জাতীয়

চাঁদ দেখা গেছে, কাল রোজা শুরু

চাঁদ দেখা গেছে, কাল রোজা শুরু

বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল রোববার রোজা শুরু হচ্ছে। শনিবার (১ মার্চ) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন সভাপতিত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ রাতেই তারাবিহর নামাজ পড়বেন ধর্মপ্রাণ মুসল্লিরা। রাতে সাহ্‌রি খেয়ে আগামীকাল থেকে রাখবেন রোজা। ইসলাম ধর্মাবলম্বীদের কাছে রমজান পবিত্র মাস। এই এক মাস সংযম সাধনার পর ঈদুল ফিতর উদ্‌যাপন করেন মুসলমানরা।  
আরও পড়ুন
মার্চে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে

মার্চে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে

চলতি মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। গত ফেব্রুয়ারি মাসের নির্ধারিত দামই থাকছে এ মাসেও। বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে এ মূল্য নির্ধারণ করা হয়। শনিবার (১ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তেলের দাম অপরিবর্তিত রাখার কথা জানানো হয়েছে। ফেব্রুয়ারি মাসে পেট্রল, অকটেন, ডিজেল ও কেরোসিনের দাম আগের মাসের (জানুয়ারি) তুলনায় লিটারে এক টাকা বেড়েছিল। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস/বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের লক্ষ্যে প্রাইসিং ফর্মুলার আলোকে ২০২৫ সালের মার্চ:
আরও পড়ুন
রমজানে ‘অলআউট অ্যাকশন’ চলবে: ডিবিপ্রধান 

রমজানে ‘অলআউট অ্যাকশন’ চলবে: ডিবিপ্রধান 

আসন্ন রমজানে ডিবি পুলিশ বিশেষ অভিযান শুরু করতে যাচ্ছে জানিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান রেজাউল করিম মল্লিক বলেছেন, বিভিন্ন এলাকার সন্ত্রাসীদের বিরুদ্ধে ‘অলআউট অ্যাকশন’ চালানো হবে। শনিবার (১ মার্চ) রাজধানীর মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সন্মেলনে তিনি এ কথা বলেন। রেজাউল করিম মল্লিক বলেন, আমরা যেমন সাধারণ মানুষের আস্থা হতে চাই, তেমন অপরাধীদের জন্য হতে চাই আতঙ্ক। এই মূলনীতি নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। তিনি আরও বলেন, ছোট অপরাধ বড় অপরাধের জন্ম দেয়। তাই যে কোনো অপরাধ এবং অপরাধীর ক্ষেত্রে আমরা নিয়েছি জিরো টলারেন্স নীতি। ডিবিপ্রধান বলেন, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আইনশৃঙ্খলা:
আরও পড়ুন
চাঁদ দেখা গেছে, সৌদি আরবে রোজা শুরু শনিবার

চাঁদ দেখা গেছে, সৌদি আরবে রোজা শুরু শনিবার

হিজরি ১৪৪৬ সনের রমজান মাসের চাঁদ দেখা গেছে সৌদি আরবে। ফলে, আগামীকাল শনিবার (১ মার্চ) থেকে দেশটিতে শুরু হচ্ছে পবিত্র ও মহিমান্বিত এ মাস। সৌদিতে চাঁদ দেখার জন্য কয়েকটি পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে। এর মধ্যে রাজধানী রিয়াদের কাছের সুদাইর এবং তুমাইর পর্যবেক্ষণ কেন্দ্রে চাঁদ দেখার সবচেয়ে বড় প্রস্তুতি গ্রহণ করা হয়। তবে, তুমাইরে বিকেল থেকেই আকাশ মেঘলা হওয়া শুরু করে। এতে করে সেখান থেকে খালি চোখে চাঁদ দেখা কষ্টকর হয়ে পড়ে। দুই পবিত্র মসজিদভিত্তিক ওয়েবসাইট ‘ইনসাইড দ্য হারামাইন’ বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে জানায়, পূর্বাঞ্চলীয় এলাকাগুলোতে সূর্য অস্ত গেছে, তবে ওই অঞ্চলে চাঁদ দেখা যায়নি। কিন্তু ওই সময়ও দেশের অন্য পর্যবেক্ষণ:
আরও পড়ুন
গণঅভ্যুত্থানে আহত ১৪০১ জন ‘জুলাই যোদ্ধার’ গেজেট প্রকাশ

গণঅভ্যুত্থানে আহত ১৪০১ জন ‘জুলাই যোদ্ধার’ গেজেট প্রকাশ

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহতদের নিয়ে গেজেট ‘জুলাই যোদ্ধা’ প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) প্রকাশিত গেজেটে সারাদেশের ১৪০১ জন আহতদের নাম পাওয়া গেছে। মন্ত্রণালয়ের উপসচিব হরিদাস ঠাকুর স্বাক্ষরিত ওই গেজেটটি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের রুলস অব বিজনেস ১৯৯৬ এর সিডিউল-১ (অ্যালোকেশন অব বিজনেস) এর ক্রমিক নং ২৩ এর প্রদত্ত ক্ষমতাবলে সরকার প্রকাশ করে। প্রকাশিত গেজেটে, চিকিৎসার পরও যারা অন্যের সহায়তা ছাড়া জীবন যাপনে অক্ষম, সেরকম ৪৯৩ জনকে ‘অতি গুরুতর’ বিবেচনায় ‘ক’ শ্রেণিতে রাখা হয়েছে। এই ক্যাটাগরির ব্যক্তিরা এককালীন ৫ লাখ টাকা পাবেন। ২০২৪-২৫ অর্থবছরে নগদ (ব্যাংক চেকের মাধ্যমে) ২ লাখ টাকা ও ২০২৫-২৬ অর্থবছরে নগদ (ব্যাংক চেকের মাধ্যমে) ৩ লাখ টাকা:
আরও পড়ুন
অমর একুশে বইমেলা শেষ হচ্ছে আজ

অমর একুশে বইমেলা শেষ হচ্ছে আজ

শেষ হচ্ছে শুক্রবার বাঙালির প্রাণের অমর একুশে বইমেলা। এবছর বইমেলার সময় আর বাড়ছে না। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে শেষ শিশুপ্রহরের মধ্য দিয়ে বইমেলার দিনের আয়োজন শুরু হয়। শিশু প্রহর শেষে দুপুর ১টা থেকে সাধারণ পাঠক দর্শনার্থীদের শুরু উন্মুক্ত করে দেয়া হয় বইমেলা, যা শেষ হবে রাত ৯টায়। একুশে গ্রন্থমেলার শিশু প্রহরের শেষ দিনে বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ছাড়াও অনেক শিশুকে দেখা গেছে। বাবা-মায়ের সঙ্গে গ্রন্থমেলায় বই কিনতেও দেখা গেছে শিশুদের। গ্রন্থমেলার শিশু কর্ণার ঘুরে দেখা গেছে, বিভিন্ন বয়সী শিশুরা স্টল ঘুরে ঘুরে বইয়ের পাতা উল্টে নিজেদের পছন্দের বই খুঁজছে। স্টলের পাশে থাকা কয়েকটি খেলাধুলার স্পটে তাদের মধ্যে বেশ উচ্ছ্বাস দেখা গেছে।
আরও পড়ুন
রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক সম্মেলন সফল করতে প্রধান উপদেষ্টার আহ্বান

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক সম্মেলন সফল করতে প্রধান উপদেষ্টার আহ্বান

রোহিঙ্গা সংকট নিয়ে আসন্ন আন্তর্জাতিক সম্মেলন সফল করার বিষয়ে উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গেলে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, আসুন এটিকে সাফল্যমণ্ডিত করি এবং সমস্যাটির সমাধান করি। আশা করি এ সম্মেলন থেকে আশানুরূপ কিছু সমাধান বেরিয়ে আসবে। তিনি বলেন, ‌‌ভ‌বিষ্যতের জন্য একটি পথ তৈরি হওয়া উচিত। আমাদের নিশ্চিত করতে হবে যে তাদের (রোহিঙ্গা জনগণের) ভবিষ্যৎ নিশ্চিত করা হবে। কয়েক দশক ধরে চলা মানবিক বিপর্যয়কে বিশ্ব মানচিত্রে ফিরিয়ে আনা এবং দীর্ঘদিন ধরে নির্যাতিত মিয়ানমারের সংখ্যালঘুদের জন্য আরও সহায়তা জোগাড় করার:
আরও পড়ুন
ছাত্রদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ আজ

ছাত্রদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ আজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আজই আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে নতুন রাজনৈতিক দলের। তারুণ্য নির্ভর নতুন এই রাজনৈতিক দলের নাম ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি)। সবকিছু ঠিকঠাক থাকলে আজ বিকেল ৩টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে এই দলটির আত্মপ্রকাশ ঘটবে। এদিকে, দলটির আত্মপ্রকাশকে ঘিরে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে জাতীয় নাগরিক কমিটি৷ টার্গেট প্রায় ৩ লাখ লোকের সমাগম ঘটানো। অনুষ্ঠান সফলভাবে শেষ করতে একাধিক কমিটি গঠন করা হয়েছে। দায়িত্ব পালন করবেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বেচ্ছাসেবকরা। এরইমধ্যে নতুন এই রাজনৈতিক দলের নেতৃত্বে ও গুরুত্বপূর্ণ পদে কারা আসছেন সেসব ঠিক করা হয়েছে। যদিও বেশ কিছুদিন ধরে নাগরিক কমিটির:
আরও পড়ুন
জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন যারা

জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন যারা

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আগামীকাল শুক্রবার আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল। দলের নাম রাখা হয়েছে ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি)। নতুন দলের আত্মপ্রকাশ ঘিরে বড় জমায়েতের কথা জানিয়েছেন উদ্যোক্তারা। এদিন আমন্ত্রণ জানানো হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সব উপদেষ্টাকে। পাশাপাশি বিএনপি-জামায়াত থেকে শুরু করে গণঅভ্যুত্থানের পক্ষে থাকা প্রায় সব দলকেই আমন্ত্রণ জানানো হয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদসহ জ্যেষ্ঠ নেতাদের আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ আমন্ত্রণ জানানো হয়েছে ঢাকায় নিযুক্ত ৫১ দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, কূটনীতিকদের। এদিকে আজ:
আরও পড়ুন
নিহতদের ‘জুলাই শহিদ’ ও আহতদের ‘জুলাই যোদ্ধা’ স্বীকৃতি দেবে সরকার

নিহতদের ‘জুলাই শহিদ’ ও আহতদের ‘জুলাই যোদ্ধা’ স্বীকৃতি দেবে সরকার

জুলাই অভ্যুত্থানে যারা শহিদ হয়েছেন তাদের পরিবার ৩০ লাখ টাকা করে এককালীন পাবে। এই অর্থবছরে তাদের সঞ্চয়পত্রের মাধ্যমে ১০ লাখ করে পাবে। পরের অর্থবছরে প্রতিটি শহিদ পরিবারকে ২০ লাখ টাকা করে দেয়া হবে। গত ৯ ও ২৪ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, শহিদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা দেয়া হবে। তিনটি মেডিকেল ক্যাটাগরিতে সুবিধা পাবেন। সরকারি, আধা সরকারি চাকরিতে সুযোগ পাবেন। অতি জরুরি এ ক্যাটাগরিতে এককালীন ৫ লাখ টাকা দেয়া হবে। ব্যাংকে চেকের মাধ্যমে। বিভিন্ন সরকারি হাসপাতালে আজীবন চিকিৎসাসেবা পাবেন। তিনি আরও জানান, ইতোমধ্যে জুলাইয়ের ৮৩৪ জন:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.