জাতীয়

ইবিতে অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত

ইবিতে অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত

ইবি সংবাদদাতা: বর্তমান বৈশ্বিক পরিস্থিতি, উন্নয়ন প্রকল্পের ব্যয়, জ্বালানি ও বিদ্যুৎ খাতে সাশ্রয়ের লক্ষ্যে প্রতি সপ্তাহে সোমবার বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ক্লাস কার্যক্রম অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ। রোববার (৩০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি সূত্রে, সরকারী নির্দেশনা মোতাবেক করোনা মহামারী ও বৈশ্বিক পরিস্থিতির কারণে উন্নয়ন প্রকল্পের ব্যয়, রেভিনিউ খাতের ব্যয় সাশ্রয়, জ্বালানি ও বিদ্যুৎ খাতের ব্যয় ২৫ শতাংশ সাশ্রয় করা আবশ্যক। বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্বকারী সকলের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এমতাবস্থায়, প্রতি সপ্তাহে সোমবার অনলাইনে ক্লাস পরিচালনার জন্য সকল শিক্ষকদের অনুরোধ করা হয়েছে। এ দিনে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা:
আরও পড়ুন
রাবিতে মুক্তিযোদ্ধা কোটার সাক্ষাৎকার শুরু ১৮ আগস্ট

রাবিতে মুক্তিযোদ্ধা কোটার সাক্ষাৎকার শুরু ১৮ আগস্ট

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের মুক্তিযোদ্ধা কোটায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সাক্ষাৎকার আগামী ১৮-২০ আগস্টের মধ্যে অনুষ্ঠিত হবে। আজ রোববার (৩০ জুলাই) দুপুরে মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি-নাতনির নির্বাচন কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম সাউদ  স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের মুক্তিযোদ্ধা কোটায় ছাত্র-ছাত্রী ভর্তির সাক্ষাৎকার আগামী ১৮-২০ আগস্ট সকাল সাড়ে ৯টা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন ছাত্র শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসি) অনুষ্ঠিত হবে। এবারের সাক্ষাৎকারে প্রথম দিন ১৮ আগস্ট ক্রমিক নম্বর ১- ৪০৪, দ্বিতীয় দিন ১৯ আগস্ট ক্রমিক নম্বর ৪০৫-৮০৮:
আরও পড়ুন
সরকার চালাতে গেলে শুনতে হয় নানান সমালোচনা: প্রধানমন্ত্রী

সরকার চালাতে গেলে শুনতে হয় নানান সমালোচনা: প্রধানমন্ত্রী

সকল বাধা-বিপত্তি, ব্যঙ্গ, সমালোচনার পরও বাংলাদেশকে ডিজিটাল রূপ দিয়েছে আওয়ামী লীগ সরকার উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্তব্য করেছেন, সরকার চালাতে গেলে নানান ধরনের সমালোচনা শুনতে হয়। শনিবার (২৯ জুলাই) সকালে ‘বাংলাদেশ স্টার্টআপ সামিট ২০২৩’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রথমবারের মতো দু’দিনব্যাপী এই সামিট অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ বর্তমানে বিশ্বের ৩৫তম বৃহত্তম অর্থনীতির দেশ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ২০৩৭ সালের মধ্যে ২০তম বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হবে। আর ২০৪০ সাল নাগাদ একটি ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দেশে পরিণত হবে। জাতীয় উন্নয়নে দেশের স্টার্টআপদের আরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি। শেখ হাসিনা বলেন, দেশকে ডিজিটাল করতে:
আরও পড়ুন
দেশের ৯ জেলায় ঝোড়ো হাওয়ার আভাস

দেশের ৯ জেলায় ঝোড়ো হাওয়ার আভাস

দেশের ৯টি জেলার ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। জেলাগুলো হলো- রংপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট। শনিবার দুপুর ১ টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। শুক্রবার রাতে আবহাওয়ার সবশেষ পূর্বাভাসে:
আরও পড়ুন
ঢাকার ৪ পয়েন্টে বিএনপি-পুলিশ সংঘর্ষ

ঢাকার ৪ পয়েন্টে বিএনপি-পুলিশ সংঘর্ষ

রাজধানীর চারটি পয়েন্টে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা চলছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। শনিবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টার পর ধোলাইখাল, গাবতলী, উত্তরা ও মাতুয়াইল এলাকায় এসব সংঘর্ষ হয়। ডিএমপি কমিশন পুলিশ কমিশনার (ডিএমপি) খন্দকার গোলাম ফারুক বলেন, ঢাকার প্রবেশ মুখ আটকানোর জন্য কাউকে অনুমতি দেওয়া হয়নি। এসব কর্মসূচি পালনকালে বিএনপি নেতা আমানুল্লাহ আমান, গয়েশ্বর চন্দ্র রায়সহ বেশ কিছু নেতা-কর্মীকে আটক করা হয়েছে বলে অভিযোগ করছে দলটি।আজ সকাল ১০টা থেকে বিকেল বিকেল ৪টা পর্যন্ত ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশমুখে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপি। অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে সকাল থেকেই প্রায় সব পয়েন্টেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা:
আরও পড়ুন
এসএসসির ফল প্রকাশ

