জাতীয়

আগামী সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী হবে-নেত্রকোণায় আইনমন্ত্রী আনিসুল হক

আগামী সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী হবে-নেত্রকোণায় আইনমন্ত্রী আনিসুল হক

আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি : আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে। নির্বাচন নিয়ে কথা বলে কোন লাভ নেই। নির্বাচনে কোন দল আসল, কোন দল আসল না, তা দেখার দায়িত্ব আওয়ামীলীগের নয়। তা দেখবে নির্বাচন কমিশন। নেত্রকোনার মোহনগঞ্জ পৌর মিলনায়তনে শুক্রবার বিকেলে ‘মুক্তিযুদ্ধে মোহনগঞ্জ মহেশখলা ইয়্যুথ ক্যাম্প ও ডাঃ আখলাকুল হোসাইন আহমেদ’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি এ সব কথা বলেন। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপীল বিভাগের বিচারপতি ও ডা. আখলাকুল হোসাইন আহমেদ মেমোরিয়াল ট্রাস্টের সভাপতি বিচারপতি ওবায়দুল হাসান-এর:
আরও পড়ুন
ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা ছাত্র ফোরামের কার্যকরী সদস্য হলেন ফারদিন তানিম

ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা ছাত্র ফোরামের কার্যকরী সদস্য হলেন ফারদিন তানিম

ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা ছাত্র ফোরামের ২০২৩-২০২৪সালের নতুন কমিটি গঠিত হয়েছে। নবনির্বাচিত কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আসহাব রাফি(ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি),সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ফাহিম ফয়সাল মার্শা(স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়), কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন ফারদিন যাওয়াদ তানিম(আইডিয়াল কলেজ,ধানমন্ডি) সাবেক সভাপতি, সাধারন সম্পাদক ও উপদেষ্টাদের স্বাক্ষরিত এই কমিটি আগামী বছরের জন্য অনুমোদন দেয়া হয়। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও কার্যকরী সদস্য জানান “ঢাকায় লক্ষ্মীপুরের ছাত্র ছাত্রীদের সবচেয়ে বড় প্লাটফর্মে কাজ করার সুযোগ পেয়ে আমরা আনন্দিত। বিগত দিনের মত আগামীতেও আমরা লক্ষ্মীপুরের ছাত্র-ছাত্রীদের জন্য কাজ করার মাধ্যমে দেশের মানচিত্রে লক্ষ্মীপুর জেলাকে একটি অনন্য উচ্চতায় নিয়ে যাবো ইনশাআল্লাহ।” এছাড়াও দায়িত্ব পালনে সকলের:
আরও পড়ুন
“স্মার্ট বাংলাদেশ” গড়ার লক্ষ্যে কাদিরপুর ইউনিয়ন ছাত্রলীগের জরুরী বর্ধিত সভা

“স্মার্ট বাংলাদেশ” গড়ার লক্ষ্যে কাদিরপুর ইউনিয়ন ছাত্রলীগের জরুরী বর্ধিত সভা

মোঃ বি. চৌধুরী, নোয়াখালী প্রতিনিধিঃ স্মাট বাংলাদেশ গড়ার লক্ষে নোয়াখালীর বেগমগঞ্জের কাদিরপুর ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে এক জরুরি বর্ধিত সভা ১০ ফেব্রুয়ারী বিকালে কাদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাদিরপুর ইউনিয়ন আ. লীগের সাধারণ সম্পাদক আপোষহীন ত্যাগী নেতা জাবেদ উদ্দিন ( সুজন)বক্তব্য রাখেন ইউনিয়ন আ. লীগের প্রভাবশালী নেতা সাইফুল ইসলাম ( স্বপন) জেলা মুক্তিযোদ্ধা মন্ঞ নেতা আবদুর রাজ্জাক সহ আ. লীগ। এছাড়াও বক্তব্য রাখেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মহিন উদ্দিন, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ প্রমুখ নেতৃবৃন্দ । পরে ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে এক বিশাল হুন্ডা শো ডাউন অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন
নোয়াখালীতে প্রাথমিক শিক্ষা পদক  ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

নোয়াখালীতে প্রাথমিক শিক্ষা পদক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

বি. চৌধুরী ( তুহিন) নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী সদরে প্রাথমিক শিক্ষা পদক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রতিযোগিতা ও ক্রীড়া ,সাংস্কৃতিক ,বিষয় ভিত্তিক কুইজ ও কাবিং) ২০২৩,অশ্বদিয়া ক্লাস্টার এর আওতাধীন ১৩ টি প্রাথমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে:-বিজয়ের চেয়ে অংশগ্রহণ অনেক শ্রেয়। দেহের উন্নতি খেলায় ,মনের উন্নতি লেখাপড়ায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন সদরের অশ্বদিয়া ইউনিয়নের বার বার নির্বাচিত জননন্দিত ইউপি চেয়ারম্যান গোলাম হোসেন বাবলু।
আরও পড়ুন
নরসিংদীতে দুর্যোগ ব্যবস্থাপনা মহাপরিচালকের গ্রামীণ রাস্তা পরিদর্শন

নরসিংদীতে দুর্যোগ ব্যবস্থাপনা মহাপরিচালকের গ্রামীণ রাস্তা পরিদর্শন

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মনোহরদী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের পশ্চিম বীরগাঁও ৫শত মিটার (এইসবিবি) ইটের রাস্তা পরিদর্শন করেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ মিজানুর রহমান। শুক্রবার (১০ জানুয়ারী) দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে নরসিংদীর মনোহরদী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের পশ্চিম বীরগাঁও মাসুদের বাড়ী হইতে মানিক মিয়ার বাড়ী পর্যন্ত প্রায় ২৮ লাখ টাকা ব্যয়ে ৫শত মিটার (এইচবিবি) ইটের রাস্তা পরিদর্শন করেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মিজানুর রহমান। এই ইটের রাস্তাটি হওয়ার ফলে কৃষ্ণপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড ও ৪নং ওয়ার্ডের মাঝে সংযোগ স্থাপিত হয়েছে। পরিদর্শনের সময় মহাপরিচালক বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যন্ত এলাকার কৃষকদের:
আরও পড়ুন
মেয়ের বাড়ী যাওয়ার পথে বাসের ধাক্কায়  প্রাণ গেল বাবার

মেয়ের বাড়ী যাওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল বাবার

রাজশাহী প্রতিনিধি: মেয়ের বাড়ী যাওয়া হলো না বাবার, তার আগেই ঘাতক বাস কেড়ে নিলো বাবার প্রান। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে রাস্তা পারাপারের সময় বানেশ্বর-চারঘাট মহাসড়কের খুদির বটতলা নামক স্থানে পিকনিকের একটি বাস সাইকেল আরোহীকে চাপা দিলে ঘটনাস্থলেই তোফাজ্জল হোসেন নামের এক ব্যাক্তি মারা যান। পারিবারিক ও স্থানীয়রা জানান, উপজেলার ইউসুফপুর এলাকার বিশিষ্ট ব্যবসায়ী তোফাজ্জল হোসেন (৬৫) শুক্রবার সকালে বেশ কিছু দৈনন্দিন বাজার সদয় করে বাই সাইকেলযোগে আদরের মেয়েকে দেখতে নিজ বাড়ী থেকে বের হন। এসময় সকাল নয়টার দিকে চারঘাট-বানেশ্বর মহাসড়কের খুদির বটতলা নামক স্থানে পৌছলে বানেশ্বর থেকে চারঘাট অভিমুখের একটি পিকনিকের রকি পরিবহন বাস তোফাজ্জল হেসেনকে ধাক্কা দেয়।:
আরও পড়ুন
‘বিতর্কিত’ দুই বইয়ের পাঠদান প্রত্যাহার

‘বিতর্কিত’ দুই বইয়ের পাঠদান প্রত্যাহার

বিতর্ক ওঠার পর ২০২৩ শিক্ষাবর্ষে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির জন্য প্রণীত ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের দুটি পাঠ্যপুস্তক পাঠদান থেকে প্রত্যাহার করা হয়েছে। বই দুটির কয়েকটি অধ্যায় সংশোধন করা হবে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) এনসিটিবি চেয়ারম্যান প্রফেসর মো. ফরহাদুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, উক্ত শ্রেণিদ্বয়ের জন্য প্রণীত ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের ‘অনুশীলনী পাঠ’এবং ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান ‘অনুসন্ধানী পাঠ’ পাঠ্যপুস্তকসমূহের কতিপয় অধ্যায়ের প্রয়োজনীয় সংশোধন করা হবে। উক্ত পাঠ্যপুস্তকসমূহের অন্যান্য সকল অধ্যায়ের পাঠদান অব্যাহত থাকবে। সংশোধনীগুলো শিগগির শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অবহিত করা হবে। প্রসঙ্গত, পাঠ্যবইয়ে ভুলের কারণে এর:
আরও পড়ুন
খুবির এসডব্লিউই ডিসিপ্লিনের নতুন প্রধান অধ্যাপক সানাউল ইসলাম

খুবির এসডব্লিউই ডিসিপ্লিনের নতুন প্রধান অধ্যাপক সানাউল ইসলাম

খুবি প্রতিনিধি, তানভীর হাসান তন্ময়: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সয়েল,ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের নতুন প্রধান নিযুক্ত হয়েছেন অধ্যাপক মো. সানাউল ইসলাম। বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারী ) সকাল ১০ টায় দায়িত্ব গ্রহন করেন তিনি। মো. সানাউল ইসলাম দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ভাবকী গ্রামে ১৯৭৩ সালে জন্মগ্রহণ করেন। দিনাজপুরের সেন্ট ফিলিপর্স হাই স্কুল থেকে ১৯৮৮ সালে এসএসসি এবং ১৯৯০ সালে ঢাকার নটর ডেম কলেজ থেকে এইচএসসি পাশ করেন। এরপর ১৯৯০ এবং '৯৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সয়েল,ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট বিভাগ থেকে অনার্স এবং মাস্টার্স শেষ করেন। তারপর তিনি ২০০২ সালের অক্টোবর মাসে খুবির সয়েল সাইন্স ডিসিপ্লিনের প্রভাষক হিসেবে যোগদান করেন। এই ডিসিপ্লিনের সদ্য বিদায়ী প্রধান:
আরও পড়ুন
স্পিডবোট সংঘর্ষে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে  লিগ্যাল নোটিশ

স্পিডবোট সংঘর্ষে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে লিগ্যাল নোটিশ

ফরিদপুর জেলা প্রতিনিধি- ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে স্পিডবোট সংঘর্ষে নিহত প্রত্যেকের পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। ইমেইল ও ডাক যোগে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং নৌ-পরিবহন অধিদফতরের মহাপরিচালক, ফরিদপুর ও ঢাকার জেলা প্রশাসক, চরভদ্রাসনও দোহার উপজেলার নির্বাহী অফিসারকে লিগ্যাল নোটিশে বিবাদী করা হয়। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) মানবাধিকার সংস্থা ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষে সুপ্রিম কোর্টের দুই আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব ও ব্যারিস্টার মোহাম্মদ কাওসার এ নোটিশ পাঠান। নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে নিহত প্রত্যেক পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ প্রদানের জন্য বলা হয়েছে। তাছাড়া নদী পারাপারে:
আরও পড়ুন
জাতির পিতার পূণ্য ভূমিতে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ে নাই ছাত্রলীগের কমিটি

জাতির পিতার পূণ্য ভূমিতে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ে নাই ছাত্রলীগের কমিটি

মোঃফজলে রাব্বি, বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ ১৯৪৮ সালের ৪ জানুয়ারি ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।বঙ্গবন্ধুর নিজ হাতে গড়া বাংলাদেশ ছাত্রলীগ আজ সর্বোচ্চ পর্যায়ের নেতৃত্বদানকারী সংগঠন। কিন্তু হতাশার বিষয় জাতির পিতার পূণ্য ভূমিতে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ প্রতিষ্ঠার একযুগ পেরিয়ে গেলেও কমিটি দিতে পারেনি দেশের প্রাচীন ও ঐতিহাসিক ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। কমিটি হীন ছাত্রলীগ দীর্ঘ ১২ বছর কাজ করে যাচ্ছে সংগঠনটির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) শাখা। দীর্ঘদিন কমিটি বঞ্চিত থাকার ফলে কমিটির দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের ত্যাগী ছাত্রলীগ নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারী) দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করে নেতাকর্মীরা। এসময় লিপুস ক্যান্টিন থেকে:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.