জাতীয়

রায়পুরে মহিলাদের বুটিক ও সেলাই প্রশিক্ষন

রায়পুরে মহিলাদের বুটিক ও সেলাই প্রশিক্ষন

প্রদীপ কুমার রায়: লক্ষ্মীপুরের রায়পুরে অনগ্রসর, অবহেলিত বেকার মহিলাদের আত্ম কর্মসংস্থান ও আয় বর্ধক কর্মকান্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে ১১ দিন ব্যাপী বুটিক ও সেলাই প্রশক্ষন শুরু হয়েছে। সোমবার ২২ আগষ্ট প্ললী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) প্রশিক্ষণ কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা অন্জন দাশ এটি উদ্ভোধন করেন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা জোবেদা খান এর সভাপতিত্বে এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী জোবেদা বেগম, প্রশিক্ষক রহিমা আক্তার আসমা, আফলাতুন নাহার, রেবেকা নাসরিন প্রমূখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
রায়পুরে ভয় দেখাতে গিয়ে স্ত্রীকে হ’ত্যা করলেন স্বামী!

রায়পুরে ভয় দেখাতে গিয়ে স্ত্রীকে হ’ত্যা করলেন স্বামী!

প্রদীপ কুমার রায়: লক্ষ্মীপুরের রায়পুরে পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটির একপর্যায়ে ছুরি নিয়ে ভয় দেখাতে গিয়ে স্বামী মাসুদ গাজী খোকন (৩০) স্ত্রী আসমা আক্তার (২৮) কে পেটে ছুরি মেরে ফেলেন হত্যা করে পালিয়ে চট্যগ্রাম চলে যান। ১৮ আগস্ট ভোর রাতে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাচিয়া গ্রামের হাজিমারা আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে এ ঘটনা ঘটে। গত শনিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার হাজিমারা আশ্রয়ণ প্রকল্পের ঘর থেকে আসমা নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত আসমা উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাচিয়া গ্রামের ওসমান দর্জির মেয়ে। ঘাতক খোকন তার দ্বিতীয় স্বামী। আসমাও খোকনের দ্বিতীয় স্ত্রী। ঘাতক স্বামী গ্রেফতারের পর পুলিশের কাছে:
আরও পড়ুন
রামগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

রামগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জে আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি নিয়ে সোমবার সকালে আইনশৃঙ্খলা ও উন্নয়ন কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিটির উপদেষ্টা লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা। প্রধান অতিথির বক্তব্যে ড. আনোয়ার হোসেন খান এমপি বলেন, ‘উপজেলা ও পুলিশ প্রশাসন এবং সর্বস্তরের লোকজনের সহযোগিতা পেলে রামগঞ্জে চুরি, ডাকাতি ও মাদকমুক্ত করা সম্ভব। সকল ধরণের অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি এবার মোবাইল অপরাধীদের বিরুদ্ধেও হার্ড লাইনে কাজ করার আহবান জানান এমপি।:
আরও পড়ুন
সপ্তাহে দুই দিন বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান

সপ্তাহে দুই দিন বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান

জ্বালানি সাশ্রয়ে সারাদেশের সরকারি ও স্বায়ত্বশাসিত অফিস সূচিতে পরিবর্তন আনা হয়েছে। বুধবার থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান সপ্তাহে দু’দিন বন্ধ থাকবে বলে জানিয়েছে মন্ত্রীপরিষদ বিভাগ। আজ সোমবার (২২ আগস্ট) মন্ত্রীপরিষদ বিভাগের বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, আগামী বুধবার (২৪ আগস্ট) থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান সপ্তাহে দু’দিন বন্ধ থাকবে এবং শিক্ষাপ্রতিষ্ঠান সাপ্তাহিক বন্ধের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করবে৷
আরও পড়ুন
বুধবার থেকে নতুন অফিস  চলবে অফিস সূচিতে

বুধবার থেকে নতুন অফিস চলবে অফিস সূচিতে

সারা দেশের সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস সূচিতে পরিবর্তন এনেছে সরকার। সোমবার (২২ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া ‍হয়েছে বলে জানা গেছে। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বৈঠকে এ বিষয়ে বিস্তারিত জানান। নতুন সিদ্ধান্ত মোতাবেক, আগামী বুধবার (২৪ আগস্ট) থেকে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের কার্যক্রম সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত করা হয়েছে। ব্যাংকিংয়ে নতুন সূচি নির্ধারণ করা হয়েছে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এ ছাড়া সপ্তাহে দুদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে বলেও জানানো হয়েছে। এদিকে আমন ধানের খেতে সেচ সুবিধার জন্য আগামী ১২ থেকে ১৫ দিন গ্রামে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দেওয়া:
আরও পড়ুন
ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের সময়সীমা নির্ধারণ করল ডিএসসিসি

ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের সময়সীমা নির্ধারণ করল ডিএসসিসি

কোন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান কখন বন্ধ থাকবে তার সময়সীমা নির্ধারণ করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের । সোমবার (২২ আগস্ট) কয়েকটি জাতীয় পত্রিকায় এ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৬ জুন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা নির্দেশনা মোতাবেক বিশ্বব্যাপী জ্বালানির অব্যাহত মূল্যবৃদ্ধিজনিত পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে রাত ৮টার পর দোকান, শপিংমল, মার্কেট, বিপনী বিতান, কাঁচাবাজার বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। ওই নির্দেশনার অনুবৃত্তিক্রমে ডিএসসিসির সকল এলাকায় শৃঙ্খলা আনয়ন এবং ঢাকা শহর পরিচালনায় সুষ্ঠু ব্যবস্থানার লক্ষ্যে কোন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান কখন বন্ধ থাকবে তার সময় নির্ধারণ করা হয়েছে। সিদ্ধান্ত মোতাবেক, ডিএসসিসি এলাকার সকল দোকান-পাট,:
আরও পড়ুন
বানিয়াচংয়ে ২১ আগস্ট স্মরণে আ’লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল।

বানিয়াচংয়ে ২১ আগস্ট স্মরণে আ’লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল।

হবিগঞ্জ প্রতিনিধিঃ ২০০৪ সালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা কে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলায় আইভী রহমান সহ ২৪ জন নেতাকর্মী নিহত হয়েছিলেন। আহত হয়েছিলেন কয়েকশত আওয়ামী লীগের নেতাকর্মী। দিবসটি স্মরণে বানিয়াচং উপজেলা আওয়ামী লীগ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।  রবিবার সন্ধ্যা ৭ টায় বানিয়াচং ১ নম্বর উত্তর-পূর্ব ইউনিয়ন পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন মাষ্টার এর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বিপুল ভূষণ রায়, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আংগুর মিয়া, উপজেলা:
আরও পড়ুন
হারানো মোবাইল উদ্ধার করে দিলেন সোনাইমুড়ী থানার ওসি হারুন-অর-রশিদ

হারানো মোবাইল উদ্ধার করে দিলেন সোনাইমুড়ী থানার ওসি হারুন-অর-রশিদ

মো. বদিউজ্জামান ( তুহিন) - নোয়াখালী সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ ( ওসি) হারুন অর রশিদ এর তত্ত্বাবধানে এএসআই মোঃ ইব্রাহীম ভূঁইয়া তথ্য প্রযুক্তির সহায়তায় স্যামস্যাং এ ৫২ মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিক কে ২১ আগস্ট বুঝিয়ে দেন।
আরও পড়ুন
বসুরহাটে গ্রেনেড হামলার প্রতিবাদে  মিছিল আলোচনা সভা ও দোয়া মাহফিল

বসুরহাটে গ্রেনেড হামলার প্রতিবাদে মিছিল আলোচনা সভা ও দোয়া মাহফিল

নোয়াখালী প্রতিনিধি- কোম্পানীগন্জের বসুরহাটে গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ আগষ্ট ২০২২ রক্তাক্ত বিভীষিকাময় ২১ আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগের সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের উপর বর্বরোচিত ভয়াবহ গ্রেনেড হামলা হয়। এ দিন মহিলা আওয়ামীলীগ নেত্রী আইভি রহমান সহ নিহত ২৪ জন নেতাকর্মীর স্বরণে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আয়োজনে রোববার বিকেলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল ও আলোচনা সভা বক্তব্য রাখেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা সহ কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ সহ প্রমুখ।
আরও পড়ুন
নরসিংদীতে কলেজ বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নরসিংদীতে কলেজ বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি- নরসিংদীতে কাদির মোল্লা সিটি কলেজ বাসের চাপায় ইমরুল হক (৫০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার (২১ আগস্ট) দুপুরে নরসিংদী জেলার পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার কো-অপারেটিভ স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়রা ঘাতক বাসটি ও বাসের ড্রাইভার জাহাঙ্গীর মিয়া (৪০) কে আটক করে পুলিশে সোপর্দ করেন। নিহত ইমরুল হক কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার আব্দুল রশিদ মিয়ার ছেলে। তিনি ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্লান্ট অপারেটরের পদে সরকারি চাকরিজীবী ছিলেন। সেই সুবাদে পরিবার নিয়ে তাপ বিদ্যুৎ কেন্দ্রের ভিতরের আবাসিক কোয়ার্টারে বসবাস করতেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুরে নরসিংদীর পলাশের ঘোড়াশাল থেকে:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.