জাতীয়

লক্ষ্মীপুরের প্রবীণ সাংবাদিক কাউছার আর নেই

লক্ষ্মীপুরের প্রবীণ সাংবাদিক কাউছার আর নেই

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এটিএনবাংলা-এটিএন নিউজের প্রতিনিধি মো. কাউছার (৫৫)মৃত্যু বরন করেন। শনিবার (৩১ ডিসেম্বর) রাত ১১টার দিকে ঢাকার বাংলাদেশ-জাপান মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্র জানায়, সাংবাদিক কাউছার দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। চিকিৎসা জন্য রাজধানীর বাংলাদেশ-জাপান মৈত্রী হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন তিনি। লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলাল বলেন, সিনিয়র সাংবাদিক কাউছারকে হারিয়ে আমাদের অপূরণীয় ক্ষতি হয়েছে। তার প্রথম জানাজা রোববার সকাল ৯টায় লক্ষ্মীপুর প্রেসক্লাব প্রাঙ্গণে ও দ্বিতীয় জানাজা:
আরও পড়ুন
নতুন বছর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

নতুন বছর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা খ্রিস্টীয় নতুন বছর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘নতুন বছরে মানুষে মানুষে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরো জোরদার হোক, সব সংকট দূরীভূত হোক, সব সংকীর্ণতা পরাভূত হোক এবং সবার জীবনে আসুক অনাবিল সুখ, শান্তি―এই প্রার্থনা করি। ’ শনিবার (৩১ ডিসেম্বর) দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, ‘খ্রিস্টীয় নতুন বছর ২০২৩ উপলক্ষে আমি দেশবাসী এবং প্রবাসী বাঙালিসহ বিশ্ববাসীকে আন্তরিক শুভেচ্ছা জানাই।
আরও পড়ুন
নতুন আলোর প্রত্যাশায় স্বাগত ২০২৩

নতুন আলোর প্রত্যাশায় স্বাগত ২০২৩

কালের গর্ভে হারিয়ে গেল আরও একটি বছর। বিদায় ২০২২, স্বাগত ২০২৩। ঘড়ির কাঁটা ১২টা অতিক্রমের সঙ্গে সঙ্গে শুরু হয়েছে নতুন বর্ষ গণনা। সব ব্যথা-বেদনা, দুঃখ-কষ্ট ভুলে নতুন আলোর প্রত্যাশায় সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশেও বরণ করে নেওয়া হচ্ছে নতুন বছরকে। বিদায়ী খ্রিষ্টীয় বছর অনেকের জীবনে বিশেষ গুরুত্ব বহন করে। কারণ অতীতের পথ ধরেই সাজাতে হয় বর্তমান। আর সেজন্যই অতীতকে মনে রাখতে হয়। রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে ২০২২ একটি ঘটনাবহুল বছর। জাতীয় ও আন্তর্জাতিক জীবনে বছরটির কথা মনে থাকবে অনেক দিন। প্রতি বছরের মতো এবারও বর্ষবরণ উৎসবে মেতেছে জাতি। তবে বিধিনিষেধের কারণে সেই:
আরও পড়ুন
বিএনপি নেতা খন্দকার মাহবুব আর নেই

বিএনপি নেতা খন্দকার মাহবুব আর নেই

প্রবীণ আইনজীবী ও বিএনপি নেতা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তার বয়স হয়েছিল ৮৪ বছর। শনিবার (৩১ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। পারিবারিক ও বিএনপি দলীয় সূত্রে এই তথ্য জানা গেছে।
আরও পড়ুন
তজুমদ্দিনে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন এম পি শাওন

তজুমদ্দিনে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন এম পি শাওন

ভোলা প্রতিনিধি: ভোলার তজুমদ্দিনে আশ্রয়ের শীতার্থ মানুষের মাঝে দুই হাজার কম্বল বিতরন করেন এম পি শাওন। শনিবার সকাল ১১টায় উপজেলার চাঁচড়া ইউনিয়নের আবাসন প্রকল্পের মাঠে ও চাঁদপুর ইউনিয়নের গুরিন্দা বাজার আবাসনের মাঠে এই কম্বল বিতরন করেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে এম পি শাওন বলেন বর্তমান সরকারের যুগান্তকারী পদক্ষেপের কারনে দেশ আজ এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় মানুষ আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। দেশ আজ উন্নয়নের রোল মডেল হয়েছে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশের সাধারণ জনগণের কথা চিন্তা করে আশ্রয়নের অসহায় এবং হতদরিদ্র মানুষের জন্য শীতবস্ত্র পাঠিয়েছেন। তারেই নির্দেশনায় আমি আপনাদের মাঝে এসে হাজির হয়েছি শীত বস্ত্র নিয়ে।:
আরও পড়ুন
জামায়াত-পুলিশ সংঘর্ষে ৪ মামলা, আসামি দেড় শতাধিক

