অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়েছে ভারত
বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে কোহলি ও রাহুলের জোড়া অর্ধশতকে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়েছে ভারত। আগে ব্যাটিংয়ে নেমে ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ৩ বল বাকি থাকতে ১৯৯ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে ২ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারত। একে একে সাজঘরে ফেরেন ইশান কিষান, রোহিত শর্মা ও শ্রেয়াস আইয়ার। তবে ভিরাট কোহলি ও লোকেশ রাহুলের অবিচ্ছিন্ন ১৬৫ রানের জুটিতে ৫২ বল বাকি থাকতেই জয় তুলে নেয় টুর্নামেন্টের হট ফেভারিট ভারত। রোববার (৮ অক্টোবর) চেন্নাইয়ের এমএ চিদম্বরাম স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার দেয়া ২০০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই অজি পেসারদের তপের মুখে পরে ভারত। ইনিংসের:
