শেখ হাসিনা ইস্যুতে কোনো আলোচনা হয়নি : প্রণয় ভার্মা
ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে কোনো কথা হয়নি বলে জানিয়েছেন প্রণয় ভার্মা। তিনি বলেন, বৈঠকে শেখ হাসিনা ইস্যুতে সুনির্দিষ্ট কোনো আলোচনা হয়নি। তবে অন্তর্বর্তী সরকারের সঙ্গে আমাদের সম্পর্ক আরো এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। রবিবার (২০ অক্টোবর) মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক হয়। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রণয় ভার্মা। আজকের বৈঠক দুই দেশের সম্পর্ক নিয়ে নিয়মিত বৈঠকের অংশ ছিল জানিয়ে তিনি বলেন, আমরা দুই দেশের নিরাপত্তা ও উন্নয়ন নিয়ে আলোচনা করেছি। ভারত বাংলাদেশের ওপর নির্ভরশীল, বাংলাদেশ ভারতের ওপর নির্ভরশীল, ফলে:
