দেশে ফিরেছেন মিজানুর রহমান আজহারী
অবশেষে দেশে ফিরলেন আলোচিত ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারী। বুধবার (২ অক্টোবর) বিকেলে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন তিনি। এ বিষয়ে বুধবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন মিজানুর রহমান আজহারী। ওই পোস্টে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, সালামাতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছলাম। পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুন। দোয়ার নিবেদন।’আলাদা পোস্টে মিজানুর রহমান আজহারীর মামা মোশারফ হোসেন বিমানবন্দরে তাকে ফুল দিয়ে শুভেচ্ছার ছবি পোস্ট করেন। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় রাহবার এখন প্রিয় মাতৃভুমি বাংলাদেশে। জানা যায়, ২০২০ সালের ২৯ জানুয়ারি তিনি তার ফেসবুক পাতায় এক পোস্টে লেখেন, ‘পারিপার্শ্বিক কারণে এবং গবেষণার জন্য’ তিনি আগামী মার্চ পর্যন্ত সব:
