জাতীয়

কাকরাইলে ককটেল বিস্ফোরণ, বিএনপির ২০০ নেতাকর্মী আটক

কাকরাইলে ককটেল বিস্ফোরণ, বিএনপির ২০০ নেতাকর্মী আটক

রাজধানীর কাকরাইলে একটি নির্মাণাধীন ভবন থেকে পুলিশের ওপর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরে ওই ভবনে অভিযান চালিয়ে বিএনপির প্রায় দুই শ নেতাকর্মীকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার (২৭ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে ঘটনাস্থলে অভিযান শেষে এ কথা বলেন গোয়েন্দা প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি বলেন, মহাসমাবেশকে কেন্দ্র করে দুষ্কৃতকারীরা যেন কোনো ধরনের অঘটন ঘটাতে না পারে এজন্য পুলিশ অভিযান পরিচালনা করে। ঘটনাস্থলে আসামাত্র ১৫ থেকে ২০টি ককটেল পুলিশের ওপর নিক্ষেপ করা হয়। গোয়েন্দাপ্রধান বলেন, কাকরাইলের ওই ভবনের ভেতরে প্রবেশ করে দেখা যায়, ভবনটিতে কয়েক শ নেতাকর্মী দেশের বিভিন্ন জেলা থেকে এসেছেন। ভবনের ভেতরে রড, লাঠি, ককটেল, চাল,:
আরও পড়ুন
দুই হাজার আনসার প্রস্তুত রাখার নির্দেশ

দুই হাজার আনসার প্রস্তুত রাখার নির্দেশ

দেশের দুই রাজনৈতিক দল বিএনপির মহাসমাবেশ এবং আওয়ামী লীগের উন্নয়ন ও শান্তি সমাবেশ ঘিরে শনিবার (২৮ অক্টোবর) ঢাকা মহানগর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় দুই হাজার ব্যাটালিয়ন আনসার সদস্য স্ট্যান্ডবাই রাখা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের (রাজনৈতিক শাখা-২) উপ-সচিব মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী সই করা এক স্মারকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শনিবার একদিনের জন্য দুই হাজার ব্যাটালিয়ন আনসার সদস্যকে সকাল ৮টা থেকে স্ট্যান্ডবাই রাখার জন্য আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
আরও পড়ুন
যে ২০ শর্তে আওয়ামী লীগ-বিএনপিকে সমাবেশের অনুমতি

যে ২০ শর্তে আওয়ামী লীগ-বিএনপিকে সমাবেশের অনুমতি

২০টি শর্ত দিয়ে আগামীকাল শনিবার ক্ষমতাসীন আওয়ামী লীগকে বায়তুল মোকাররম দক্ষিণ গেট এবং বিএনপিকে নয়াপল্টনে সমাবেশ করার অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এদিন দুপুর ২ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ শর্ত কার্যকর থাকবে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৮টায় ডিএমপি কার্যালয়ে সাংবাদিকের বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) ড. খ. মহিদ উদ্দিন। একই শর্ত দেওয়া হয়েছে আওয়ামী লীগ ও বিএনপিকে। শর্তগুলো হলো- ১. এই অনুমতিপত্র স্থান ব্যবহারের অনুমতি নয়, স্থান ব্যবহারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট থেকে অনুমোদন নিতে হবে। ২. স্থান ব্যবহারের অনুমতিপত্রে উল্লেখিত শর্তাবলী যথাযথভাবে পালন করতে হবে। ৩. অনুমোদিত স্থানের মধ্যেই সমাবেশের:
আরও পড়ুন
রায়পুরে  দীপু মনি, বিএনপির অপরাজনীতি জনগনই প্রতিহত করবে

