জাতীয়

বন্যায় এখন পর্যন্ত ১৩ জনের প্রাণহানি

বন্যায় এখন পর্যন্ত ১৩ জনের প্রাণহানি

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল ইসলাম জানিয়েছেন, বন্যায় এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে। এ মুহূর্তে ৮ লাখ ৮৭ হাজার ৬২৯টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। শুক্রবার (২৩ আগস্ট) বন্যা পরিস্থিতি নিয়ে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। কামরুল ইসলাম বলেন, এই মুহূর্তে দেশের ১১ জেলা বন্যা প্লাবিত আছে। বন্যায় সিভিয়ার অবস্থায় রয়েছে ফেনী। এ ছাড়া কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ বর্তমানে বন্যা প্লাবিত আছে। তিনি বলেন, এখন পর্যন্ত বন্যায় ৪৪ লাখ ৯৭ হাজার ৫৩৫ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই ১১টি জেলায় ৮ লাখ ৮৭ হাজার ৬০০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ত্রাণ মন্ত্রণালয়ের সচিব:
আরও পড়ুন
বন্যা মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের ৮ নির্দেশনা

বন্যা মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের ৮ নির্দেশনা

বন্যা মোকাবিলায় কন্ট্রোল রুম চালুসহ আটটি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার (২২ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি বন্যাকবলিত এলাকায় নিম্নলিখিত নির্দেশনাগুলো প্রতিপালনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। নির্দেশনাগুলো হলো- ১. বন্যাকবলিত এলাকার সব সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পিনা কর্মকর্তা কার্যালয়ে সার্বক্ষণিক কন্ট্রোলরুম চালু রাখতে হবে। ২. প্রাথমিক চিকিৎসা সরঞ্জামাদিসহ মেডিকেল টিম গঠন করে দুর্যোগ মোকাবিলায় সার্বক্ষণিক প্রস্তুত রাখতে হবে। ৩. বন্যাকবলিত এলাকায় প্রতিটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে সম্ভাব্য স্বাস্থ্য ঝুঁকি ডায়রিয়া, সর্প দংশনসহ বন্যা সংক্রান্ত অন্যান্য রোগের চিকিৎসার জন্য যথোপযুক্ত প্রস্তুতি রাখতে হবে। প্রচুর পরিমাণে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, খাবার স্যালাইন, এন্টি ভেনম ইত্যাদি মজুত রাখতে হবে। ৪. বন্যাদুর্গত:
আরও পড়ুন
পাচারকৃত অর্থ ফেরাতে ব্রিটিশ সরকারের সহযোগিতা চাইলেন ড. ইউনূস

পাচারকৃত অর্থ ফেরাতে ব্রিটিশ সরকারের সহযোগিতা চাইলেন ড. ইউনূস

বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে ব্রিটিশ সরকারের সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় ড. ইউনূস পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে ব্রিটিশ সরকারের সহযোগিতা চান। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। শফিকুল আলম বলেন, ‘আমরা বৈশ্বিক বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে জানি যে শেখ হাসিনা সরকারের সময় বাংলাদেশ থেকে প্রচুর টাকা পাচার হয়ে গেছে। যুক্তরাজ্যে বিপুলসংখ্যক মানুষ বাড়িঘর করেছেন। পাচার হওয়া এই বিপুল পরিমাণ অর্থ কীভাবে ফেরত:
আরও পড়ুন
নোবিপ্রবির প্রো-ভিসির পদত্যাগ ; শিক্ষার্থীরা বলছেন এবার পালা রেজিস্ট্রারের

নোবিপ্রবির প্রো-ভিসির পদত্যাগ ; শিক্ষার্থীরা বলছেন এবার পালা রেজিস্ট্রারের

নোবিপ্রবি প্রতিনিধি  অবশেষে দীর্ঘদিন পর শিক্ষার্থীদের আন্দোলনের চাপের মুখে পদত্যাগ করলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপ-উপাচার্য (প্রো-ভিসি) অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী। এতে শিক্ষার্থীরা বলছেন এবার রেজিস্ট্রারের পালা। বুধবার (২১ আগস্ট) সকালে শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের মাধ্যমে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর বরাবর তিনি এ পদত্যাগপত্র জমা দেন। সেখানে তিনি পদত্যাগের কারন হিসেবে পরিবেশ পরিস্থিতির কথা উল্লেখ করেন। পদত্যাগ পত্রে তিনি বলেন,সূত্রোক্ত পত্র ও উল্লেখিত বিষয়ের প্রেক্ষিতে আপনার সদয় অবগতি ও পরবর্তী প্রয়োজনী কার্যার্থে জানাচ্ছি যে, আমি নিম্নস্বাক্ষরকারীকে গত ২৫/০৮/২০২১ইং তারিখে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর-এর অনুমোদনক্রমে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ধারা ১২(১) অনুযায়ী নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি:
আরও পড়ুন
শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতির দায়িত্বে কমিশনার, ডিসি-ইউএনও

শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতির দায়িত্বে কমিশনার, ডিসি-ইউএনও

