জাতীয়

সকাল ৮টা থেকে ৪ ঘণ্টা চলবে মেট্রোরেল,মঙ্গলবার সপ্তাহিক বন্ধ

সকাল ৮টা থেকে ৪ ঘণ্টা চলবে মেট্রোরেল,মঙ্গলবার সপ্তাহিক বন্ধ

উদ্বোধন হওয়ার দ্বারপ্রান্তে স্বপ্নের মেট্রোরেল। তবে শুরুর দিকে পুরো রুটে নয়, অল্প দূরত্বে চলবে এটি। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত বুধবার থেকে চলবে মেট্রোরেল। নতুন এই বাহনে ধীরে ধীরে মানুষকে অভ্যস্ত করতে প্রথমে দিনে সকাল ৪টা থেকে চার ঘণ্টা চলবে মেট্রোরেল। আর রক্ষণাবেক্ষণের জন্য সপ্তাহে মঙ্গলবার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ম্যাস ট্রানজটি কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ। বুধবার (২৮ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেল উদ্বোধন করবেন। পরদিন থেকে যাত্রীরা চলাচল করতে পারবেন। ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, ‘প্রথমে উত্তরা উত্তর (শুরুর স্টেশন) থেকে একটি ট্রেন ছাড়বে। আর একটি আগারগাঁও থেকে ছাড়বে। ১০ মিনিট পর পর এই ট্রেন:
আরও পড়ুন
রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেফতার ৪৪

রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেফতার ৪৪

মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৪৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ। রোববার সকাল ৬টা থেকে সোমবার (২৬ ডিসেম্বর) একই সময়ের মধ্যে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল। ডিএমপি জানিয়েছে, নিয়মিত মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ২৮৬ পিস ইয়াবা, ১৪৩ দশমিক ৩ গ্রাম হেরোইন, ১০ বোতল ফেনসিডিল ও ৯ কেজি ৩০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। এছাড়া গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের:
আরও পড়ুন
আওয়ামী লীগের পুনর্গঠিত কমিটি আগামী নির্বাচনেও বিজয় আনবে: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের পুনর্গঠিত কমিটি আগামী নির্বাচনেও বিজয় আনবে: তথ্যমন্ত্রী

পুনর্গঠিত কমিটির নেতৃত্বে আগামী নির্বাচনেও আওয়ামী লীগের বিজয় অর্জন হবে বলে মন্তব্য করেছেন দলটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। রবিবার রামপুরায় বাংলাদেশ টেলিভিশন কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত ‘৫৯ বছরে বাংলাদেশ টেলিভিশন’ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। তথ্যমন্ত্রী জানান, আমাদের সম্মেলন হয়েছে। নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে খুব বেশি পরিবর্তন আসেনি, আগের কমিটির অনেকেই নতুন কমিটিতে রয়েছেন। তার কারণ প্রধানমন্ত্রী তাদের ওপর আস্থা রেখেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমস্ত চ্যালেঞ্জ এবং ষড়যন্ত্র মোকাবিলা করেই দেশ স্বপ্নের ঠিকানায় পৌঁছাবে। মন্ত্রী বলেন, আওয়ামী লীগে শেখ হাসিনার বিকল্প নেই। ৭৫ সালের পর আওয়ামী লীগ যখন বহু ভাগে বিভক্ত,:
আরও পড়ুন
নরসিংদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মাদ্রাসা ছাত্র নিহত

নরসিংদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মাদ্রাসা ছাত্র নিহত

মোঃ মোবারক হোসেন,নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বায়েজীদ (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রের নিহতের ঘটনা ঘটেছে । শনিবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নরসিংদী জেলার শিবপুর উপজেলার চৈতন্য দেবালটেক গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। বায়োজীদ দেবালটেক গ্রামের শাজাহান খানের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র ছিল। মৃতের বোন জামাই জাহাঙ্গীর জানায়, সন্ধ্যায় বাড়ির পাশের একটি মুরগির ফার্মে বৈদ্যুতিক বাল্ব লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় বায়েজীদ। পরে আশেপাশের লোকজন তাকে দেখতে পেয়ে তার পরিবারকে খবর দেয়। খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.:
আরও পড়ুন
বড়দিনে হামলার কোনও হুমকি নেই, পরিস্থিতি নিয়ন্ত্রণে : আইজিপি

বড়দিনে হামলার কোনও হুমকি নেই, পরিস্থিতি নিয়ন্ত্রণে : আইজিপি

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন জানিয়েছেন, বড়দিন উপলক্ষে হামলার কোনো হুমকি নেই, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। শনিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় কাকরাইল চার্চে বড়দিন (ক্রিসমাস ডে) উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি একথা জানান। দেশবাসীকে বড় দিনের শুভেচ্ছা জানিয়ে আইজিপি বলেন, খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বড়দিন উৎসব আজ থেকে শুরু হয়েছে। এই উৎসব উপলক্ষে সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ইউনিফর্ম ও সাদা পোশাকে নিয়জিত রয়েছেন। সারাদেশে বড় দিনের আয়োজকদের সঙ্গে যোগাযোগ রেখে প্রতিটি ভেন্যু ও এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। খ্রিষ্টান ধর্মাবলম্বী ভাই-বোনদের উদ্দেশ্য বলতে চাই আপনারা উৎসব মুখর পরিবেশে আপনাদের ধর্মীয় অনুষ্ঠান উপভোগ করবেন। তিনি জানান, প্রধানমন্ত্রী বলেছেন, ধর্ম:
আরও পড়ুন
ধর্মপুরে আহছান উল্ল্যা পুলিশকে আবারো এলাকাবাসী মেম্বার হিসেবে দেখতে চায়

ধর্মপুরে আহছান উল্ল্যা পুলিশকে আবারো এলাকাবাসী মেম্বার হিসেবে দেখতে চায়

মোঃ বদিউজ্জামান, নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী সদর উপজেলার ৭নং ধর্মপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে র বর্তমান মেম্বার অবঃ পুলিশ আহছান উল্ল্যা মেম্বার গরীব দুঃখী অসহায় হতদরিদ্র মানুষের বন্ধু। বিগত দিনে মেম্বার থাকা কালীন সরকারের দান অনুদান ছাড়া ও ব্যক্তিগত পক্ষ থেকে নিরীহ মানুষকে সহযোগিতা করেছেন।ব্যক্তিগত পক্ষ থেকে ৩০০ পরিবারকে টয়লেট দিয়েছেন । ৫০০ টিউবওয়েল ও নিজ খরছে জন্ম নিবন্ধন করে দিয়েছেন । এলাকাবাসী আবারো তাকে ভ্যানগাড়ি মার্কা ভোট দিয়ে জয়যুক্ত করতে চায়।
আরও পড়ুন
শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আ.লীগের নতুন কমিটির শ্রদ্ধা

শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আ.লীগের নতুন কমিটির শ্রদ্ধা

দশমবারের মতো নির্বাচিত আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে নতুন কমিটি। আজ রবিবার সকাল ১০টায় ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে এই শ্রদ্ধা জানান দলটির নবনির্বাচিত নেতারা।
আরও পড়ুন
ধর্মপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে সেলিম সওদাগর টেলিফোন মার্কায় দোয়াপ্রার্থী

ধর্মপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে সেলিম সওদাগর টেলিফোন মার্কায় দোয়াপ্রার্থী

মোঃ বদিউজ্জামান, নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর সদরে ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে ৩ ইউপি পরিষদ নির্বাচন। প্রার্থী ও ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। চায়ের দোকানে তিল পরিমান ঠাঁই নেই। ৭ নং ধর্মপুর ইউনিয়নে সেলিম সওদাগর টেলিফোন মার্কা জনগনের ভোট ও দোয়া চায় । তিনি গরীব দুঃখী অসহায় হত দরিদ্র মানুষের বন্ধু। তিনি এলাকায় ৯ নং ওয়ার্ড খোকন মার্কেটে মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা। মাদ্রাসার জন্য ৩৫ শতাংশ জমিন ও দান করেছেন । একজন সমাজ সেবক ও জনহিতৈষী সৎ ও ন্যায়পরায়ন ।
আরও পড়ুন
বেড়েছে ওষুধের দাম

বেড়েছে ওষুধের দাম

মহামারি করোনা পরবর্তী পরিস্থিতি ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাবে ২০২২ সাল জুড়ে আলোচনায় ছিল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। তেল, চাল, ডালের দামে দিশেহারা মানুষের ‘মরার উপর খাঁড়ার ঘা’ ছিল দফায় দফায় ওষুধের দাম বৃদ্ধি। বছর জুড়ে ডলারের মূল্যবৃদ্ধি, কাঁচামালের সংকট দেখিয়ে দফায় দফায় বেড়েছে অতিব্যবহার্য্য বিভিন্ন ওষুধের দাম। ঔষুধ প্রশাসন অধিদফতরের অধীনে থাকা বিভিন্ন ব্র্যান্ড ও জেনেরিকের ওষুধের দাম ৪০ শতাংশ থেকে ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়। এরমধ্যে ওরস্যালাইন, প্যারাসিটামলের মতো প্রথমিক চিকিৎসায় ব্যবহৃত ওষুধের মূল্যবৃদ্ধি ছিল সর্বাধিক। অধিদফতরের নিয়ন্ত্রণের বাইরে থাকা বিভিন্ন ওষুধের দামও কোম্পানিগুলো তাদের খেয়ালখুশি মতো বৃদ্ধি করেছে বলে অভিযোগ ভোক্তাদের। ২০২২ সালের ৩০ জুন প্রাথমিক চিকিৎসায় ব্যবহৃত বিভিন্ন ওষুধের:
আরও পড়ুন
‌‘নির্বাচন সামনে রেখে আ.লীগের কমিটিতে অভিজ্ঞদেরই বিবেচনা করা হয়েছে’

‌‘নির্বাচন সামনে রেখে আ.লীগের কমিটিতে অভিজ্ঞদেরই বিবেচনা করা হয়েছে’

আগামী নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের নতুন কমিটিতে অভিজ্ঞদেরই বিবেচনা করা হয়েছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রবিবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে এই শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। দশমবারের মতো নির্বাচিত আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এই শ্রদ্ধা জানায় নতুন কমিটি। এসময় টানা তৃতীয়বারের মতো নির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ নবনির্বাচিত নেতারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.