জামায়াত-পুলিশ সংঘর্ষে ৪ মামলা, আসামি দেড় শতাধিক

রাজধানীর মৌচাক এলাকায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় চারটি মামলা করেছে পুলিশ। তিন থানায় করা এসব মামলায় আসামি করা হয়েছে জামায়াতের দেড় শতাধিক নেতাকর্মীকে। মতিঝিল বিভাগের ডিসি হায়াতুল ইসলাম ঢাকা মেইলকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার জুমার নামাজের পর অনুমতি ছাড়াই জামায়াতের লোকজন মিছিল করার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় দলটির নেতাকর্মীরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলা চালায়। এতে পুলিশের কয়েকজন সদস্য আহত হন। পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে এসব মামলা করা হয়। এর মধ্যে রামপুরা থানায় একটি, খিলগাঁও থানায় দুটি এবং শাহজাহানপুর থানা একটি মামলা হয়েছে। খিলগাঁও থানা:
আরও পড়ুন

একাদশে ভর্তির ফল রাতে

একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল শনিবার রাত ৮টায় প্রকাশ করা হবে। ভর্তিচ্ছুরা ভর্তির ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবেন। সোয়া ১৩ লাখ ২৩ হাজারের বেশি ভর্তিচ্ছু একাদশে ভর্তির আবেদন আবেদন করেছিল। তারা বিভিন্ন কলেজের ৭০ লাখ ২০ হাজারের বেশি আসন পছন্দ দিয়েছেন। অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটে (www.xiclassadmission.gov.bd) রাত ৮টায় একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ করা হবে বলে ভর্তি নীতিমালায় জানানো হয়েছে।
আরও পড়ুন
ডলারের হিসাবে টাকার মান কমেছে ২৫ ভাগ

ডলারের হিসাবে টাকার মান কমেছে ২৫ ভাগ

তীব্র সংকটের কারণে চলতি বছর ডলারের বিপরীতে টাকার রেকর্ড অবমূল্যায়ন হয়েছে। অতীতের সব রেকর্ড ভেঙে লাগামহীনভাবে বেড়েছে ডলারের দাম, কমেছে টাকার মান। বছরের প্রথম দিকে ডলার বাজার স্থিতিশীল থাকলেও মে মাস থেকে চরম অস্থিরতা বিরাজ করে। অস্থিরতা কমলেও সংকট এখনো প্রকট। কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে এক বছরে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন হয়েছে ২৪ দশমিক ৭১ শতাংশ। বাণিজ্যিক ব্যাংকগুলোর সর্বোচ্চ দরের হিসাবে ৩৫ দশমিক ২০ শতাংশ অবমূল্যায়ন হয়েছে। অন্যদিকে খোলা বাজারে ডলারের দামের হিসাবে টাকার অবমূল্যায়ন হয়েছে ৩৭ শতাংশ। ADVERTISEMENT গত ১০ বছরের তথ্য পর্যালোচনায় দেখা যায়, করোনার কারণে ডলারের চাহিদা কম থাকায় ও আয় বেশির কারণে ২০২০ সালে টাকার মান বেড়েছিল:
আরও পড়ুন
নতুন বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নতুন বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে ২০২৩ সালের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (৩১ ডিসেম্বর) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হল থেকে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। আগামীকাল ১ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আলাদাভাবে কেন্দ্রীয় পাঠ্যবই উৎসব উদযাপন করবে। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে মাধ্যমিক পর্যায়ের বই উৎসব গাজীপুরের কাপাসিয়া উপজেলার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে আয়োজন করা হবে। আর প্রাথমিক পর্যায়ের বইয়ের কেন্দ্রীয় উৎসব হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে। অনুষ্ঠানে দুই মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিবসহ বিশিষ্ট ব্যক্তি, কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত থাকবেন। এনসিটিবি জানায়, ২০২৩:
আরও পড়ুন
সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়, ৮.৭ ডিগ্রি সেলসিয়াস

সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়, ৮.৭ ডিগ্রি সেলসিয়াস

হিমালয়ের পাদদেশে অবস্থিত পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আজকের তাপমাত্রা অনুযায়ী স্থানীয়ভাবে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলে যাচ্ছে। শনিবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টায় সারাদেশে মধ্যে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৮.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। জানা গেছে, উত্তরের হিমেল হওয়ায় শীতের তীব্রতা বেড়েই চলেছে। শীতে চরম দুর্ভোগে পড়েছেন রিকশা-ভ্যান চালকসহ শ্রমজীবীরা। দৈনন্দিন আয় কমে গেছে দিনমজুরসহ খেটে খাওয়া মানুষের। পরিবার-পরিজন নিয়ে তারা কষ্টে দিনযাপন করছে। বিভিন্ন এলাকায় খড়কুটো জ্বালিয়ে বাড়ির আশপাশে এবং পথঘাটে শীতার্তদের শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে। তেঁতুলিয়া আবহাওয়া পর্যেবক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেল শাহ্ বলেন,এ জেলায় মৃদু শৈত্য প্রবাহ:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.