Human chain and protest meeting in Rajibpur over the murder of journalist
সাব্বির মামুন, কুড়িগ্রাম: জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানি নাদিম হত্যায় ঘটনায় প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন সারা দেশের সাংবাদিকেরা তারই অংশ হিসাবে কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে রৌমারী ও রাজিবপুরের স্থানীয় সাংবাদিকবৃন্দ ও সাধারণ জনগন । মানববন্ধনে গণমাধ্যমকর্মীরা বলেন, সাংবাদিক নাদিম হত্যাকারীদের আইনের আওতায় এনে দ্রুত বিচার করতে হবে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের খুঁজে বের করতে হবে। এভাবে একের পর এক সাংবাদিক নির্যাতন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ হত্যার দ্রুত বিচার ও তদন্ত না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করবেন বলে হুঁশিয়ারি দেন তাঁরা। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ আব্দুস সবুর ফারুকী, সাবেক সভাপতি…
