জাতীয়

মাতৃভাষার গুরুত্ব না বুঝলে এসডিজি অর্জন সম্ভব নয়: প্রধান উপদেষ্টা

মাতৃভাষার গুরুত্ব না বুঝলে এসডিজি অর্জন সম্ভব নয়: প্রধান উপদেষ্টা

মাতৃভাষার গুরুত্ব না বুঝলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয় বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে ফ্রান্সের প্যারিসে ইউনেস্কো সদর দপ্তরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রজত জয়ন্তী পালন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেওয়া বক্তব্যে এ অভিমত ব্যক্ত করেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, মানুষের পরিচয়ের মূলেই মাতৃভাষা রয়েছে। সবাইকে নিজের মাতৃভাষার গুরুত্ব বুঝতে হবে। অন্যথায় থ্রি জিরো তত্ত্ব ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব হবে না। কারণ কাউকে পেছনে রেখে এগুলো বাস্তবায়ন করা যাবে না। ড. ইউনূস বলেন, মাতৃভাষাতেই অভ্যন্তরীণ অভিব্যক্তির যথার্থ প্রকাশ হয়। জুলাই অভ্যুত্থানসহ বাংলাদেশ নির্মাণের ইতিহাসে মাতৃভাষার বহিঃপ্রকাশ রয়েছে। ভাষায়:
আরও পড়ুন
মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলা ভাষায় শুভেচ্ছা জানালেন সৌদি রাষ্ট্রদূত

মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলা ভাষায় শুভেচ্ছা জানালেন সৌদি রাষ্ট্রদূত

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণকে বাংলা ভাষায় শুভেচ্ছা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) এক ভিডিও বার্তায় এ শুভেচ্ছা জানান সৌদি রাষ্ট্রদূত। ভিডিও বার্তায় সৌদি রাষ্ট্রদূত বলেন, মাতৃভাষা দিবস উপলক্ষে আমি বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আমি বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানাই। তিনি বাংলা ভাষায় আরও বলেন, বাংলাদেশের অগ্রগতি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা কামনা করি। এই দিনটি বিশ্বব্যাপী সব মাতৃভাষা সুরক্ষায় অনুপ্রেরণা হয়ে থাকুক।
আরও পড়ুন
দুই বিভাগে বজ্রবৃষ্টির আভাস, অপরিবর্তিত থাকবে তাপমাত্রা

দুই বিভাগে বজ্রবৃষ্টির আভাস, অপরিবর্তিত থাকবে তাপমাত্রা

দেশের দুই বিভাগে আগামী ২৪ ঘণ্টায় বজ্রবৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে বলেও সংস্থাটি জানিয়েছে। শুক্রবার সকাল ৭টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে। এ ছাড়া পরবর্তী ৪৮ ঘণ্টায়ও বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস রয়েছে। এ সময় তাপমাত্রাও কমতে পারে। পূর্বাভাসে আবহাওয়া অফিস বলছে, রংপুর ও সিলেট বিভাগের দু-এক জায়গায় আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পাশাপাশি শেষরাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। একই সঙ্গে:
আরও পড়ুন
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

আজ মহান একুশে ফেব্রুয়ারি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার দাবিতে তরুণ ছাত্র যুবকদের রক্তে রঞ্জিত হয়েছিল ঢাকার রাজপথ। বাঙালি জাতির সেই সংগ্রাম এবং আত্মত্যাগ পৃথিবীর ইতিহাসে অবিস্মরণীয় হয়ে রয়েছে। বাংলা আজ মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে। বাংলাদেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদা পেয়েছে। ২০০০ সাল থেকে সারা বিশ্বে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে। তবে বাংলাদেশে দিবসটি শহীদ দিবস হিসেবে পরিচিত। এবার নতুন এক আবহে স্বৈরাচারমুক্ত বাংলাদেশসহ সারা বিশ্বে বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) ভাষা আন্দোলনে জীবন উৎসর্গকারী শহীদ সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউরদের শ্রদ্ধা ভরে স্মরণ করা হবে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি:
আরও পড়ুন
ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল

ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে সাধারণ মানুষের ঢল নেমেছে। বিভিন্ন সংগঠন ও ব্যক্তি পর্যায়ের অনেকেই আসছেন শ্রদ্ধা জানাতে। তাদের হাতে ফুল, ফুলের ডালা, বিভিন্ন প্ল্যাকার্ড দেখা গেছে। ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ৪০ মিনিটে সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলাশী মোড় প্রবেশপথ খুলে দেওয়া হয়। এরপর থেকেই শহীদ মিনারে মানুষের ঢল নামে। শ্রদ্ধা জানতে আসা লোকেরা বলছেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালিকে অধিকার আদায় করে নিতে শিখিয়েছে। সে সময়ের আন্দোলন বাঙালির মধ্যে আজও সঞ্চারিত হয়। বাংলার মানুষ প্রতিবাদ করতে জানে তার অন্যতম দৃষ্টান্ত ছিলে ভাষা আন্দোলন।
আরও পড়ুন
দেশে যেন স্বৈরাচারের পুনরাবৃত্তি না ঘটে, সজাগ থাকতে হবে: প্রধান উপদেষ্টা

দেশে যেন স্বৈরাচারের পুনরাবৃত্তি না ঘটে, সজাগ থাকতে হবে: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এ দেশের ছাত্র-শ্রমিক-জনতা জুলাই অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ করে দিয়েছে। এ দেশকে এখন ভবিষ্যৎ প্রজন্মের উপযোগী করে তুলতে হবে। আর যেন দেশের মাটিতে স্বৈরাচারের পুনরাবৃত্তি না ঘটে এ ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে সিরাজগঞ্জের যমুনা নদীর পাড় হার্ড পয়েন্ট এলাকায় বাংলাদেশ স্কাউটসের সাত দিনব্যাপী সপ্তম জাতীয় কমিউনিটি ডেভেলপমেন্ট ক্যাম্পের (কমডেকা) উদ্বোধনী অনুষ্ঠানে এক ভিডিও বার্তায় তিনি এ কথা জানান। ড. মুহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশ স্কাউটে ১৯৯৪ সাল থেকে মেয়েদের অন্তর্ভুক্তি অনুমোদন পেয়েছে। কিন্তু এরপরও তাদের অংশগ্রহণ ১৩ পার্সেন্টেরও কম। এই সংখ্যা আরও বাড়াতে হবে। তিনি বলেন,:
আরও পড়ুন
অতীতের যেকোনো সময়ের চেয়ে আমরা এখন বেশি শক্তিশালী: ড. ইউনূস

অতীতের যেকোনো সময়ের চেয়ে আমরা এখন বেশি শক্তিশালী: ড. ইউনূস

আমরা এখন অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী, উদ্যমী এবং সৃজনশীল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশে পদক-২০২৫ হস্তান্তর উপলক্ষে এক ভাষণে তিনি এ কথা জানান। প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, ‘আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যেকোনো প্রজন্মের স্বপ্নের চেয়ে দুঃসাহসী। তারা যেমন নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চায়, তেমনি একই আত্মবিশ্বাসে নতুন পৃথিবীর সৃষ্টি করতে চায়। নতুন পৃথিবী সৃষ্টিতে তারা নেতৃত্ব দিতে চায়। সে নেতৃত্ব দেওয়ার জন্য তারা প্রস্তুত। ছেলেরাও প্রস্তুত, মেয়েরাও প্রস্তুত।’ ড. ইউনূস বলেন, ‘তরুণরা ঘুণে ধরা ও আত্মবিনাশী সভ্যতার বন্ধনমুক্ত হয়ে তাদের স্বপ্নের নতুন:
আরও পড়ুন
শহীদ মিনারে নিষিদ্ধ সংগঠনের সদস্যরা বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: র‍্যাব

শহীদ মিনারে নিষিদ্ধ সংগঠনের সদস্যরা বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: র‍্যাব

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনার প্রাঙ্গণে প্রবেশ করে নিষিদ্ধঘোষিত কোনো দল বা সংগঠনের সদস্যরা যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সতর্ক রয়েছে র‍্যাব। বিজ্ঞাপন বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি মুত্তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন। এ ছাড়া রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা জানাবেন। বিজ্ঞাপন একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারসহ অন্যান্য শহীদ মিনারে:
আরও পড়ুন
অপপ্রচার ঠেকাতে ইসির পাশে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান

অপপ্রচার ঠেকাতে ইসির পাশে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান

নির্বাচনে অপপ্রচার ঠেকাতে নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তাদের দুদিনের প্রশিক্ষণ দেবে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ‘দি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকটোরাল সিস্টেম-আইএফইএস’। বুধবার (১৯ ফেব্রুয়ারি) ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলমের সই করা এক অফিস আদেশ থেকে বিষয়টি জানা গেছে। আদেশে বলা হয়, ২২ ও ২৩ ফেব্রুয়ারি আইএফইএস আয়োজিত দুই দিনব্যাপী ‘স্ট্র্যাটেজিক কমিউনিকেশন ট্রেনিং’ নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে। এ জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের যথাসময়ে প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত থাকতে হবে। কর্মসূচি উদ্বোধন করবেন নির্বাচন কমিশনার বেগম তাহমিদা আহমদ। দুদিনের প্রশিক্ষণ কর্মসূচিতে ইসির প্রতি আস্থাহীনতা, নির্বাচনে প্রাতিষ্ঠানিক গ্রহণযোগ্যতা, অপ্রচার, ভুল তথ্য প্রচার, ভোটার নিবন্ধন যোগাযোগ ঘাটতি, দক্ষতা বৃদ্ধি ও ঘাটতি পূরণে বৈশ্বিক প্রেক্ষাপট, সামাজিক যোগাযোগ মাধ্যমে:
আরও পড়ুন
বাংলাদেশিদের ভিসা আবেদনের বিষয়ে যে আশ্বাস দিলো ইতালি

বাংলাদেশিদের ভিসা আবেদনের বিষয়ে যে আশ্বাস দিলো ইতালি

বাংলাদেশি শ্রমিকদের দীর্ঘদিনের ভিসা আবেদনের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দিয়েছেন ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মারিয়া ত্রিপোদি। বিজ্ঞাপন বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই আশ্বাস দেন তিনি। পরে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, উপমন্ত্রী ত্রিপোদি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে ইতালীয় সরকারের দৃঢ় সমর্থন জানান এবং একটি শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার লক্ষ্যে চলমান সংস্কার উদ্যোগের প্রশংসা করেন। তিনি দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন, বিশেষ করে টেক্সটাইল ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা আরও প্রসারিত করতে চান। পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ ও ইতালির মধ্যে গতিশীল অর্থনৈতিক সম্পর্কের ভিত্তিতে আরও ইতালীয় বিনিয়োগের:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.