শীর্ষ নিউজ

সন্ধ্যায় বিএনপির সংবাদ সম্মেলন

সন্ধ্যায় বিএনপির সংবাদ সম্মেলন

‘সরকার পতনের এক দফা’ দাবি আদায়ে আজ শনিবার ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি। চলমান আন্দোলনের সার্বিক পরিস্থিতি তুলে ধরতে সংবাদ সম্মেলন ডেকেছে দলটি। এর আগে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি বৈঠকে বসবে বলে জানা গেছে। সন্ধ্যা ৬টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকটি হবে। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আসবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, চলমান আন্দোলনের সার্বিক পরিস্থিতি নিয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আন্দোলনের সার্বিক পরিস্থিতি তুলে ধরবেন বিএনপির মহাসচিব।
আরও পড়ুন
উদীয়মান কবি শাহরিয়ার রহমানের একগুচ্ছ কবিতা

উদীয়মান কবি শাহরিয়ার রহমানের একগুচ্ছ কবিতা

শাহরিয়ার রহমান ১লা জানুয়ারি লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চর জাঙ্গালিয়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা মোঃ ফজর আলী মাতাব্বর, মাতাঃ তাছলিমা আক্তার। ২০১৯ সালে মাধ্যমিক ২০২১ সালে উচ্চমাধ্যমিক স্তর শেষে এখন শিক্ষাগত পেশায় কর্মরত রয়েছেন। এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত। ভালোবাসেন সাধ্যমত মানুষের পাশে দাঁড়াতে। তার যৌথ কাব্যগ্রন্থ "বাংলার উদীয়মান কবি, কবি ও কবিতা, সমকালের দুই বাংলার কবিতা ও অনুভূতি। তিনি স্কুল জীবন থেকে লেখালিখি করেন। তিনি পড়তে ভালোবাসেন, ভালোবাসেন লিখতে ও ভালোবাসেন নতুন কিছু শিখতে। তিনি ছোটবেলা থেকে চিলেন সাহিত্য অনুরাগী। জীবনব্যধি শাহরিয়ার রহমান আমরা প্রত্যেকেই প্রেমে পড়েছিলাম কারণ আমাদের মৃত্যুর প্রয়োজন ছিল, এবং যত:
আরও পড়ুন
দেশের ৯ জেলায় ঝোড়ো হাওয়ার আভাস

দেশের ৯ জেলায় ঝোড়ো হাওয়ার আভাস

দেশের ৯টি জেলার ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। জেলাগুলো হলো- রংপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট। শনিবার দুপুর ১ টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। শুক্রবার রাতে আবহাওয়ার সবশেষ পূর্বাভাসে:
আরও পড়ুন
ঢাকার ৪ পয়েন্টে বিএনপি-পুলিশ সংঘর্ষ

ঢাকার ৪ পয়েন্টে বিএনপি-পুলিশ সংঘর্ষ

রাজধানীর চারটি পয়েন্টে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা চলছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। শনিবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টার পর ধোলাইখাল, গাবতলী, উত্তরা ও মাতুয়াইল এলাকায় এসব সংঘর্ষ হয়। ডিএমপি কমিশন পুলিশ কমিশনার (ডিএমপি) খন্দকার গোলাম ফারুক বলেন, ঢাকার প্রবেশ মুখ আটকানোর জন্য কাউকে অনুমতি দেওয়া হয়নি। এসব কর্মসূচি পালনকালে বিএনপি নেতা আমানুল্লাহ আমান, গয়েশ্বর চন্দ্র রায়সহ বেশ কিছু নেতা-কর্মীকে আটক করা হয়েছে বলে অভিযোগ করছে দলটি।আজ সকাল ১০টা থেকে বিকেল বিকেল ৪টা পর্যন্ত ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশমুখে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপি। অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে সকাল থেকেই প্রায় সব পয়েন্টেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা:
আরও পড়ুন
পিএসজির দায়িত্ব এখন নেইমারের কাঁধে

পিএসজির দায়িত্ব এখন নেইমারের কাঁধে

লিওনেল মেসি ইন্টার মায়ামিতে চলে যাওয়ার পর পিএসজির স্বপ্নসারথি হিসেবে টিকে ছিলেন কিলিয়ান এমবাপ্পে ও নেইমার। কিন্তু কয়েক দিনের মধ্যে পিএসজিকে মেসির চেয়েও বড় ধাক্কা দেন এমবাপ্পে। চিঠি দিয়ে ফরাসি চ্যাম্পিয়নদের জানিয়ে দেন তিনি আর চুক্তি নবায়ন করবেন না। আগের চুক্তি অনুযায়ী ২০২৪ সালে মেয়াদ শেষ করে তিনি ক্লাব ছাড়তে চান। তার এই চিঠিতে ঝড় ওঠে পিএসজিতে। ক্লাবটি স্পষ্ট বার্তা দিয়ে জানিয়ে দেয়, ফ্রি এজেন্ট হিসেবে ক্লাব ছাড়ার সুযোগ নেই। হয় চুক্তি নবায়ন করতে হবে, নয়তো এই গ্রীষ্মেই খুঁজে নিতে নতুন ঠিকানা। এমবাপ্পের চিঠি পাঠানোর দিন থেকে এখন পর্যন্ত জল ঘোলা হয়েছে অনেক। এর মধ্যে সৌদি আরবের ক্লাব আল হিলাল:
আরও পড়ুন
এসএসসির ফল প্রকাশ

এসএসসির ফল প্রকাশ

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। শুক্রবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন। এর আগে ফলের অনুলিপি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়। সকাল ৯টায় গণভবনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ১১টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলের অনুলিপি তুলে দেন। এরপর বাটন চেপে আনুষ্ঠানিকভাবে এসএসসি ও সমমানের ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সকাল সাড়ে ১০টা থেকে মোবাইল ফোনের এসএমএস এবং শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটের মাধ্যমে ফল জানা যাবে। বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সংবাদ সম্মেলন করে ফলের বিস্তারিত গণমাধ্যমের সামনে তুলে ধরবেন। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির:
আরও পড়ুন
এসএসসির ফল প্রকাশ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এসএসসির ফল প্রকাশ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বাটন চেপে আনুষ্ঠানিকভাবে এসএসসি ও সমমানের ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকালে গণভবনে তিনি এসএসসির ফলাফল কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় শিক্ষামন্ত্রী দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীসহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। এর আগে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়। শুক্রবার সকালে গণভবনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানরা এসএসসি ও সমমান পরীক্ষার ফল হস্তান্তর করেন। সকাল ৯টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন। এর পর সকাল সাড়ে ১০টায় শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে ফল প্রকাশ করা হবে। বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক:
আরও পড়ুন
বানিয়াচংয়ে খেলোয়াড় কল্যাণ সমিতির আত্মপ্রকাশ

বানিয়াচংয়ে খেলোয়াড় কল্যাণ সমিতির আত্মপ্রকাশ

জুয়েল রহমান, হবিগঞ্জ প্রতিনিধি: বানিয়াচংয়ে বিভিন্ন ইভেন্টের সাবেক ও বর্তমান খেলোয়াড়দের নিয়ে খেলোয়াড় কল্যাণ সমিতির আত্মপ্রকাশ ঘটেছে। এ উপলক্ষে সংগঠনের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকাল ৫টায় বানিয়াচং মেধাবিকাশ উচ্চ বিদ্যালয় মাঠে এক সভা অনুষ্ঠিত হয়। বানিয়াচং বক্সিং একাডেমির প্রশিক্ষক উস্তাদ জুয়েল রহমানের সভাপতিত্বে ও প্রাক্তন ফুটবলার ও ভলিবল রেফারি শেখ জিতুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন এথলেটিক্স প্রশিক্ষক সাহেদ মিয়া ,আবু সুফিয়ান ঠাকুর, সাবেক ক্রিকেটার কাউছার আহমেদ শিহাব, সাবেক ফুটবলার আহমেদ উজ্জ্বল, লাভলী সুলতানা মনি,আকিকুর রহমান রুমন প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে উস্তাদ জুয়েল রহমান কে আহবায়ক ও শেখ জিতুকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট বানিয়াচং খেলোয়াড়:
আরও পড়ুন
এসএসসির ফল কাল, দেখবেন যেভাবে

এসএসসির ফল কাল, দেখবেন যেভাবে

২০২৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ২৮ জুলাই (শুক্রবার) প্রকাশ করা হবে। এদিন সকাল ৯টায় প্রধানমন্ত্রীর হাতে শিক্ষামন্ত্রীসহ ১১ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফলাফল তুলে দেবেন। এরপর প্রধানমন্ত্রী তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবেন। সকাল সাড়ে ১০টায় নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে ফল জানতে পারবে শিক্ষার্থীরা। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল সাড়ে ১০টায় নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা ঘরে বসেই ফল জানতে পারবে। এছাড়াও এসএমএস করেও ফল জানতে পারবে। ঢাকা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট educationboardresults.gov.bd প্রবেশ করে রোল ও রেজিস্ট্রেশন:
আরও পড়ুন
সৌরভ-রাবেয়ার নেতৃত্বে ইবির ঐক্যমঞ্চ

সৌরভ-রাবেয়ার নেতৃত্বে ইবির ঐক্যমঞ্চ

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর জোট ‘ইসলামী বিশ্ববিদ্যালয় সামাজিক ও সাংস্কৃতিক মঞ্চ’র (ঐক্যমঞ্চ) নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী ও প্রগতিশীল সামাজিক সংগঠন লন্ঠন’র সভাপতি ইয়াশিরুল কবির সৌরভ ও সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী সংগঠন ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম’র (ক্যাপ) সভাপতি রাবেয়া খাতুন। তারা আগামী ৬ মাস এ দায়িত্ব পালন করবেন। বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামের সামনে অনুষ্ঠিত ঐক্যমঞ্চের জরুরি সভায় আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত আহ্বায়ক ও সদস্য সচিবের দায়িত্ব হস্তান্তর করা হয়। এসময় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নবগঠিত কমিটির আহ্বায়ক:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.