রায়পুরে  দীপু মনি, বিএনপির অপরাজনীতি জনগনই প্রতিহত করবে

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: বিএনপি অপরাজনীতি করছে। তারা এখন সহিংসতা করার পায়তারা করছে। তাদরেকে কোন বিশৃংখলা করার সুযোগ দেওয়া হবে না। বাংলাদেশের মানুষ জঙ্গীবাদ সন্ত্রাসবাদে বিশ্বাস করে না। অনেক ত্যাগের বিনিময়ে দেশ আজ মাথা উচু করে দাড়িয়েছে। তাই দেশের মানুষের জানমালের নিরাপত্ত্না নিশ্চিত করতে বাংলাদেশের মানুষই তাদের প্রতিহত করবে। শুক্রবার (২৭ অক্টোবর) বিকালে রায়পুর সরকারি মাচ্চেন্টস একাডেমী মাঠে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু  মনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি নৈরাজ্য সৃষ্টি করার পাঁয়তারা করছে। তারা এখন জনবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে। তারা কিভাবে অগ্নিসন্ত্রাস, মানুষ হত্যা করেছে তা জনগণ দেখেছে।:
আরও পড়ুন
২০২৪ সালের দ্রুত বর্ধনশীল অর্থনীতির তালিকায় ১৬তম বাংলাদেশ

২০২৪ সালের দ্রুত বর্ধনশীল অর্থনীতির তালিকায় ১৬তম বাংলাদেশ

২০২৪ সালে সবচেয়ে বেশি অর্থনৈতিক প্রবৃদ্ধি হওয়া ২০টি দেশের মধ্যে বাংলাদেশ ১৬তম অবস্থানে থাকবে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের অক্টোবরে প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকের ওপর ভিত্তি করে এমন পূর্বাভাস দিয়েছে কানাডাভিত্তিক ভিজ্যুয়াল ক্যাপিটালিস্ট নামের একটি ওয়েবসাইট। এতে বলা হয়েছে, আগামী বছর বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ০ শতাংশ। ওয়েবসাইটটিতে প্রকাশিত প্রতিবেদনে আরো বলা হয়েছে, ২০২৪ সালের দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশগুলোর মধ্যে বেশিরভাগ এশিয়া ও সাব-সাহারান আফ্রিকা অঞ্চলে। বিশ্বের দ্রুততম প্রবৃদ্ধি এই দুটি অঞ্চলেই। আগামী বছর বৈশ্বিক প্রবৃদ্ধির গড় ২ দশমিক ৯ শতাংশ হতে পারে। দ্রুত বর্ধনশীল অর্থনীতির তালিকায় প্রথমেই রয়েছে ম্যাকাও এসএআর, জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ২৭ দশমিক ২ শতাংশ। দ্বিতীয় স্থানে:
আরও পড়ুন
ইতিহাসে প্রথম: মার্কিন নাগরিকদের জন্য বিশ্বব্যাপী সতর্কতা জারি

ইতিহাসে প্রথম: মার্কিন নাগরিকদের জন্য বিশ্বব্যাপী সতর্কতা জারি

ইতিহাসে প্রথমবারের মতো, যুক্তরাষ্ট্র মার্কিন নাগরিকদের জন্য বিশ্বব্যাপী সতর্কতা জারি করেছে। নাগরিকদের মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে কোনো দেশে ভ্রমণ না করার জন্য সতর্ক করা হয়েছে কারণ তাদের জীবন মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে ঝুঁকির মুখে পড়তে পারে। বিশ্বের বিভিন্ন স্থানে উত্তেজনা বৃদ্ধি, মার্কিন নাগরিকদের ওপর সন্ত্রাসী হামলা, বিক্ষোভ বা হিংসাত্মক কর্মকাণ্ডের সম্ভাবনার কারণে স্টেট ডিপার্টমেন্ট বিদেশে  মার্কিন নাগরিকদের সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে। সতর্কবার্তায় বলা হয়েছে- পর্যটকরা নিজ নিজ অবস্থানে সতর্ক থাকুন। তথ্য এবং সতর্কতাগুলি পেতে এবং বিদেশে জরুরি পরিস্থিতিতে আপনাকে শনাক্ত করা সহজ করতে স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রোগ্রামে (STEP) নাম নথিভুক্ত করুন। ফেসবুক এবং এক্সে স্টেট ডিপার্টমেন্টকে অনুসরণ করুন।
আরও পড়ুন
সরকারিভাবে কুয়েতে যাওয়ার সুযোগ, নেবে ১২৩২ জন

সরকারিভাবে কুয়েতে যাওয়ার সুযোগ, নেবে ১২৩২ জন

কুয়েতে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। প্রতিষ্ঠানটির মাধ্যমে জরুরি ভিত্তিতে দুই ক্যাটাগরির পদে মোট এক হাজার ২৩২ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৫ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। যা যা প্রয়োজন- বয়সসীমা : অনূর্ধ্ব ৩৯ বছর। কাজের সময় : প্রতিদিন ৮ ঘণ্টা। মোট পদ : দুই ক্যাটাগরির পদে মোট এক হাজার ৩২ জনকে নেওয়া হবে। বেতন : উভয় পদেই বেতন দেওয়া হবে ৩০০ কুয়েতি দিনার। চাকরির শর্ত : প্রার্থীকে অবশ্যই সরকার স্বীকৃত ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ডিগ্রিধারী হতে হবে। কুয়েতে গমনের জন্য প্রার্থীকে অবশ্যই ইংরেজি ভাষায় পারদর্শী হতে হবে। পাসপোর্টের মেয়াদ:
আরও পড়ুন
‘শেখ হাসিনাকে পদত্যাগে কোনো ডেডলাইন দেয়নি যুক্তরাষ্ট্র’

‘শেখ হাসিনাকে পদত্যাগে কোনো ডেডলাইন দেয়নি যুক্তরাষ্ট্র’

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগে কোনো ডেডলাইন বা সময়সীমা দেয়নি যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৬ অক্টোবর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। এ সময় ম্যাথিউ মিলার সাফ জানিয়েছেন, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, সহিংসতামুক্ত এবং অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চাইলেও, কোনো দলের প্রতি যুক্তরাষ্ট্রের পক্ষপাতিত্ব নেই। আগামী ৩ নভেম্বরের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করতে সময় বেঁধে দিয়েছে যুক্তরাষ্ট্র। এ সময়ের মধ্যে ক্ষমতা থেকে সরে না দাঁড়ালে এর দায়ভার নিতে হবে আওয়ামী লীগ সরকারকেই। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে:
আরও পড়ুন
নরসিংদীর মনোহরদীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

নরসিংদীর মনোহরদীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি: প্রধামন্ত্রীর নির্দেশনা "এক ইঞ্চি জমিও যেন অনাবাদী না থাকে"এ নির্দেশনাকে বাস্তবায়ন করার লক্ষ্যে নরসিংদীর মনোহরদীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ অক্টোবর ) সকালে উপজেলার গোতাশিয়া ইউনিয়ন পরিষদ মাঠে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড.বদিউল আলম। উপজেলা প্রশাসন ও গোতাশিয়া ইউনিয়ন পরিষদ এ সমাবেশের আয়োজন করে। এসময় প্রধান অতিথি বলেন,প্রধানমন্ত্রীর নির্দেশনা হলো আমরা যেন নিজেদের খাদ্য আমরা নিজেরাই উৎপাদন করতে পারি। এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না রেখে তার সঠিক ব্যবহার করি।নরসিংদী তথা মনোহরদী হলো শস্যভান্ডার। এখানে প্রচুর ধান,সবজি:
আরও পড়ুন
তফসিল ঘোষণার পর থেকে এই সরকারই নির্বাচনকালীন সরকার: আইনমন্ত্রী

তফসিল ঘোষণার পর থেকে এই সরকারই নির্বাচনকালীন সরকার: আইনমন্ত্রী

তফসিল ঘোষণার পর থেকেই এই সরকার নির্বাচনকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান। আগামী মাসের (নভেম্বর) মাঝামাঝি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনকালীন সরকারের বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, যখন নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে, তখন থেকে এই সরকার নির্বাচনকালীন সরকার। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার কোনো সুযোগ নেই জানিয়ে আনিসুল হক বলেন, বিএনপি-জামায়াত প্রতিবার নির্বাচন নষ্ট করার চেষ্টা করেছে।
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.