পানি ও তেল একসঙ্গে মিশছে টাইটান বিজ্ঞানীর মতামত
অনলাইন ডেস্ক- শনি গ্রহের সবচেয়ে বড় উপগ্রহ টাইটানে এক অবিশ্বাস্য রাসায়নিক ঘটনা ঘটেছে। সুইডেনের চালমার্স ইউনিভার্সিটি অব টেকনোলজি এবং নাসা–এর বিজ্ঞানীরা পরীক্ষাগারে টাইটানের পরিবেশ অনুকরণ করে দেখেছেন, সেখানে তেল ও পানির মতো পরস্পর মিশতে না-পারা পদার্থগুলো একসঙ্গে মিশে যেতে পারে। এই ফলাফল রাসায়নের বহু পুরনো নীতি—‘like dissolves like’—এর পরিপন্থী। গবেষণাটি সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিজ্ঞান সাময়িকী PNAS–এ প্রকাশিত হয়েছে। গবেষণায় বলা হয়েছে, পৃথিবীতে পোলার (যেমন পানি) এবং নন–পোলার (যেমন তেল) অণু সাধারণত মিশে না। কারণ তাদের বৈদ্যুতিক চার্জ বণ্টন ভিন্ন। কিন্তু টাইটানে তাপমাত্রা প্রায় ঋণাত্মক ১৮৩ ডিগ্রি সেলসিয়াস, যা এই নিয়মকে সম্পূর্ণ বদলে দিয়েছে। গবেষণা দলের নেতৃত্ব দিয়েছেন চালমার্স ইউনিভার্সিটির রসায়ন ও:
