জাতীয়

আত্মহত্যা করেছেন বুয়েট শিক্ষার্থী ফারদিন : ডিবি

আত্মহত্যা করেছেন বুয়েট শিক্ষার্থী ফারদিন : ডিবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশ আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (১৪ ডিসেম্বর) বিকেলে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) শাহিদুর রহমান রিপন।
আরও পড়ুন
শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি – প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি – প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ৬টা ৫৯ মিনিটে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। শ্রদ্ধা নিবেদনের পর তারা কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন। এরপর সশস্ত্র বাহিনীর সদস্যরা রাষ্ট্রীয় সালাম দেয়। বিউগলে বাজানো হয় করুণ সুর। হালকা শীত, কুয়াশা মোড়ানো ভোরে পিনপতন নিরবতায় সেই সুরে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে শোকের আবেশ। ৭টায় দলের শীর্ষ নেতাদের নিয়ে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দ্বিতীয় বার শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা। এরপর প্রধানমন্ত্রী যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহিদ বুদ্ধিজীবীদের সন্তানদের সঙ্গে কুশল বিনিময় করেন। এর আগে:
আরও পড়ুন
বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

আজ ১৪ই ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে দেশ স্বাধীন হওয়ার মাত্র দুইদিন আগে পাক হানাদার বাহিনীর ঘৃণ্য নীলনকশার বাস্তবায়ন করে এ দেশীয় রাজাকার, আলবদর, আল-শামসরা। এদিন হত্যা করা হয় জাতির শ্রেষ্ঠ সন্তানদের। বিশ্ববিদ্যালয় শিক্ষক, ডাক্তার থেকে শুরু করে জাতিকে মেধাশূন্য করার জন্য তালিকা করে হত্যা করা হয় দেশের সূর্য সন্তানদের। তাদের মধ্যে ৯৯১ জন শিক্ষাবিদ, ১৩ জন সাংবাদিক, ৪৯ জন চিকিৎসক, ৪২ জন আইনজীবীকে হত্যা করা হয়। এছাড়াও প্রকৌশলী, শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিলিয়ে আরও ১৬ জনকে নির্মমভাবে হত্যা করা হয়। সেই ধারাবাহিকতায় এই দিনটি জাতীয় বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয়। দিবসটি উপলক্ষ্যে সকাল ৬টা ৫৯ মিনিটে রাজধানীর মিরপুরে:
আরও পড়ুন
কোম্পানীগঞ্জের চরফকিরা ইউনিয়নে অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ

কোম্পানীগঞ্জের চরফকিরা ইউনিয়নে অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ

মোঃ বদিউজ্জামান ( তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলা চরফকিরা মুক্তিযোদ্ধা বাজারে ১৩ ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৩ টা মুক্তিযোদ্ধা বাজার তারণ‍্যের আলো মানবিক সংগঠনের উদ‍্যোগে অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ ও প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন চরফকিরা ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান জায়দল হক কচি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউপি সদস‍্য নুর ইসলাম সমীর,ইউপি সদস্য আবুল কালাম আজাদ,ইউপি সদস্য ইউসুফ নবী। সভাপতিত্ব করেন আমির হোসেন জাহিদ সহ প্রমুখ নেতৃবৃন্দ ।
আরও পড়ুন
নরসিংদীতে শিশুসহ মায়ের বিষপানে আত্মহত্যা

নরসিংদীতে শিশুসহ মায়ের বিষপানে আত্মহত্যা

মোঃ মোবারক হোসেন,নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় দেড় বছরের শিশুসহ মায়ের বিষপানে আত্মহত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চরাঞ্চলের শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামে এই আত্মহত্যার ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- রায়পুরা শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামের প্রধান বাড়ির রাকিব মিয়ার স্ত্রী ফেরদৌসী বেগম (২৪) ও তার দেড় বছরের ছেলে আহসাফ। পুলিশ ও স্থানীয়রা জানান, সম্প্রতি এনজিও থেকে ১ লাখ ২০ হাজার টাকা ঋণ গ্রহণ করেন গৃহবধূ ফেরদৌসী বেগম। পরে ঋণের কিস্তি পরিশোধ করা নিয়ে জুয়াড়ি স্বামী রাকিবের সাথে দ্বন্দ্ব তৈরি হয়। এ নিয়ে সোমবার রাতে স্বামী স্ত্রীর মধ্যে কলহ শুরু হয়। কলহের জেরে সকালে স্ত্রী ফেরদৌসী বেগম প্রথমে:
আরও পড়ুন
রাজশাহীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ, দুই পুলিশ সদস্য আহত

রাজশাহীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ, দুই পুলিশ সদস্য আহত

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। মিছিল থেকে ছোড়া ইটের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার বেলা দুইটার দিকে নগরের নিউমার্কেটের পাশ থেকে জামায়াতের কেন্দ্রীয় আমিরের গ্রেপ্তারের প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল বের করে রাজশাহী মহানগর জামায়াতের নেতাকর্মীরা। মিছিল নিয়ে দড়িখরবোনা মোড়ে গেলে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন, রাজশাহী নগরের বোয়ালিয়া থানার এসআই আবু হায়দার ও কনস্টেবল আহাদ। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে আবু হায়দারের চোখে নিচে ও উপরে আঘাত লেগেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা দুইটার দিকে রাজশাহী নগরের নিউমার্কেটের উত্তর পাশ থেকে রাজশাহী মহানগর জামায়াতের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল:
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিলেন  কোম্পানীগঞ্জ  উপজেলা  নির্বাহী অফিসার

প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার

মোঃ বদিউজ্জামান (তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ কোম্পানীগঞ্জে চরকাঁকড়া ইউনিয়নে ১৩ ডিসেম্বর সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার । অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ২ পরিবারকে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেজবা উল আলম ভূঁইয়া
আরও পড়ুন
কমলনগরে আ’লীগ কার্যালয় ভাঙ্চুরে বিএনপি’র ২১৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

কমলনগরে আ’লীগ কার্যালয় ভাঙ্চুরে বিএনপি’র ২১৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা ও টেবিল-চেয়ার ভাঙচুরের ঘটনায় বিএনপি'র ২১৫ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। সোমবার (১২ ডিসেম্বর) রাতে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে হামলা ও ভাংচুরের ঘটনায় বিএনপি নেতাকর্মীদের দায়ী করে রাতেই মামলা দায়ের করা হয়। আওয়ামী লীগের অভিযোগ সোমবার রাতে বিএনপির নেতাকর্মীরা তাদের দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে। অপরদিকে, বিএনপির দাবি হামলা ভাঙচুরের নাটক সাজিয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে সাজানো মিথ্যা মামলা দেয়া হয়েছে। মামলার বাদি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ উল্ল্যা। তিনি ১৫ জনের নাম উল্লেখ করে আরও ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাত আসামি করে এ মামলা দায়ের করেন। মামলার বাদি উপজেলা আওয়ামী:
আরও পড়ুন
জামায়াতের আমির শফিকুর গ্রেফতার

জামায়াতের আমির শফিকুর গ্রেফতার

জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমানকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। প্রথমে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) ভোর ৪টার দিকে রাজধানীর উত্তরার বাসা থেকে তাকে নিয়ে যায় সাদা পোশাকধারীরা। পরে গ্রেফতার দেখায় সিটিটিসি। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, জামায়াতের আমির ডা. শফিককে গ্রেফতার করেছে সিটিটিসি। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বিষয়টি নিশ্চিত করতে পারেননি তিনি। এর আগে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার পেজে আটকের বিষয়টি নিশ্চিত করেন। কী কারণে বা কোন:
আরও পড়ুন
বিএনপির ছেড়ে দেওয়া আসনে ভোটের প্রস্তুতি নিচ্ছে  ইসি

বিএনপির ছেড়ে দেওয়া আসনে ভোটের প্রস্তুতি নিচ্ছে ইসি

আন্দোলনের অংশ হিসেবে সংসদে থাকা নিজেদের সাতটি আসন ছেড়ে দিয়েছে বিএনপি। এর মধ্যে ছয়টিতে সরাসরি ভোট হবে এবং একটি আসন সংরক্ষিত। ইতোমধ্যে আসনগুলো শূন্য ঘোষণা করেছেন স্পিকার। এবার সেই আসনে উপনির্বাচনের তোড়জোর শুরু করেছে নির্বাচন কমিশন। চলতি সপ্তাহেই এসব আসনে ভোটের তফসিল ঘোষণা হতে পারে। সোমবার (১২ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার মো. আলমগীর জানান, আগামী বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) নির্বাচন কমিশনের অনানুষ্ঠানিক বৈঠক হবে। সেখানে বিএনপির এমপিদের শূন্য আসনগুলোতে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি আলমগীর বলেন, ‘বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগ করা আসন শূন্য ঘোষণার গেজেট নির্বাচন কমিশন সচিবালয় পেয়েছে।:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.