এসএসসির ফল প্রকাশ

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। শুক্রবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন। এর আগে ফলের অনুলিপি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়। সকাল ৯টায় গণভবনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ১১টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলের অনুলিপি তুলে দেন। এরপর বাটন চেপে আনুষ্ঠানিকভাবে এসএসসি ও সমমানের ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সকাল সাড়ে ১০টা থেকে মোবাইল ফোনের এসএমএস এবং শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটের মাধ্যমে ফল জানা যাবে। বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সংবাদ সম্মেলন করে ফলের বিস্তারিত গণমাধ্যমের সামনে তুলে ধরবেন। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির:
আরও পড়ুন
এসএসসির ফল প্রকাশ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এসএসসির ফল প্রকাশ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বাটন চেপে আনুষ্ঠানিকভাবে এসএসসি ও সমমানের ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকালে গণভবনে তিনি এসএসসির ফলাফল কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় শিক্ষামন্ত্রী দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীসহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। এর আগে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়। শুক্রবার সকালে গণভবনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানরা এসএসসি ও সমমান পরীক্ষার ফল হস্তান্তর করেন। সকাল ৯টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন। এর পর সকাল সাড়ে ১০টায় শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে ফল প্রকাশ করা হবে। বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক:
আরও পড়ুন
এসএসসির ফল কাল, দেখবেন যেভাবে

এসএসসির ফল কাল, দেখবেন যেভাবে

২০২৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ২৮ জুলাই (শুক্রবার) প্রকাশ করা হবে। এদিন সকাল ৯টায় প্রধানমন্ত্রীর হাতে শিক্ষামন্ত্রীসহ ১১ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফলাফল তুলে দেবেন। এরপর প্রধানমন্ত্রী তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবেন। সকাল সাড়ে ১০টায় নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে ফল জানতে পারবে শিক্ষার্থীরা। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল সাড়ে ১০টায় নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা ঘরে বসেই ফল জানতে পারবে। এছাড়াও এসএমএস করেও ফল জানতে পারবে। ঢাকা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট educationboardresults.gov.bd প্রবেশ করে রোল ও রেজিস্ট্রেশন:
আরও পড়ুন
সৌরভ-রাবেয়ার নেতৃত্বে ইবির ঐক্যমঞ্চ

সৌরভ-রাবেয়ার নেতৃত্বে ইবির ঐক্যমঞ্চ

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর জোট ‘ইসলামী বিশ্ববিদ্যালয় সামাজিক ও সাংস্কৃতিক মঞ্চ’র (ঐক্যমঞ্চ) নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী ও প্রগতিশীল সামাজিক সংগঠন লন্ঠন’র সভাপতি ইয়াশিরুল কবির সৌরভ ও সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী সংগঠন ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম’র (ক্যাপ) সভাপতি রাবেয়া খাতুন। তারা আগামী ৬ মাস এ দায়িত্ব পালন করবেন। বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামের সামনে অনুষ্ঠিত ঐক্যমঞ্চের জরুরি সভায় আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত আহ্বায়ক ও সদস্য সচিবের দায়িত্ব হস্তান্তর করা হয়। এসময় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নবগঠিত কমিটির আহ্বায়ক:
আরও পড়ুন
বশেমুরবিপ্রবি মেন্টাল হেলথ ক্লাবের সভাপতি শামিম,সম্পাদক অচিন্ত

বশেমুরবিপ্রবি মেন্টাল হেলথ ক্লাবের সভাপতি শামিম,সম্পাদক অচিন্ত

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) এর মেন্টাল হেলথ ক্লাবের আগামী এক বছরের জন্য নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) উপদেষ্টাগণের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উক্ত কার্যনির্বাহী কমিটিকে এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়। এছাড়াও কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নাঈম বিশ্বাস , রমজান মোল্লা , সম্পা খানম, মোঃ নুর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ হাসান, শ্রাবণী বাড়ৈ, নাজমুল মোল্লা, মোহাম্মদ আল ইনসান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবীর সহ-সাংগঠনিক সম্পাদক অর্পিতা দে, রিয়াজুল মোল্লা, বি এম আব্দুল্লাহ আল মামুন ;কোষাধক্ষ মোহাম্মদ আজিবুর শেখ, সহকারী কোষাধক্ষ্য পিংকি মন্ডল, পিংকি রায়, আকাশ খান ;তথ্য ও যোগাযোগ প্রযুক্তি:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.