জাতীয়

তজুমদ্দিনে শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন

তজুমদ্দিনে শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন

রুবেল চক্রবর্তী,ভোলা প্রতিনিধি: ভোলার তজুমদ্দিনে নানা আয়োজনের মধ্য দিয়ে ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মঅষ্টমি পালিত হয়েছে। উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ তজুমদ্দিন উপজেলা শাখার সহযোগিতায় এক মঙ্গল শোভা যাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উপজেলার সকল মন্দিরের সদস্য ও সনাতনী ভক্তরা প্রথমে উপজেলার পশ্চিম পাড়া হরি মন্দির এসে মিলিত হয়।পরে সেখান থেকে এক বর্ণাঢ্য রেলি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে তা পশ্চিম পাড়া হরি মন্দিরের শেষ হয়। র‍্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা পূজা পরিষদের সভাপতি বাবু রুমপ চন্দ্র দের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে:
আরও পড়ুন
রামগঞ্জে সাবেক এমপির কল রেকর্ড ভাইরাল- ফেইসবুকে নেতাকর্মীদের ক্ষোভ

রামগঞ্জে সাবেক এমপির কল রেকর্ড ভাইরাল- ফেইসবুকে নেতাকর্মীদের ক্ষোভ

আবু তাহরে,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সাবেক বিএনপির সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদ ও ক্ষমতাসীন দলের এক নেতার কথোপকথনের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হয়ে পড়েছে। এতে রামগঞ্জ উপজেলায় বিএনপির নেতা কর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ২৮ নভেম্বর ২০২২ইং দলীয় সৃঙ্খলা ভঙ্গের দায়ে রামগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক পদ থেকে অব্যাহতি দেওয়া হয় এই নেতাকে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হওয়া অডিও বক্তব্যে শোনা যায়, ক্ষমতাসীন দলের নেতাকে অপর প্রান্ত থেকে বলা হচ্ছে এলডিপি নেতা শাহাদাত হোসেন সেলিমকে রামগঞ্জ থেকে আউট করার জন্য এবং উপজেলা বিএনপির আহবায়ক মোজাম্মেল হক মজু, যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেনের উপর হামলা চালানোর জন্য:
আরও পড়ুন
রামগঞ্জে আবারও শ্রেষ্ঠ চেয়ারম্যান হলেন সামছুল ইসলাম সুমন

রামগঞ্জে আবারও শ্রেষ্ঠ চেয়ারম্যান হলেন সামছুল ইসলাম সুমন

আবু তাহরে,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৫নং চন্ডিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সামছুল ইসলাম সুমন আবারো ২য় বারের মত রামগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান মনোনীত হয়েছেন। উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ থেকে চন্ডিপুর ইউপিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্রে সকল ক্যাটাগরিতে বিশেষ অবদান রাখায় তাঁকে এ সম্মাননা দেওয়া হয়েছে। এর আগেদ তিনি উপজেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হন। ৬সেপ্টেম্বর (বুধবার) উপজেলা নির্বাহী অফিস সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের জনগণ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে। সামছুল ইসলাম সুমন চন্ডিপুর ইউনিয়নের পূর্ব চন্ডিপুর গ্রামের সাবেক প্রয়াত চেয়ারম্যান নুরুল ইসলামের বড় ছেলে। তিনি ২০২১ইং সালের ২৮ নভেম্বর:
আরও পড়ুন
চরভদ্রাসনে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

