তবে কি মেসিও যাচ্ছেন সৌদিতে ?
সৌদি ক্লাব আল নাসেরে যোগ দিয়ে ইউরোপিয়ান ফুটবলের সঙ্গে সম্ভাব্য ইতি টেনেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এবার কি সেই পথেই হাঁটবেন লিওনেল মেসি? গুঞ্জন উঠেছে সিআর সেভেনের প্রতিদ্বন্দ্বী ক্লাব আল হিলালে যোগ দিচ্ছেন ‘এলএমটেন’। সম্প্রতি ইতালির একটি দৈনিক সংবাদমাধ্যম কালসিওমার্কাতো জানিয়েছে, লা পুলগার সঙ্গে আল হিলালের আলাপ হয়েছে। সামনে চুক্তি সম্পন্ন করে আরব দেশ সৌদিতে খেলতে যাবেন তিনি। যা হবে ফুটবল ইতিহাসের সর্বোচ্চ ট্রান্সফার ফি’র বিনিময়ে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ভাইরাল হওয়ার পর মেসির আল হিলালে যাওয়ার বিষয়ে ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়। ছবিটিতে দেখা যায়, মেসির নাম লেখা আল হিলালের নীল জার্সি একটি দোকানে রাখা হয়েছে। তাছাড়াও ছবির ক্যাপশনে লেখা আছে,:
