার হলে পরিদর্শকের দায়িত্ব পালন করেন কলেজের কর্মচারীরা। তাদের সহায়তায় পরীক্ষার্থীরা অবাধে করেন নকল। রেজিষ্ট্রেশন কার্ড ছাড়া পরীক্ষায় অংশগ্রহণ নিষিদ্ধ হলেও এই আইনের কোন তোয়াক্কা নেই। তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। সরেজমিনে দেখা গেছে, নকল করার সময় হল পরিদর্শকের সামনেই বরগুনা কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের পরীক্ষার হলে পরীক্ষার্থীর খাতার নিচ থেকে বের করা হচ্ছে বইয়ের পৃষ্ঠা। বিষয়টি দেখে পরীক্ষার্থীর বিরুদ্ধে আইনগত কোন ব্যবস্থা না নিয়ে তাকে হল থেকে বের করে দেন পরিদর্শক এনামুল হক।:
আরও পড়ুন
মানবতার ফেরিওয়ালা সেনবাগ পৌর মেয়র আবু নাছের ভিপি দুলাল

মানবতার ফেরিওয়ালা সেনবাগ পৌর মেয়র আবু নাছের ভিপি দুলাল

মোঃ বদিউজ্জামান, নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী সেনবাগ পৌরসভার সুনামধন্য, দানশীল, গরীবের বন্ধু, সমাজ সেবক পৌর মেয়র আবু নাছের ভিপি দুলাল এর সহযোগিতায় ২ টি পরিবারের মুন্না ও রাফি নামে ২জনের পৌরসভা চাকরি হওয়া আজ শুত্রুবার জুম্মা নামাজে উনার জন্য দোয়া করা হয়েছে ।
আরও পড়ুন
দেশের পথে প্রধানমন্ত্রী

দেশের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪-১৫ জুন অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড অব ওয়ার্ক সামিট: সোশ্যাল জাস্টিস ফর অল’ এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে সুইজারল্যান্ডের জেনেভা ত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি শুক্রবার স্থানীয় সময় সকাল ১১টা ৫০ মিনিটে (বাংলাদেশ সময় বিকাল ৩টা ৫০ মিনিট) জেনেভা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। শনিবার রাত ১টা ৩০ মিনিটে ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে। এর আগে ১৩ জুন সুইজারল্যান্ডে চার দিনের সরকারি সফরে জেনেভা পৌঁছেন প্রধানমন্ত্রী। ১৪ জুন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার, ইউএনএইচসিআর প্রধান ফ্লিপো গ্র্যান্ডি প্রধানমন্ত্রীর সঙ্গে তার বাসভবনে সাক্ষাৎ করেন। পরে প্রধানমন্ত্রী প্যালাইস ডি নেশনসে:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.