জাতীয়

৩০ রোজা শেষ, কাল বাংলাদেশে ঈদ

৩০ রোজা শেষ, কাল বাংলাদেশে ঈদ

দীর্ঘ সিয়াম সাধনার পর আগামীকাল বৃহস্পতিবার (১১ এপ্রিল) বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানগন পবিত্র ঈদুল ফিতর পালন করবেন।   বিস্তারিত আসছে...............
আরও পড়ুন
চাঁদপুরের ৪০ গ্রামে আজ ঈদ

চাঁদপুরের ৪০ গ্রামে আজ ঈদ

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফসহ জেলার প্রায় ৪০ গ্রামে আগামীকাল বুধবার (১০ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপন হবে। মঙ্গলবার (৯ এপ্রিল) সন্ধ্যায় দরবার শরীফের পীরজাদা ড. বাকীবিল্লাহ মিশকাত চৌধুরী এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, শুধুমাত্র সৌদি আরব নয়, কোরআন ও হাদিসের আলোকে চাঁদ দেখার উপর নির্ভর করে আমরা রোজা পালন ও ঈদুল ফিতর উদযাপন করে থাকি। বুধবার পবিত্র ঈদুল ফিতর উদযাপনে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সকাল ৯টায় সাদ্রা মাজার কমপ্লেক্স মাঠে ঈদের নামাজ আদায় করা হবে। এই নামাজে তিনিই ইমামতি করবেন। তিনি আরও বলেন, আগাম রোজা ও দুই ঈদ:
আরও পড়ুন
একমাত্র মুসলিম দেশ হিসেবে বৃহস্পতিবার বাংলাদেশে ঈদ

একমাত্র মুসলিম দেশ হিসেবে বৃহস্পতিবার বাংলাদেশে ঈদ

মধ্যপ্রাচ্যের সবদেশ, পূর্ব এশিয়ার বেশিরভাগ দেশ এবং দক্ষিণ এশিয়ার মধ্যে পাকিস্তান ও ভারতের কিছু অঞ্চলে কাল বুধবার (১০ এপ্রিল) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর। তবে বাংলাদেশ ও ভারতের বেশিরভাগ অঞ্চলে ঈদ উদযাপিত হবে পরের দিন বৃহস্পতিবার।   এরমধ্যে মুসলিম অধ্যুষিত দেশগুলোর মধ্যে শুধুমাত্র বাংলাদেশে বৃহস্পতিবার আনন্দ ও উৎসবের মধ্যে দিয়ে পালিত হবে ঈদ।   মঙ্গলবার (৯ এপ্রিল) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম মসজিদের পূর্ব চত্বরে আয়োজিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত হয়, দেশের আকাশে কোথাও হিজরি শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। সে হিসাবে আগামীকাল বুধবার (১০ এপ্রিল) পবিত্র রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী বৃহস্পতিবার (১১ এপ্রিল):
আরও পড়ুন
৩০টি হবে রোজা, বাংলাদেশে ঈদ বৃহস্পতিবার

৩০টি হবে রোজা, বাংলাদেশে ঈদ বৃহস্পতিবার

সৌদি আরবের আকাশে শাওয়াল মাসের নতুন চাঁদ দেখা যায়নি। তাই মঙ্গলবার নয়, বুধবার দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হবে। ইসলাম ধর্মাবলম্বীদের কাছে সবচেয়ে পবিত্র দুই মসজিদ কাবা এবং মসজিদে নববির রক্ষণাবেক্ষণ কর্তৃপক্ষের দাপ্তরিক ফেসবুক পেজ ইনসাইড দ্য হারামাইনে নিশ্চিত করা হয়েছে এই তথ্য। সোমবার বাংলাদেশ সময় রাত ৯ টা ২০ মিনিটে এক পোস্টে ইনসাইড দ্য হারামাইনের পক্ষ থেকে বলা হয়, ‘আজ সৌদি আরবের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। আজ সোমবার সৌদিতে চাঁদ দেখা না যাওয়ার অর্থ, দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী পরশুদিন বুধবার। সেই হিসেবে বাংলাদেশসহ ভারত ও পাকিস্তানে ঈদ হবে তার পরের দিন বৃহস্পতিবার।
আরও পড়ুন
আদর্শ নাগরিক গড়ে তুলতে কাজ করছে বাংলাদেশ স্কাউটস : প্রধানমন্ত্রী

আদর্শ নাগরিক গড়ে তুলতে কাজ করছে বাংলাদেশ স্কাউটস : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ স্কাউটস প্রচলিত শিক্ষার পাশাপাশি সহপাঠ্যক্রম হিসেবে স্কাউটিংয়ের মাধ্যমে সৎ, যোগ্য, দক্ষ ও আদর্শ নাগরিক গড়ে তোলার লক্ষ্যে প্রশংসনীয় কাজ করে যাচ্ছে। আগামীকাল বাংলাদেশ স্কাউটস দিবস উপলক্ষ্যে রোববার দেওয়া এক বাণীতে তিনি বলেন, স্কাউটিংকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রী বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি অধ্যাদেশ জারির মাধ্যমে ১৯৭২ সালের ১১ সেপ্টেম্বর বাংলাদেশ স্কাউটসকে সরকারি স্বীকৃতি প্রদান করেন। তার অনুপ্রেরণা এবং উদ্যোগের ফলে ১৯৭৪ সালের ১ জুন ১০৫তম দেশ হিসেবে বাংলাদেশ স্কাউটস বিশ্ব স্কাউট সংস্থার সদস্যপদ লাভ করে। জাতীয় পর্যায়ে বাংলাদেশ স্কাউটসের বিস্তৃতি এবং আন্তর্জাতিক পর্যায়ে সুনাম:
আরও পড়ুন
আজ পবিত্র শবে কদর