চরভদ্রাসনে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

ফরিদপুর প্রতিনিধি- ফরিদপুরে চরভদ্রাসন উপজেলায় তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে পাল্লা দিয়ে লোডশেডিং বেড়ে চলেছে। বিদ্যুতের এই ভয়াবহ বিভ্রাটের কারণে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ভুক্তভোগীরা জানান, উপজেলায় বিদ্যুৎ আসা যাওয়ার মাত্রা বেড়ে গিয়েছে। নামাযের সময়ও বিদ্যুৎ চলে যায়। নামাজের মধ্যে একটু পর পর বিদ্যুৎ চলে যাওয়ার কারণে নামাজিদেরকেও অসহ্য গরমের মধ্যেই নামাজ আদায় করতে হচ্ছে। এলাকায় বিদ্যুৎ থাকে না বলে অভিযোগ জানান স্থানীয়রা। স্থানীয়রা জানান, ঘনঘন লোডশেডিংয়ে ব্যস্ততম বাজারের কাপড়ের দোকান ও নিত্য প্রয়োজনীয় দোকানসহ উপজেলার স’মিল, রাইস মিলসহ বিদ্যুৎ নির্ভর ব্যবসা প্রতিষ্ঠানগুলোর বর্তমান অবস্থা খুবই খারাপ। গরমের সাথে পাল্লা দিয়ে লোডশেডিং বাড়ার কারণে শিক্ষার্থীদের পড়াশোনায়ও ব্যাঘাত ঘটছে বলে জানান:
আরও পড়ুন
দুর্গাপুরে ট্রাক ওভারটেক করতে গিয়ে প্রাণ গেল যুবকের

দুর্গাপুরে ট্রাক ওভারটেক করতে গিয়ে প্রাণ গেল যুবকের

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শান্ত হাসান (২২) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে দুর্গাপুর সদর উপজেলা মোড় সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে। পরে গুরুতর জখম অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান। নিহত শান্ত রাজশাহীর বাগমারা উপজেলার বাসুবোয়ালিয়া গ্রামের জেকের আলীর পুত্র ও রাজশাহী কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) কর্মকর্তা নয়ন হাসান। তিনি বলেন, রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী মেডিকেল হাসপাতালের নেওয়ার পরপরই মারা যান শান্ত। এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে দুর্গাপুর সদর উপজেলা মোড়:
আরও পড়ুন
দুর্গাপুরে আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন করলেন নবাগত ইউএনও

দুর্গাপুরে আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন করলেন নবাগত ইউএনও

রাজশাহী প্রতিনিধি: মুজিববর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ভূমিহীন ও গৃহহীনদের ৪৮ টি ঘর পরিদর্শন করেছেন রাজশাহীর দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার নবাগত (ইউএনও) মোঃ আব্দুল করিম। বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার উজালখলশী ইউনিয়ন ভুমি অফিস পরিদর্শন শেষে পৌরসভার দেবিপুর গ্রামে নির্মিত প্রধানমন্ত্রীর উপহারের ঘর পরিদর্শন করেন। জানতে চাইলে, দুর্গাপুর নবাগত উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষে দুর্গাপুরে অসহায় হতদরিদ্র ভুমিহীন মানুষের জন্য যে সকল ঘর নির্মাণ করা হয়েছে। ঘরে বসবাসকারী সে সকল উপহারভোগিদের সুযোগ সুবিধার বিষয়ে খোঁজ খবর নেওয়া হয়েছে। তিনি আরো বলেন, সহায় -সম্বলহীন মানুষেরা আজকে অনেকটা সাবলম্বী। তারা উপহারের ঘর পেয়ে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞ।:
আরও পড়ুন
বিটিআরসির নির্দেশনা : ৭ দিন মেয়াদের নিচে ইন্টারনেট প্যাকেজ থাকবে না

বিটিআরসির নির্দেশনা : ৭ দিন মেয়াদের নিচে ইন্টারনেট প্যাকেজ থাকবে না

মুঠোফোনে ইন্টারনেট ব্যবহারের জন্য ডেটাভিত্তিক প্যাকেজের সংখ্যা কমিয়ে সর্বোচ্চ ৪০টি করতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এখন চার মেয়াদের প্যাকেজ আছে। তবে নতুন করে দুই মেয়াদের প্যাকেজ করা হচ্ছে। পাশাপাশি সীমাহীন মেয়াদের (আনলিমিটেড) প্যাকেজটি থাকছে। অপারেটররা বলছে, বিটিআরসির নতুন সিদ্ধান্তে গ্রাহকের বাছাইয়ের সুযোগ কমে যাবে এবং প্যাকেজের দামও বেড়ে যাওয়ার আশঙ্কা থাকবে। চলতি বছরের মে মাসে মোবাইল ডেটার প্যাকেজ নির্ধারণ করে দেওয়ার একটি খসড়া পরিকল্পনা করার কথা জানায় বিটিআরসি। এর জন্য তারা অনলাইনে একটি জরিপ করে গত মে মাসে তার ফলাফল তুলে ধরে। সেই জরিপের ফলাফলে বিটিআরসি জানিয়েছিল, বেশি সংখ্যক গ্রাহক ইন্টারনেট প্যাকেজের সংখ্যা ৪০ থেকে ৫০টির মধ্যে রাখার:
আরও পড়ুন
লক্ষ্মীপুর জেলা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

লক্ষ্মীপুর জেলা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুর জেলা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন করা হয়েছে। এতে বিটিভি ও দৈনিক আমাদের সময় পত্রিকার নিজস্ব প্রতিবেদক মো.জহির উদ্দিনকে সভাপতি এবং ইনডিপেনডেন্ট টিভির স্টাফ রির্পোটার ও আজকের পত্রিকার প্রতিনিধি আব্বাছ হোসেনকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষনা করা হয়। মঙ্গলবার দুপুরে জেলা শহরের ঐতিহ্য কনভেনশন সেন্টারে সাংবাদিক মো. জহির উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট্য সাংবাদিক ও লক্ষ্মীপুর সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ মাঈন উদ্দিন পাঠান। এতে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন হাওলাদার ও সাবেক সাধারণ সম্পাদক মো.কামাল হোসেন। কমিটির অন্যারা হচ্ছেন, দেশ রুপান্তরের জেলা প্রতিনিধি এমজে আলম ও জনকন্ঠ এবং:
আরও পড়ুন
রাজশাহীতে হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহীতে হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ীতে ১০০ গ্রাম হেরোইনসহ একনারী মাদক কারবারিসহ দুই জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (৪ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে পৌর এলাকার মাদারপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটকৃতর হলো বারুইপাড়া গ্রামের মৃত রইস উদ্দিনের ছেলে রমজান আলী ওরফে পারা (৩৫) ও মাদারপুর কাইয়াপাড়া গ্রামের মৃত আজিজুল ইসলাম ওরফে বালি আজিজুলের মেয়ে কারিমা বেগম। রাজশাহী জেলা ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে রাজশাহী জেলার ডিবি’র ইন্সপেক্টর আতিকুর রেজা সরকারের নেতৃত্বে গোদাগাড়ী পৌর এলাকার মাদারপুর গ্রামের গ্রেপ্তারকৃত কারিমা বেগম তাদের দোতলা ছাদ বিশিষ্ট পাকা বসতবাড়ির দক্ষিণপার্শ্বের মেইন গেটের সামনে ২ জন মাদকব্যবসায়ী:
আরও পড়ুন
ড. ইউনূসকে নিয়ে বিশ্বনেতাদের খোলা চিঠিতে ইবি শিক্ষক সমিতির প্রতিবাদ

ড. ইউনূসকে নিয়ে বিশ্বনেতাদের খোলা চিঠিতে ইবি শিক্ষক সমিতির প্রতিবাদ

ইবি সংবাদদাতা: ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে বিশ্বনেতাদের খোলা চিঠির মাধ্যমে একটি স্বাধীন দেশের বিচার বিভাগের ওপর হস্তক্ষেপে প্রতিবাদ ও উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতি। মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার স্বাক্ষরিত সংবাদ বিবৃতিতে এ তথ্য জনানো হয়। সংবাদ বিবৃতিতে বলা হয়, গত ২৮ আগস্ট, ২০২৩ তারিখে বেশ কয়েকজন নোবেল বিজয়ী, রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং সুশীল সমাজের সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি খোলা চিঠি দিয়েছেন মর্মে আমরা বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অবগত হয়েছি। একটি দেশের সরকার প্রধানের কাছে বিশ্বের বিভিন্ন প্রান্তের বিশিষ্টজনদের এধরণের চিঠি স্বাভাবিক:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.