খেলাধুলা

২-০ গোলে জয় পেল আর্জেন্টিনা

২-০ গোলে জয় পেল আর্জেন্টিনা

বিশ্বকাপে গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না আর্জেন্টিনার। 'সি' গ্রুপের গুরুত্বপূর্ণ লড়াইয়ে শুরু থেকেই বল দখলের লড়াই থেকে আক্রমণ সব কিছুতেই পোলিশদের থেকে এগিয়ে ছিল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে প্রথমার্ধের লিওনেল মেসির পেনাল্টি ব্যর্থতায় গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধের শুরুতেই চিরচেনা আর্জেন্টাইনদের দেখা মিলে। ম্যাকঅ্যালিস্টার ও জুলিয়ান আলভারেজের গোলে ২-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে লাতিন আমেরিকার দেশটি। আর তাতেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দাপটের সঙ্গে শেষ ষোলো নিশ্চিত করে আর্জেন্টিনা।
আরও পড়ুন
ম্যাকঅ্যালিস্টারের গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা

ম্যাকঅ্যালিস্টারের গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা

প্রথমার্ধের খলনায়ক ছিলেন লিওনেল মেসি। ৩৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন তিনি। তবে গোলশূন্য বিরতিতে থেকে ফিরে এসে যেন শুরুতেই চিরচেনা আর্জেন্টিনার দেখা পেল সমর্থকরা। দ্বিতীয়ার্ধের ৪৭ মিনিটে ম্যাকঅ্যালিস্টারের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বিস্তারিত আসছে..
আরও পড়ুন
আর্জেন্টিনা একাদশে বড় চমক, এলো চার পরিবর্তন

আর্জেন্টিনা একাদশে বড় চমক, এলো চার পরিবর্তন

সৌদি আরবের বিপক্ষে হার দিয়ে কাতার বিশ্বকাপ মিশন শুরু করে আর্জেন্টিনা। পরের ম্যাচে মেক্সিকোকে হারিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ায় লিওনেল মেসির দল। আজ নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে জয় পেলেই আলবিসেলেস্তেরাদের নিশ্চিত হবে শেষ ষোলোর টিকিট। এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে কোচ লিওনেল স্ক্যালোনি আর্জেন্টিনা একাদশে চারটি পরিবর্তন এনেছেন। আগের ম্যাচে দ্বিতীয়ার্ধে গোল পাওয়া এনজো ফার্নান্দেজ এবার শুরুতেই দলের হয়ে নামছেন। অপরদিকে বড় চমকে দেওয়ার মতো সিদ্ধান্ত এসেছে আর্জেন্টাইন বসের পক্ষ থেকে। ফরোয়ার্ড লাউতারো মার্তিনেসকে শুরুর একাদশে রাখেন নি তিনি। তার বদলে জুলিয়ান আলভারেজ দলে জায়গা নামছেন। গঞ্জালো মন্তিয়েল, লিসান্দ্রো মার্তিনেস ও গুইদো রদ্রিগেসের জায়গায় সুযোগ পেয়েছেন নাহুয়েল মোলিনা ,:
আরও পড়ুন
ব্রাজিল শিবিরে নতুন দুঃসংবাদ !

ব্রাজিল শিবিরে নতুন দুঃসংবাদ !

নকআউট পর্ব অর্থাৎ প্রি-কোয়ার্টার ফাইনালে উঠে গেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। গ্রুপের শেষ ম্যাচে ক্যামেরুনের কাছে হারলেও কোনো যায় আসবে না তাদের। তবে এরই মাঝে দুঃসংবাদ পেল কোচ তিতের শিবির। ক্যামেরুনের বিপক্ষে অনিশ্চিত ব্রাজিলের ডিফেন্ডার অ্যালেক্স সান্দ্রো। সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে কোমরে চোট পেয়েছিলেন জুভেন্টাসের এই লেফটব্যাক। এজন্য ক্যামেরুনের বিপক্ষে মাঠে নামবেন না সেলেসাওদের রক্ষণভাগের অন্যতম সেরা এই তারকা। ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমা জানান, সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের ৮৬ মিনিটে অ্যালেক্স সান্দ্রোকে তুলে নেওয়া হয়। তার কোমরের বাঁ পাশে মাংসপেশিতে চোট দেখা দিয়েছে। এজন্য গ্রুপ পর্বের শেষ ম্যাচে সান্দ্রো খেলবেন না। এদিকে ব্রাজিলিয়ান গ্লোবো জানিয়েছে, ক্যামেরুনের বিপক্ষে সান্দ্রোর জায়গায় খেলবেন ব্রাজিলের:
আরও পড়ুন
দলে ফিরলেন ফর্মের তুঙ্গে থাকা বেনজেমা

দলে ফিরলেন ফর্মের তুঙ্গে থাকা বেনজেমা

ইনজুরি কাটিয়ে ফ্রান্সের বিশ্বকাপ দলে ফিরছেন ফর্মের তুঙ্গে থাকা স্ট্রাইকার করিম বেনজেমা। ইতোমধ্যে এ খবর ছড়িয়ে পড়েছে। এতে খুশি ফরাসি সমর্থকরা। তবে এ মুহূর্তে বেনজেমার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে মোটেও ভাবছেন না দলের কোচ দিদিয়ের দেশম। খবর ক্রীড়াভিত্তিক প্রভাবশালী স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার। তিনি জানিয়েছেন, এ সময়ে তার হাতে যারা আছে, তাদের নিয়েই পরিকল্পনা করছেন। এদের নিয়ে ২০২২ বিশ্বকাপের যত দূর যাওয়া সম্ভব, সেই চিন্তা করছেন। এরই মধ্যে দ্বিতীয় রাউন্ডে খেলা নিশ্চিত করেছে ফ্রান্স। বুধবার তিউনিশিয়ার মুখোমুখি হবেন ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ম্যাচটি মূলত লস ব্লুজদের জন্য একরকম আনুষ্ঠানিকতা। এর আগে ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে দেশম বলেন, বেনজেমা প্রসঙ্গে আমি এখন কথা বলতে চাই না।:
আরও পড়ুন
মেসির হাতে বাংলাদেশের পতাকা , ভার্চুয়াল উপহার আর্জেন্টিনার

মেসির হাতে বাংলাদেশের পতাকা , ভার্চুয়াল উপহার আর্জেন্টিনার

গোলের পর মাঠে ছুটছেন লিওনেল মেসি। তবে অবাক করা বিষয় হলো তার হাতে বাংলাদেশের পতাকা। ফুটবলের কোনও সীমানা নেই- এই ছবি দিয়ে আবারও সেই বার্তা দিলো আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। বাংলাদেশি সমর্থকদের জন্য এমন ভার্চুয়াল উপহারের আয়োজন করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। মেসির হাতে বাংলাদেশের পতাকা হাতের এই ছবি বাংলাদেশি সমর্থকদের মন কেড়েছে। সামাজিক মাধ্যমেও তা ভাইরাল হয়েছে। এমন ছবি পোস্ট করে আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশন ক্যাপশনে লিখেছে যে, ''লিওনেল মেসি বাংলাদেশ। এটাই। সেই টুইট। বাংলাদেশ ফুটবল ফেডারেশন।''
আরও পড়ুন
টিভিতে আজকের বিশ্বকাপ

টিভিতে আজকের বিশ্বকাপ

ফুটবল বিশ্বকাপ ক্যামেরুন-সার্বিয়া সরাসরি, বিকাল ৪টা, টি স্পোর্টস, গাজী টিভি, বিটিভি দক্ষিণ কোরিয়া-ঘানা সরাসরি, সন্ধ্যা ৭টা, টি স্পোর্টস, গাজী টিভি, বিটিভি ব্রাজিল-সুইজারল্যান্ড সরাসরি, রাত ১০টা, টি-স্পোর্টস, গাজী টিভি, বিটিভি পর্তুগাল-উরুগুয়ে সরাসরি, রাত ১টা, টি স্পোর্টস, গাজী টিভি, বিটিভি
আরও পড়ুন
নরসিংদীতে অজ্ঞাত পরিচয় ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

নরসিংদীতে অজ্ঞাত পরিচয় ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

মোঃ মোবারক হোসেন ,নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে একটি কাঠবাগান থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৭ নভেম্বর) সকাল ১০টার দিকে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের বেলতলী এলাকার রায়পুরা-বারৈচা আঞ্চলিক সড়কের পাশের কাঠবাগান থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়পুরা থানার উপ-পরিদর্শক জহিরুল ইসলাম জানান, অজ্ঞাতপরিচয় ব্যক্তির আনুমানিক বয়স ৫০/৫৫ বছর। তার পরিচয় সনাক্তের জন্য আঙুলের ছাপ সংগ্রহ করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সড়কের পাশে একটি কাঠবাগানের গাছের ডালের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছিল ওই ব্যক্তির লাশ। সকালে বাগানের পাশের জমিতে কাজ করতে:
আরও পড়ুন
জয়ের পর মেসি যা বললেন

জয়ের পর মেসি যা বললেন

১৯৮৬ থেকে ২০২২। ক্যালেন্ডারের পাতা থেকে পেরিয়ে গেছে ৩৬টি বছর। এর মাঝে স্বাদ নেওয়া হয়নি বিশ্বকাপের শিরোপা জয়ের। এমন হিসেব-নিকেশ পুঁজি করেই আয়োজক দেশ কাতারে এবার পা রেখেছিল লিওনেল মেসির দল। তবে নিজেদের প্রথম ম্যাচেই সৌদি আরবের কাছে হেরে সেই আশায় গুড়ে বালি হয়েছিল আলবেসেলিস্তাদের। কিন্তু পরক্ষনেই সেই প্রেক্ষাপট পাল্টে বিশ্বকাপে নিজেদের মেলে ধরতে শুরু করেছে লিওনেল মেসির দল। যার শুরুটা হয়েছে আজকের ম্যাচে মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলের দারুণ জয় দিয়ে। কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে ‘সি’ গ্রুপের ম্যাচে আজ মাঠে নামে লিওনেল স্ক্যালোনির দল। টিকে থাকার লড়াইয়ে এই ম্যাচে জয়ের বিকল্প ছিল না মেসিদের। এমন সমীকরণের ম্যাচে জয়ের নায়ক ‘লিওনেল:
আরও পড়ুন
আজ মাঠে নামলেই যে রেকর্ড ছুঁয়ে ফেলবেন মেসি

আজ মাঠে নামলেই যে রেকর্ড ছুঁয়ে ফেলবেন মেসি

কাতার বিশ্বকাপে শুরুতেই বড় হোঁচট খায় এবারের আসরের অন্যতম ফেবারিট আর্জেন্টিনা। সৌদি আরবের সঙ্গে ২-১ গোলের ব্যবধানে হারে তারা। দ্বিতীয় ম্যাচে আজ রাতে মেক্সিকোর মুখোমুখি হবে লিওনেল মেসির দল। লুসাইলে বাংলাদেশ সময় রাত ১টায় মেক্সিকোর মুখোমুখি হবে আর্জেন্টিনা। মেসির আজ দিবাগত রাতে মাঠে নামবেন এটা শতভাগ নিশ্চিত। কারণ, গতকাল সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বিষয়টি নিশ্চিত করেন। ফলে আজ রাতে মাঠে নামলেই ম্যারাডোনার একটি রেকর্ড  ছুঁয়ে ফেলবেন মেসি। রেকর্ড কী?  সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে নিজের ২০তম ম্যাচটি খেলেন মেসি। আর আজ মেক্সিকোর বিপক্ষে মেসি মাঠে নামলে বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে ২১টি ম্যাচ খেলার রেকর্ড গড়বেন তিনি। এই  রেকর্ড:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.