আজ পবিত্র শবে কদর

পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর আজ। শনিবার (৬ এপ্রিল) সন্ধ্যা থেকে সারাদেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের ধর্মপ্রাণ মুসলমানেরা মহান রাব্বুল আলামিনের নৈকট্য ও রহমত লাভের আশায় ইবাদত-বন্দেগির মাধ্যমে পবিত্র লাইলাতুল কদরের রজনী পালন করবেন। মহান আল্লাহ লাইলাতুল কদরের রাতকে অনন্য মর্যাদা দিয়েছেন। হাজার মাসের ইবাদতের চেয়েও এ রাতের ইবাদত উত্তম। এ রাতে আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয়। পবিত্র এ রাতে ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় ইবাদত-বন্দেগি করে থাকেন। পবিত্র রমজান মাসের লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছিল। তাই মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায়ে ধর্মপ্রাণ মুসলমানেরা মসজিদসহ বাসা-বাড়িতে এবাদত-বন্দেগিতে মশগুল থাকবেন। মুসলমানেরা নফল নামাজ আদায়, পবিত্র:
আরও পড়ুন
রমজানের শেষ জুমায় বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল

রমজানের শেষ জুমায় বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল

পবিত্র মাহে রমজানের শেষ জুমার দিনটি সারা মুসলিম বিশ্বে জুমাতুল বিদা নামে পরিচিত। আরবিতে ‘বিদা’ শব্দের অর্থ শেষ। জুমাতুল বিদা মানে হচ্ছে শেষ শুক্রবার বা শেষ জুমা। মূলত, আরবি ১৪৪৫ হিজরির রমজান মাসের শেষ জুমা হিসেবে আজকের দিনকে জুমাতুল বিদা বলা হচ্ছে। সে উপলক্ষ্যে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঢল নেমেছে ধর্মপ্রাণ মুসল্লিদের। নির্ধারিত সময়ের আগেই কানায়-কানায় পরিপূর্ণ হয়ে গেছে মসজিদ। সড়ক পর্যন্ত ছড়িয়ে পড়েছে মুসল্লিদের উপস্থিতি। একইসাথে আজ দেশের বিভিন্ন মসজিদে জুমার নামাজ শেষে দেশ-জাতি এবং মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনায় দোয়াও করবেন মুসল্লিরা। শুক্রবার (৫ এপ্রিল) সরেজমিনে ঘুরে দেখা যায়, দুপুরে জুমার নামাজের আগেই বায়তুল মোকাররমে আসতে শুরু:
আরও পড়ুন
এবার রোজা হতে পারে ৩০টি

এবার রোজা হতে পারে ৩০টি

মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেছেন, এবার ২৯ রোজা হবার সম্ভাবনা খুবই কম, তাই ৯ এপ্রিল ছুটির প্রস্তাব নাকচ করা হয়েছে। গত সোমবার (১ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব এই কথা বলেন। মন্ত্রিপরিষদ সচিব বলেন, রমজান মাসের আগে পর পর ২ মাস ২৯ দিনে শেষ হয়েছিল। তাই এবার ২৯ রোজা হবার সম্ভাবনা খুবই কম তিনি বলেন, আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী— পর পর ৩ মাস ২৯ দিন হয় না। এবার রমজান ৩০ দিন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এর ফলে ঈদুল ফিতর হতে পারে ১১ এপ্রিল (বৃহস্পতিবার)। ১১ এপ্রিলকে ঈদুল ফিতরের দিন ঠিক করে ছুটির তালিকা করেছে সরকার। তবে যাদের ছুটি প্রয়োজন:
আরও পড়ুন
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ’

‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ’

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী বলেছেন, আগামী জুন মাসের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে। পর্যায়ক্রমে স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে উত্তীর্ণরা শিক্ষক হিসেবে নিয়োগ পাবেন। তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শনে এসে আজ শুক্রবার তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, কোনো আবেদনকারী যেন প্রতারণার শিকার না হয় সেজন্য মন্ত্রণালয় সর্বোচ্চ সতর্ক আছে। পরীক্ষার্থীরা সবাই সুশৃঙ্খল পরিবেশেই পরীক্ষা দিচ্ছেন। এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান ও পুলিশ সুপার আব্দুল মান্নানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার তৃতীয় ধাপে কুমিল্লা জেলায়:
আরও পড়ুন
কোনো মেজরের বাঁশির ফু-তে বাংলাদেশ স্বাধীন হয়নি : প্রধানমন্ত্রী

কোনো মেজরের বাঁশির ফু-তে বাংলাদেশ স্বাধীন হয়নি : প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোনো মেজরের বাঁশির ফু-তে বাংলাদেশ স্বাধীন হয়নি। বুধবার (২৭ মার্চ) দুপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণা পাঠ করায় বিএনপির বড়াই করার কিছু নেই। কারণ জিয়াউর রহমান আওয়ামী লীগ সরকারের অধীনে বেতনভুক্ত কর্মচারী ছিলেন। শেখ হাসিনা বলেন, বিএনপির এক নেতা চাদর খুলে বলে দিয়েছে, ভারতের পণ্য ব্যবহার করবে না। যে নেতারা বলছেন, ভারতীয় পণ্য বর্জন করেন। তাদের বউদের কয়খানা ভারতীয় শাড়ি আছে? তারা বউদের কাছ থেকে শাড়িগুলো এনে কেন পুড়িয়ে:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.