জাতীয়

পদত্যাগ করলেন দুদকের চেয়ারম্যান ও দুই কমিশনার

পদত্যাগ করলেন দুদকের চেয়ারম্যান ও দুই কমিশনার

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মুহাম্মদ মইনুউদ্দীন আব্দুল্লাহ পদত্যাগ করেছেন। তার সঙ্গে পদত্যাগ করেছেন কমিশনার মোছা. আছিয়া খাতুন এবং মো. জহুরুল হকও। মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন তারা। এদিন বিকেল সাড়ে ৩টায় দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক ছিল দুদক সংস্কার কমিশনের। বৈঠকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ও দুদক সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামানের নেতৃত্বে সংস্কার কমিশনের সদস্যদের উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু বৈঠকের আগেই পদত্যাগ করলেন চেয়ারম্যান ও দুই কমিশনার। ২০২১ সালের ৩ মার্চ রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহর নিয়োগের গেজেটে সই করেন। তিনি ইকবাল মাহমুদের:
আরও পড়ুন
আমাদের নির্বাচনমুখী যাত্রা শুরু হয়ে গেছে : আইন উপদেষ্টা

আমাদের নির্বাচনমুখী যাত্রা শুরু হয়ে গেছে : আইন উপদেষ্টা

অন্তর্বতী সরকারের নির্বাচনমুখী যাত্রা শুরু হয়ে গেছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেছেন, নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত সার্চ কমিটিও গঠন হয়ে গেছে। প্রজ্ঞাপনে হয়তো প্রধান উপদেষ্টা স্বাক্ষরও করেছেন। আজ অথবা কালকের মধ্যেই প্রজ্ঞাপন জারি হবে। আমাদের নির্বাচনমুখী যাত্রা শুরু হয়ে গেছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ে তিনি এ কথা বলেন। আইন উপদেষ্টা বলেন, সার্চ কমিটি হয়ে গেলে নির্বাচন কমিশন গঠন করা হবে। এরপর ভোটার তালিকা সংশোধন করা হবে। ভোটার তালিকা নিয়ে অনেক প্রশ্ন ছিল উল্লেখ করে তিনি বলেন, ভোটার তালিকা নিয়ে প্রচুর প্রশ্ন ছিল। আগের নির্বাচনগুলো ছিল ভুয়া। ফলে ভোটার তালিকা নিয়ে কারও:
আরও পড়ুন
১ মার্চ রোজা শুরু হতে পারে, সম্ভাব্য তারিখ ঘোষণা করল আমিরাত

১ মার্চ রোজা শুরু হতে পারে, সম্ভাব্য তারিখ ঘোষণা করল আমিরাত

বছর ঘুরে আবার দুয়ারে কড়া নাড়ছে পবিত্র রমজান মাস। এ মাসে রোজা পালন করেন মুসলিমরা। হিজরি ক্যালেন্ডারে শাবানের পরই আসে রমজান মাস। সেই হিসাবে আর কয়েক মাস পর থেকেই রমজান শুরু হওয়ার কথা। এরই মধ্যে রমজান শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা করে ফেলেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। দ্য ইমেরিটাস অ্যাস্ট্রোনমি সোসাইটি আজ সোমবার জানায়, ২০২৫ সালের ১ মার্চ দেশটিতে রোজা শুরু হতে পারে। ওইদিন আকাশে দেখা যেতে পারে হিজরি রমজান মাসের চাঁদ। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এতে বলা হয়, পবিত্র রমজান মাসের ক্ষণগণনা শুরু হয়ে গেছে। আর চার মাস বাকি আছে। এমন সময়ে রমজান:
আরও পড়ুন
বাংলাদেশ-ভারতকে যে বার্তা দিলো আমেরিকা

বাংলাদেশ-ভারতকে যে বার্তা দিলো আমেরিকা

বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে এখন নানামুখী আলোচনা। বিশেষ করে ৫ই আগস্ট শেখ হাসিনার পতন এবং পালিয়ে দিল্লিতে আশ্রয় নেয়ার পর থেকে দুই প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্ক টানাপড়েনের মধ্যদিয়ে যাচ্ছে। শেখ হাসিনার প্রতি ভারতের অন্ধ সমর্থন এখনো বহাল। দিল্লি ডান-বাম না দেখে গত ১৫ বছর বাংলাদেশে আওয়ামী লীগের শাসনেই ভরসা রেখেছে। হাসিনার শাসনামলে নানা ঘটনা নিয়ে প্রশ্ন ছিল গণতান্ত্রিক বিশ্বে। সাপ্তাহিত রাজনৈতিক ম্যাগাজিন জনতার চোখে মিজানুর রহমানের প্রকাশিত এক রচনায় বিষয়টি উঠে আসে। যেখানে বলা হয়- গুম-খুন, মানবাধিকার লঙ্ঘন, মানুষের বাক- স্বাধীনতা তথা ভোটের অধিকার হরণের সমালোচনা ছিল দুনিয়া জুড়ে। কিন্তু ভারত শেষ পর্যন্ত শেখ হাসিনার পক্ষেই থেকেছে। একটি দলকে ক্ষমতায় রাখতে গিয়ে:
আরও পড়ুন
আ.লীগ নিষিদ্ধ করতে হাসনাত-সার্জিসের রিট

আ.লীগ নিষিদ্ধ করতে হাসনাত-সার্জিসের রিট

এবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম রিট দায়ের করেছেন। সোমবার (২৮ অক্টোবর) হাইকোর্টে রিটটি দায়ের করা হয়। জানা যায়, হাইকোর্টে একটি দ্বৈত বেঞ্চে এর শুনানি অনুষ্ঠিত হবে। রিটে আওয়ামী লীগ যাতে কোনো পলিটিকাল অ্যাক্টিভিটি চালাতে না পারে তার নির্দেশনা চাওয়া হয়েছে। এর আগে, ২৩ অক্টোবর বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ও সন্ত্রাসী সংগঠন ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত ১৯ অক্টোবর এক অনুষ্ঠানে হাসনাত বলেছিলন, তারা যেভাবে মানবতা লঙ্ঘন করেছে তাদের ন্যূনতম মানবতা করার কোনো সুযোগ নেই। আপনারা জানেন জার্মানিতে নাৎসি বাহিনীকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, ইতালিতেও নিষিদ্ধ করা:
আরও পড়ুন
জাতি গঠনের এই সুযোগ নষ্ট হলে দেশ অনেক পিছিয়ে যাবে: ড. ইউনূস

জাতি গঠনের এই সুযোগ নষ্ট হলে দেশ অনেক পিছিয়ে যাবে: ড. ইউনূস

জাতি গঠনের যে সুযোগ তৈরি হয়েছে তা নষ্ট হলে বাংলাদেশ অনেক পিছিয়ে যাবে। তাই দেশকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।  রোববার (২৭ অক্টোবর) সকালে ঢাকা সেনানিবাসে নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদ গঠন অনুষ্ঠানে এসব কথা বলেন অধ্যাপক ইউনূস। দেশের স্বার্থে সবাইকে বিভেদ ভুলে কাজ করার আহ্বানও জানান তিনি। রোববার সকালে এই অনুষ্ঠানের মাধ্যমে দুই বাহিনীর পর্ষদ গঠিত হয়। জাতির এই অগ্রযাত্রায় নৌ বাহিনী ও বিমান বাহিনী বরাবরের মতো দক্ষতার সাথে জনগনের পাশে থাকবে বলে আশা করেন তিনি। প্রধান উপদেষ্টা প্রত্যাশা ব্যক্ত করে বলেন, বিগত দিনগুলোতে জনগণ যেমন সহযোগিতা পেয়েছে আগামীতেও যেন তা:
আরও পড়ুন
ফ্যাসিজম সৃষ্টিতে গণমাধ্যমের ব্যর্থতাও দায়ী: প্রেস সচিব

