শীর্ষ নিউজ

জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টার কঠোর বার্তা

জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টার কঠোর বার্তা

দায়িত্ব নেওয়ার এক মাস পূর্তি উপলক্ষ্যে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে কঠোর সতর্কবার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য অন্তর্বর্তীকালীন সরকার দিনরাত পরিশ্রম করে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেছেন, কেউ আইন নিজের হাতে তুলে নিয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাকে শাস্তি পেতে হবে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।তার এই ভাষণ রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে একযোগে প্রচার করা হয়। গণতান্ত্রিক দেশের রূপরেখা বাস্তবায়নে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা সবাইকে সতর্ক করে বলেন, কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। আইন নিজের হাতে তুলে নিয়ে কেউ:
আরও পড়ুন
বন্ধ করে দেওয়া হয়েছে সব ‘আয়নাঘর’

বন্ধ করে দেওয়া হয়েছে সব ‘আয়নাঘর’

আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য অন্তর্বর্তীকালীন সরকার দিনরাত পরিশ্রম করে যাচ্ছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আয়নাঘরগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে বের হয়ে আসছে ফ্যাসিস্ট হাসিনা সরকারের গুমের শিকার ভাই-বোনদের কষ্ট ও যন্ত্রণা গাথা। বুধবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার এক মাস পূর্তি উপলক্ষ্যে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে একথা বলেন তিনি। তিনি বলেন, সম্প্রতি আমরা বলপূর্বক গুম থেকে সব ব্যক্তির সুরক্ষার জন্য আন্তর্জাতিক কনভেনশন সনদে স্বাক্ষর করেছি। ফলে স্বৈরাচার দ্বারা প্রতিষ্ঠিত ‘গুম সংস্কৃতির’ সমাপ্তি ঘটানোর জন্য আন্তর্জাতিকভাবে প্রতিজ্ঞাবদ্ধ হলাম। এছাড়া আমরা ফ্যাসিবাদী শাসনের ১৫ বছরে গুমের প্রতিটি ঘটনা তদন্ত করার জন্য:
আরও পড়ুন
২০ দিনের মধ্যে লোডশেডিং কমবে: বিদ্যুৎ উপদেষ্টা

২০ দিনের মধ্যে লোডশেডিং কমবে: বিদ্যুৎ উপদেষ্টা

আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে লোডশেডিং কমে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, লোডশেডিং দূর করতে সরকার কাজ করে যাচ্ছে। ধীরে ধীরে উন্নতি হচ্ছে। বুধবার (১১ সেপ্টেম্বর) সচিবালয়ে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ (এফইআরবি) নির্বাহী কমিটির সঙ্গে বৈঠকে তিনি বলেন, একসঙ্গে কয়েকটি ঘটনা ঘটায় লোডশেডিং হচ্ছে। হঠাৎ বড়পুকুরিয়া কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে গেছে। একই সময়ে রামপালের একটি ইউনিটে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। গ্যাস সরবরাহ ঠিক থাকলে এই সংকট সামাল দেওয়া সহজ হতো। কিন্তু সামিট গ্রুপের এফএসআরইউ (ভাসমান এলএনজি টার্মিনাল) কয়েক মাস ধরে বিকল থাকায় গ্যাস সরবরাহ বাড়ানো:
আরও পড়ুন
দু’দিনের নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির

দু’দিনের নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির

আন্তর্জাতিক গণতন্ত্র দিবস এবং ছাত্র-জনতার অভ্যুত্থানে ও বিগত ১৭ বছর স্বৈরাচারের বিরুদ্ধে গণআন্দোলনে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বুধবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। এর আগে দলের যৌথসভা অনুষ্ঠিত হয়। এতে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। জাহিদ হোসেন জানান, ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত এবং বিগত ১৭ বছর স্বৈরাচারের বিরুদ্ধে গণআন্দোলনে নিহত হয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপির উদ্যোগে আগামী ১৪ সেপ্টেস্বর কেন্দ্রীয় শহীদ মিনারে স্মরণ সভা অনুষ্ঠিত হবে। বিকেল:
আরও পড়ুন
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারে প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস আজ (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। প্রধান উপদেষ্টার এ ভাষণ বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড, বাংলাদেশ বেতার এবং বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকে একযোগে সম্প্রচার করা হবে। বুধবার (১১ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। এর আগে, গত ২৫ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন প্রধান উপদেষ্টা। উল্লেখ্য, শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশত্যাগ করেন শেখ হাসিনা। এরপর ৬ আগস্ট বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে ড. মুহাম্মদ ইউনূসকে:
আরও পড়ুন
পুলিশের সব ইউনিটকে যে বার্তা দিলেন আইজিপি

পুলিশের সব ইউনিটকে যে বার্তা দিলেন আইজিপি

জঙ্গি, সন্ত্রাসী ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নিতে পুলিশের সব ইউনিটকে নির্দেশ দিয়েছেন আইজিপি মো. ময়নুল ইসলাম। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) তিনি এ নির্দেশ দিয়েছেন। আইজিপি মো. ময়নুল ইসলাম বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। এ দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচষ্টোকারীদের বিরুদ্ধে দলমত নির্বিশেষে বাংলাদেশ পুলিশের অবস্থান অত্যন্ত কঠোর। কোনো ব্যক্তি বা গোষ্ঠী সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করলে তাদের বিরুদ্ধে তাত্ক্ষণিক কঠোর ব্যবস্থা গ্রহণে বাংলাদেশ পুলিশ বদ্ধপরিকর। তিনি বলেন, জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’। বাংলাদেশ পুলিশের বিশেষায়িত এন্টি টেররিজম ইউনিট (এটিইউ), কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি),:
আরও পড়ুন
ফিরতে চায় দেশের প্রথম মোবাইল ফোন অপারেটর সিটিসেল

ফিরতে চায় দেশের প্রথম মোবাইল ফোন অপারেটর সিটিসেল

বাতিল হওয়া লাইসেন্স ফেরত চেয়ে দেশের প্রথম মোবাইল ফোন অপারেটর সিটিসেল বাজারে ফিরতে চায়। সিটিসেলের মালিক প্রতিষ্ঠান প্যাসিফিক বাংলাদেশ টেলিকম গত ১ সেপ্টেম্বর বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) চিঠি পাঠিয়ে অপারেটিং ও রেডিও ইকুইপমেন্ট লাইসেন্স দুটি ফেরত চেয়েছে। চিঠিতে কোম্পানিটি দাবি করেছে, রাজনৈতিক প্রতিহিংসার কারণে প্রথমে তাদের তরঙ্গ স্থগিত করা হয়। এ জন্য সাবেক টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমকে দায়ী করেছেন তারা। বিটিআরসিকে পাঠানো চিঠিতে প্যাসিফিক টেলিকম জানায়, তরঙ্গ বন্ধ করায় গত ৮ বছরে ব্যাংক ঋণ, কর্মচারীদের বকেয়া, অবকাঠামোর ক্ষতি– সবমিলিয়ে তাদের প্রায় ৪ হাজার কোটি টাকা লোকসান হয়েছে। ৮ বছর কার্যক্রম বন্ধ থাকায় প্রায় ২ হাজার কোটি টাকার রাজস্ব আয়:
আরও পড়ুন
কেন আড়ালে ছিলেন রাশমিকা

কেন আড়ালে ছিলেন রাশমিকা

অভিনেত্রী রাশমিকা মান্দানার ক্যরিয়ার শুরু দক্ষিণী সিনেমা দিয়ে। তবে বলিউডেও একটা শক্ত জায়গা তৈরি করেছেন তিনি। ইতোমধ্যে অভিনয় ক্যারিয়ারে অনেক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন। আর ‘অ্যানিমেল’ মুক্তির পর রাশমিকাকে যেন দর্শকরা চোখে হারায়। কিন্তু অনেকদিন ধরেই রাশমিকাকে সোশ্যাল মিডিয়া ও শোবিজের কোনো অনুষ্ঠানে দেখা যায়নি। এতে কিছুটা বিচলিত ছিলেন তার ভক্তরা। এবার সে কারণ জানালেন অভিনেত্রী নিজেই। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি রাশমিকা সোশ্যাল মিডিয়ায় জানালেন, দুর্ঘটনার শিকার হওয়ায় তিনি সোশ্যাল মিডিয়া থেকে অনুপস্থিত ছিলেন। তবে দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত কিছু না জানালেও তিনি এখন অনেকটাই সুস্থ আছেন বলে জানান। এসময় চশমা পরা অবস্থায় মাথা ধরে ক্যাজুয়াল লুক নিয়ে নিজের:
আরও পড়ুন
এবার হত্যা মামলায় হাসিনার সঙ্গে আসামি জিএম কাদেরও

এবার হত্যা মামলায় হাসিনার সঙ্গে আসামি জিএম কাদেরও

হত্যা ও গণহত্যার অভিযোগে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সারাদেশেই মামলা হচ্ছে। ইতোমধ্যে মামলার সংখ্যা দেড়শ পার হয়েছে। এসব মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, দলের নেতা এবং তাদের সহযোগীদের আসামি করা হচ্ছে। এবার একটি হত্যা মামলায় আসামি করা হলো সদ্য বিলুপ্ত জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা এবং জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকেও। সঙ্গে আসামি হয়েছেন তার স্ত্রী শেরিফা কাদেরও। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মাহমুদুল হাসান জয় নামে ১৪ বছরের এক কিশোর নিহতের ঘটনায় গতকাল মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালতে একটি মামলা হয়েছে। সেই মামলায় শেখ হাসিনা, জিএম কাদেরসহ ৩৭ জনকে আসামি করা হয়েছে। নিহত:
আরও পড়ুন
উ. কোরিয়ার পারমাণবিক অস্ত্রাগার বৃদ্ধির প্রতিশ্রুতি কিমের

উ. কোরিয়ার পারমাণবিক অস্ত্রাগার বৃদ্ধির প্রতিশ্রুতি কিমের

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটির পারমাণবিক অস্ত্রাগারকে ‘দ্রুতগতিতে’ বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছেন, যা তিনি ‘প্রতিকূল’ শক্তির বিরুদ্ধে দেশকে রক্ষার একটি পদক্ষেপ হিসেবে দেখছেন। সরকারি কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। কিম বলেছেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আঞ্চলিক সামরিক গোষ্ঠীর বেপরোয়া সম্প্রসারণের কারণে তার বিচ্ছিন্ন রাষ্ট্র একটি গুরুতর হুমকির মুখোমুখি হচ্ছে, যা এখন পারমাণবিকভিত্তিক হুমকিতে পরিণত হচ্ছে। আগের দিন সরকারের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক ভাষণে কিম বলেন, এই উন্নয়ন উত্তর কোরিয়াকে তার সামরিক সক্ষমতা বাড়ানোর দিকে ঠেলে দিচ্ছে। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, এশিয়ার দেশটি সামরিক বাহিনীসহ পারমাণবিক বাহিনীকে যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত করার লক্ষ্যে পদক্ষেপ ও প্রচেষ্টা দ্বিগুণ করবে।  কিমের:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.