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পরিচালনা কমিটিতে জেলা পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানে ডিসি ও তাদের মনোনীত প্রতিনিধি, উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং মহানগর এলাকায় বিভাগীয় কমিশনার বা তার বিভাগীয় কমিশনারের মনোনীত প্রতিনিধি সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী জেলা পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে ডিসি বা তার মনোনীত প্রতিনিধি, উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং মহানগর এলাকায় বিভাগীয় কমিশনার বা বিভাগীয় কমিশনারের মনোনীত প্রতিনিধি সভাপতির দায়িত্ব দেওয়া হলো। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তারা এই দায়িত্ব পালন করবেন। এর আগে, দেশের সব বেসরকারি স্কুল, কলেজ এবং মাদরাসা কমিটি ভেঙে দেওয়া হয়। মঙ্গলবার (২০:
আরও পড়ুন
৬৪ জেলায় ডিসি হচ্ছেন যারা

৬৪ জেলায় ডিসি হচ্ছেন যারা

দেশের সব জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবারের (২০ আগস্ট) মধ্যে তাদের প্রত্যাহার করা হবে জানা গেছে। এরপর নতুন করে ডিসি নিয়োগ দেওয়া হবে।  মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সদ্য পদোন্নতি পাওয়া উপসচিবসহ বিসিএস ২৪, ২৫ ও ২৭ ব্যাচের কর্মকর্তাদের মধ্য থেকে নতুন ডিসি নিয়োগ দেওয়া হবে। নিয়োগের মানদণ্ড হবে মেধা, দক্ষতা ও সততা। ডিসি নিয়োগ ইস্যুতে বিগত সরকারের আমলে বঞ্চিত পাঁচ কর্মকর্তার সহায়তা নেওয়া হবে। তারা হলেন- বিসিএস ২৪ ব্যাচের নুরজাহান খানম ও নজরুল ইসলাম, ২৫ ব্যাচের নুরুল করিম ভুইয়া ও ফরিদা খানম এবং ২৭ ব্যাচের সারোয়ার আলম। জানা গেছে, সোমবার (১৯ আগস্ট):
আরও পড়ুন
প্রত্যাহার হচ্ছেন দেশের সব জেলা প্রশাসক

প্রত্যাহার হচ্ছেন দেশের সব জেলা প্রশাসক

এবার দেশের সব জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবারের (২০ আগস্ট) মধ্যে তাদের প্রত্যাহার করা হবে জানা গেছে। সোমবার (১৯ আগস্ট) রাতে সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের কক্ষে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। যেখানে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন, অর্থসচিব ড. খায়েরুজ্জামান মজুমদারসহ এসএসবির একাধিক সদস্য। ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর প্রশাসনের বিভিন্ন স্তরে নিয়োগ বাতিল, নতুন নিয়োগ ও বদলি হচ্ছে। এর আগে ৮৭৬ জনপ্রতিনিধিকে অপসারণ করেছে স্থানীয় সরকার বিভাগ। এর মধ্যে ৬০ জেলা পরিষদের:
আরও পড়ুন
সাবেক মন্ত্রী দীপু মনি গ্রেফতার

সাবেক মন্ত্রী দীপু মনি গ্রেফতার

আওয়ামী লীগ সরকারের সাবেক সমাজ কল্যাণমন্ত্রী ডা. দীপু মনিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিবির ঊর্ধ্বতন এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘এখনই দীপু মনিকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হবে।’ বিস্তারিত আসছে......
আরও পড়ুন
শিক্ষার্থীর মুখ চেপে ধরা সেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

শিক্ষার্থীর মুখ চেপে ধরা সেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শাহবাগ থানায় কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. আরশাদ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ডিএমপির পুলিশ কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। ডিএমপি জানায়, গত ৩১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে ঢাকার নিউ মডেল ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদুল ইসলামের মুখ চেপে ধরেন পরিদর্শক আরশাদ হোসেন। তার এমন অপেশাদার কর্মকাণ্ডের ফলে পুলিশের কার্যক্রম নিয়ে জনগণের বিরূপ ধারণা সৃষ্টিসহ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। যার প্রেক্ষিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। আন্দোলনরত শিক্ষার্থীর মুখ চেপে ধরা ছাড়াও পুলিশ পরিদর্শক আরশাদ হোসেনের বিরুদ্ধে আরও অনেক অভিযোগ রয়েছে বলেও জানিয়েছে:
আরও পড়ুন
আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিট

আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিট

ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে। আজ সোমবার রিটটি করেছেন মানবাধিকার সংগঠন সারডা সোসাইটির পক্ষে নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া। রিটে যেসব প্রতিষ্ঠান শেখ হাসিনার নামে রয়েছে সেগুলোর নাম পরিবর্তনও চাওয়া হয়েছে। এছাড়া দেশ সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সর্বনিম্ন ৩ বছর এবং বিদেশে পাচার করা ১১ লাখ কোটি টাকা ফেরত আনতে ও বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বদলি চাওয়া হয়েছে। এ বিষয়ে রিটকারী আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া বলেন, রিটের এই বিষয়গুলোতে রুল ও আদেশ চাওয়া হয়েছে। বিচারপতি কে এম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.