ফ্যাসিজম সৃষ্টিতে গণমাধ্যমের ব্যর্থতাও দায়ী: প্রেস সচিব

দেশে ফ্যাসিজম সৃষ্টিতে গণমাধ্যমের ব্যর্থতাকেও দায়ী করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দীর্ঘদিন ভালো সাংবাদিকতা হয়নি বলেও মন্তব্য করেন তিনি। শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় ফ্যাসিবাদের বয়ান বনাম গণমানুষের গণমাধ্যম বিষয়ক আলোচনা সভায় শফিকুল আলম এসব কথা বলেন। তিনি বলেন, দেশে ফ্যাসিজম সৃষ্টিতে গণমাধ্যমের ব্যর্থতাও দায়ী।  দীর্ঘদিন ভালো সাংবাদিকতা হয়নি। গত সরকারের সময়ে দেশের অনেক গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে রিপোর্ট করা হয়নি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, অন্তর্বর্তী সরকার চায়, বাংলাদেশের সাংবাদিকতা প্রাতিষ্ঠানিক রূপ নেবে। কোনো গণমাধ্যম বন্ধ হবে না। শফিকুল আলম বলেন, আগের সরকারের সময়ের মতো গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে যাতে কোনো চাপ সৃষ্টি করা না হয়, এটি নিশ্চিত করা:
আরও পড়ুন
আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে যা বললেন উপদেষ্টা

আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে যা বললেন উপদেষ্টা

ছাত্রলীগকে রাজনৈতিক সংগঠন হিসেবে নয়, সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগকে এখনো নিষিদ্ধের ব্যাপারে পরিকল্পনা হয়নি, ছাত্রলীগ সবসময় সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত ছিল। ছাত্রলীগ যদি ভালো রাজনীতিতে থাকতো তাহলে নিষিদ্ধ হতো না। তারা নিজেরা আইন ভঙ্গ করেছে, আইন হাতে তুলে নিয়েছে। তাই নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া কোনো উপায় ছিল না।’ শুক্রবার দুপুরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় ব্র্যাক সিডিএমএ তিন দিনব্যাপী মহিষ নিয়ে এশিয়ান বাফালো কংগ্রেস সম্মেলনের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ‘আওয়ামী লীগ সরকারের পতন:
আরও পড়ুন
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করার সিদ্ধান্ত

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করার সিদ্ধান্ত

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর অনুমোদন করা হয়েছে। আজ বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত হয়। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এই তথ্য জানা গেছে। এর আগে, গত ১৪ অক্টোবর সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা বাড়ানোর বিষয়ে সুপারিশ করে সরকারের কাছে প্রতিবেদন জমা দিয়েছে এ বিষয়ে গঠিত কমিটি। কমিটির প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী সে সময় সাংবাদিকদের জানিয়েছেন, চাকরিতে পুরুষদের ক্ষেত্রে ৩৫ এবং নারীদের ক্ষেত্রে ৩৭ করার সুপারিশ করা হয়েছে।
আরও পড়ুন
ঘূর্ণিঝড় ‘ডানা’ মোকাবেলায় যেসব প্রস্তুতি নিয়েছে সরকার

ঘূর্ণিঝড় ‘ডানা’ মোকাবেলায় যেসব প্রস্তুতি নিয়েছে সরকার

ঘূর্ণিঝড় ‘ডানা’ মোকাবেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বুধবার (২৩ অক্টোবর) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানান। ঘুর্ণিঝড় ‘ডানা’ মোকাবেলা করার লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় উপকূলীয় জেলাগুলোর জেলা প্রশাসকদের সঙ্গে ঘূর্ণিঝড় প্রস্তুতি সম্পর্কে আলোচনা করেছে এবং সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে। সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ডানা’ মোকাবেলায় Standing Orders on Disaster (SOD) অনুযায়ী ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন উপকূলীয় জেলার জেলা প্রশাসকরা। এরই অংশ হিসেবে আজ বুধবার জেলা প্রশাসকরা স্ব-স্ব সম্মেলনকক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা করেছেন। ঘূর্ণিঝড় মোকাবেলায় পূর্ব প্রস্তুতি হিসেবে মেডিক্যাল টিম গঠন:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.