খেলাধুলা

আর্জেন্টিনার ‘ ১০’ নম্বর জার্সি পরে অনুশীলনে সাকিব

আর্জেন্টিনার ‘ ১০’ নম্বর জার্সি পরে অনুশীলনে সাকিব

দিন দুয়েক আগেই সাকিব আল হাসানের প্রিয় দল আর্জেন্টিনা জিতেছে বিশ্বকাপ শিরোপা। ৩৬ বছরের অপেক্ষা শেষ হয়েছে আলবিসেলেস্তেদের। সমর্থকরাও পেলেন কাঙ্ক্ষিত ট্রফির দেখা। সাকিব আল হাসানও তাদের একজন। তিনি ভাসছেন উচ্ছ্বাসেও। মঙ্গলবার তো বাংলাদেশের জার্সি পরেই মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হাজির হয়েছিলেন সাকিব। প্রিয় ফুটবলার লিওনেল মেসির মতো ১০ নম্বর জার্সি ছিল তারও। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের রাতে তিনি মেসির জার্সি পরে মাঝরাতে রাস্তায় নেমেছিলেন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল তার ওই ভিডিও। এবার তিনি হাজির হয়েছেন মাঠেও। ক্রিকেটারদের অনুশীলনে ফুটবল খেলা নিয়মিত ঘটনা। সাকিব আজ ফুটবল খেলেছেন আর্জেন্টাইন মহানায়ক লিওনেল মেসির জার্সি পরে। সূচি অনুযায়ী বাংলাদেশ দলের:
আরও পড়ুন
আর্জেন্টিনায় পৌঁছাল মেসিরা

আর্জেন্টিনায় পৌঁছাল মেসিরা

১৯৮৬ সালে ম্যারাডোনার অতিমানবীয় জাদুতে শেষবারের মতো বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। এরপর থেকে বিশ্বকাপ পাওয়া দেশটির জন্য দুঃস্বপ্ন হয়ে দাঁড়ায়। ২০১৪ সালে জয়ের বন্দরে গিয়েও পূরণ হয়নি। অবশেষে দীর্ঘ ৩৬ বছরের অবসান ঘটিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা নিজেদের করেছে আলবিসেলেস্তেরা। কোটি ভক্তদের স্বপ্নপূরণ করে অবশেষে নিজ দেশে পৌঁছাল মেসি-ডি মারিয়ারা। বাংলাদেশ সময় আজ মঙ্গলবার ১১টা ২০ মিনিটে লিওনেল স্ক্যালোনিদের বিমান আর্জেন্টিনায় অবতরণ করে। অধীর আগ্রহে আলবিসেলেস্তেদের বরণ করার অপেক্ষায় রয়েছে কোটি আর্জেন্টাইন। মেসিদের জন্য তৈরি করা নান্দনিক এক ছাদখোলা বাসের। উৎসবের আমেজে থাকা আর্জেন্টিনায় আজ ২০ ডিসেম্বর সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছে। আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ মঙ্গলবার লিওনেল মেসিদের বরণের জন্য:
আরও পড়ুন
ভক্তদের যে সুখবর দিলেন মেসি

ভক্তদের যে সুখবর দিলেন মেসি

কাতার বিশ্বকাপে লিওনেল পা ফেলার আগ থেকেই জোরেশোরেই শোনা যাচ্ছিল ফুটবলের জাদুকর লিওনেল মেসি ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছে ২২তম আসর খেলেই। এই তারকা কিছু কিছু গণমাধ্যমে তার ইঙ্গিতও দিয়েছিলেন। কিন্তু বিশ্বকাপের ফাইনাল শেষে সব খবর উড়িয়ে দিয়ে জানালেন, এখনই অবসর নিচ্ছেন না তিনি। তিনি জানান, আরো কয়েকবছর আর্জেন্টিনার জার্সি গায়ে খেলবেন। মেসির বয়স সবে ৩৫ চলে। কিন্তু তার দুর্দান্ত ফর্ম আর খেলা দেখে বলার উপায় নেই তার বয়সের ছাপ পড়েছে। এই সাবেক বার্সা তারকা বিশ্বকাপে করেছেন ৭ গোল, সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৩ গোল। জিতেছেন গোল্ডেন বল। বিশ্বকাপের ফাইনালে জয় পেয়ে গণমাধ্যমের এক সাক্ষাৎকারে মেসি বলেন, আমি চেয়েছিলাম বিশ্বকাপ শেষেই:
আরও পড়ুন
একনজরে স্বপ্নযাত্রায় মেসির যত রেকর্ড

একনজরে স্বপ্নযাত্রায় মেসির যত রেকর্ড

অপেক্ষার প্রহর শেষ হয়েছে। দীর্ঘ ৩৬ বছরের আক্ষেপ মিটিয়ে অবশেষে বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে ম্যারাডোনার উত্তরসূরিরা। গোটা ফুটবল বিশ্বকে উল্লাসে মাতিয়ে চির অধরা সোনালি ট্রফিটা শেষ পর্যন্ত নিজেদের করে নিয়েছে আলবিসেলেস্তারা। বিশ্বকাপের শিরোপা জয়ের লক্ষ্যেই মধ্যপ্রাচ্যের দেশ কাতারে পা রেখেছিল আর্জেন্টিনা। তবে গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই সৌদি আরবের কাছে হেরে সেই আশা ফিকে হতে শুরু করেছিল। তবে দারুণ প্রত্যাবর্তনে এক লিওনেল মেসির হাত ধরে সবাইকে অবাক করে দিয়ে ফাইনালে উঠে আসে লাতিন আমেরিকার দলটি। আর কাতারের লুসাইল স্টেডিয়ামে রোববারের সেই ফাইনালে রোমাঞ্চকর এক লড়াই দেখে গোটা ফুটবল বিশ্ব। যে লড়াইয়ে নির্ধারিত সময়ে ৩-৩ সমতার পর ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে তৃতীয়বারের মতো:
আরও পড়ুন
আর্জেন্টিনার শেষের নায়ক মার্টিনেজ

আর্জেন্টিনার শেষের নায়ক মার্টিনেজ

থ্রিলার ম্যাচ বলতে যা বোঝায়, তার সব কিছুই ছিল কাতার বিশ্বকাপে লুসাইলের ফাইনাল ম্যাচে। ম্যাচের প্রথমার্ধে দুই গোলে এগিয়ে থাকায় অনেকেই আর্জেন্টিনার শিরোপা জয় দেখে ফেলেছিলেন। কিন্তু এক মিনিটের ব্যবধানে জোড়া গোল করে ফ্রান্সকে সমতায় ফেরান এমবাপ্পে। ফলে নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলের সমতায় শেষ হয়। অতিরিক্ত সময়ে এসে ১০৮তম মিনিটে মেসির দুর্দান্ত এক গোলে আবারও এগিয়ে যায় আর্জেন্টিনা। কিন্তু ম্যাচ শেষ হওয়ার মিনিট দুয়েক আগে আরেকবার গোল করে নিজের হ্যাট্টিক পূরণ করে আবারও সমতায় ফেরে ফ্রান্স। কিন্তু টাইব্রেকারে ম্যাচ গড়ানোর পর জয়ের দেখা পেল লে আলবিসেলেস্তেরা। কাতার বিশ্বকাপের শিরোপা শেষ পর্যন্ত টাইব্রেকারে ৪-২ গোলে জিতে নেয় আকাশি নীল শিবির।:
আরও পড়ুন
ম্যাচ হারলেও গোল্ডেন  বুট এমবাপ্পের

ম্যাচ হারলেও গোল্ডেন বুট এমবাপ্পের

কাতার বিশ্বকাপের শ্বাসরুদ্ধকর ফাইনালে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। দল হারলেও কিলিয়ান এমবাপ্পে ফাইনালে হ্যাট্রিকসহ টুর্নামেন্টে মোট ৮ গোল করে গোল্ডেন বুট জিতে নিয়েছেন। ম্যাচে মেসি ৭ গোল করেও এমবাপ্পের কাছে গোল্ডেন বুট হারাতে হয়েছে। রোববার (১৮ ডিসেম্বর) বিশ্বকাপের ফাইনালে মেসি ও এমবাপ্পে দু’জনই ৫ গোল নিয়ে খেলতে নেমেছিলেন। ২৩ মিনিটে ফ্রান্সের জালে বল জড়ানোর মধ্য দিয়ে মেসির গোল ৬ এ দাঁড়ায়। দ্বিতীয়ার্ধে কম সময়ের মধ্যে জোড়া গোল করেন এমবাপ্পে। তার গোল সংখ্যা দাঁড়ায় ৭টিতে। খেলা অতিরিক্ত সময়ে গড়ালে সেই সময়ে মেসি আরো একটি গোল করেন। এর মধ্য দিয়ে তার গোল সংখ্যা ৭ হয়। এরপর অতিরিক্ত সময়ের দ্বিতীয় অংশে পেনাল্টি:
আরও পড়ুন
বিশ্বকাপের গোল্ডেন বল লিওনেল মেসির

বিশ্বকাপের গোল্ডেন বল লিওনেল মেসির

১৯৮৬ থেকে ২০২২। ক্যালেন্ডারের পাতা থেকে পেরিয়ে গেছে ৩৬টি বছর। এর মাঝে স্বাদ নেওয়া হয়নি বিশ্বকাপ জয়ের শিরোপা। এমন হিসেব-নিকেশ পুঁজি করেই আয়োজক দেশ কাতারে এবার পা রেখেছিল লিওনেল মেসির দল। তবে গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই সৌদি আরবের কাছে হেরে অঘটনের জন্ম দেয় লাতিন আমেরিকার দেশটি। পরক্ষনেই সেই প্রেক্ষাপট পাল্টে বিশ্বকাপে নিজেদের মেলে ধরতে শুরু করে লিওনেল স্ক্যালোনির দল। যার মূল কারিগর দলটির প্রাণভ্রোমরা লিওনেল মেসি। তার হাত ধরেই এবারের বিশ্বকাপ মঞ্চের ফাইনালে জিতেছে আলবিসেলেস্তারা। চলতি কাতার বিশ্বকাপে মাঠ ও মাঠের বাইরে এক অন্য রকম মেসিকে দেখেছে বিশ্ব। এবারের বিশ্বকাপে মেসির পা থেকে এসেছে ৭টি গোল, করিয়েছেন তিনটি। আর্জেন্টিনা দলের:
আরও পড়ুন
তৃতীয়বারের মতো  বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

তৃতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

ফুটবল বিশ্বের সকল ট্রফিতে নিজের নাম লিখিয়েছেন রোজারিও থেকে উঠে আসা ৩৫ বছর বয়সী এই ফুটবলার। শুধুই অধরা ছিল সোনালি সেই বিশ্বকাপ শিরোপাটি। আজ কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে নাটকীয় লড়াইয়ে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। বিস্তারিত আসছে...
আরও পড়ুন
দি মারিয়াকে নিয়েই একাদশ সাজালো আর্জেন্টিনা

দি মারিয়াকে নিয়েই একাদশ সাজালো আর্জেন্টিনা

বিশ্বকাপজুড়ে আর্জেন্টিনার ম্যাচের সঙ্গে বদলে গেছে একাদশ। প্রতিপক্ষকে বিবেচনায় এনে কৌশল পাল্টেছেন দলটির কোচ লিওনেল স্কালোনি। ফ্রান্সের বিপক্ষে তার একাদশ কেমন হয়, এ নিয়ে ছিল আলোচনা। আনহেল দি মারিয়া পূর্ণ ফিট হলেও তিনি খেলবেন কি না তা নিয়ে ছিল প্রশ্ন। তবে অভিজ্ঞ এই উইঙ্গারকে নিয়েই একাদশ সাজিয়েছেন স্কালোনি। ফরাসিদের ভয়ঙ্কর আক্রমণ আটকাতে আর্জেন্টিনা নামছে দুই সেন্টার ব্যাক ক্রিস্তিয়ান রোমেরো ও নিকোলাম ওতামেন্দিকে নিয়ে। ফুলব্যাক হিসেবে খেলবেন মলিনা ও মার্কোস আকুইনা। তাদের সঙ্গে তিন মিডফিল্ডার হিসেবে আছেন এঞ্জো ফার্নান্দেস, রদ্রিগো দে পল ও অ্যালেক্সিস ম্যাক আলিস্তার। আক্রমণের দায়িত্বে লিওনেল মেসির সঙ্গী সেমিফাইনালে জোড়া গোল করা হুলিয়ান আলভারেস ও আনহেল দি মারিয়া।:
আরও পড়ুন
অতীত পরিসংখ্যানে  ফ্রান্সের বিপক্ষে  এগিয়ে আর্জেন্টিনা

অতীত পরিসংখ্যানে ফ্রান্সের বিপক্ষে এগিয়ে আর্জেন্টিনা

দীর্ঘ ৩৬ বছরের শিরোপা খরা কাটাতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে মাঠে নামছে লিওনেল মেসির আর্জেন্টিনা। ২৮ দিনের বিশ্বকাপ মহাযজ্ঞের শেষ লড়াইটা শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। দুই দলের সামনেই সুযোগ আছে তৃতীয়বারের মতো বিশ্বকাপের সোনালি ট্রফি নিজেদের করে নেওয়ার। ম্যাচের আগে ফরাসিদের বিপক্ষে অতীত পরিসংখ্যান অনেকটাই এগিয়ে রাখছে আলবিসেলেস্তাদের। যা মাঠে বাড়তি সাহস জোগাতে পারে লিওনেল স্ক্যালোনির শিষ্যদের। আন্তর্জাতিক ফুটবলে ফ্রান্স ও আর্জেন্টিনা পরস্পরের মুখোমুখি হয়েছে ১২ বার। যার ছয়টিতে জিতেছে আর্জেন্টিনা, ফরাসিদের জয় তিনটি ম্যাচে। বাকি ম্যাচগুলো ড্র হয়েছে। তবে দুই দলের সবশেষ দেখায় শেষ হাসি হেসেছিল দিদিয়ে দেশমের দল। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে এমবাপে- গ্রিজম্যানদের:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.