খেলাধুলা

ফিফার শাস্তির কবলে পড়তে যাচ্ছে বাংলাদেশ!

ফিফার শাস্তির কবলে পড়তে যাচ্ছে বাংলাদেশ!

২০২৬ ফুটবল বিশ্বকাপ বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে র‍্যাঙ্কিংয়ে ৭৯ ধাপ এগিয়ে থাকা শক্তিশালী লেবাননকে ১-১ গোলে রুখে দিয়েছে বাংলাদেশ। দেশের ফুটবলে এমন স্মরণীয় মুহূর্ত এনে দিয়ে প্রশংসায় ভাসছেন জামাল ভূঁইয়া, শেখ মোরসালিনরা। কিন্তু ভিন্ন এক কারণে শাস্তির কবলে পড়তে পারে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। গত মঙ্গলবার বসুন্ধরা কিংস অ্যারেনায় লেবাননের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের দ্বিতীয়ার্ধে একজন দর্শক মাঠে ঢুকে জড়িয়ে ধরেছিলেন বাংলাদেশের ফুটবলার সিনিয়র সোহেল রানাকে। সঙ্গেসঙ্গে বাফুফের মিডিয়া কর্মকর্তা ও নিরাপত্তা কর্মীরা মাঠের মধ্যে গিয়ে ওই দর্শককে ধরে নিয়ে আসেন বাইরে। তবে মাঠে নিরাপত্তা ঘাটতির কারণে জরিমানা গুনতে হতে পারে বাফুফেকে। ম্যাচ শেষ হওয়ার পরও দশম শ্রেণিতে পড়ুয়া:
আরও পড়ুন
যে ক্লাবে হতে পারে স্কালোনির নতুন ঠিকানা

যে ক্লাবে হতে পারে স্কালোনির নতুন ঠিকানা

অনেকটা রূপকথার মত। আসলেন, দেখলেন, জয় করলেন। বলছি আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনির কথা। বিশ্বকাপ জিতানো এই কোচের হঠাৎ কী এমন হলো নিজ থেকেই তিনি পদ ছাড়তে চাচ্ছেন। মারাকানায় ব্রাজিলের বিপক্ষে দারুণ এক জয়ের পরেই নিজের পদত্যাগের ইঙ্গিত দিয়েছেন। আর্জেন্টাইন গণমাধ্যমের খবর, এএফএ প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়ার সঙ্গে নানা কারণে সম্পর্কের অবনতি হয়েছে এ মাস্টার মাইন্ডের। তাই তিনি আর আর্জেন্টিনার কোচের চেয়ারে আর থাকতে চাচ্ছেন না। স্কালোনি আর্জেন্টিনা ছাড়বেন কিনা তা এখনো নিশ্চিত নয়, তবে ইতোমধ্যেই বেশ কয়েকটি ক্লাব তাকে পেতে নড়ে চড়ে বসেছে। স্পোর্তর বরাত দিয়ে টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, স্কালোনিকে পেতে ঝোক বুঝে কোপ দিতে চায় রিয়াল মাদ্রিদ। চলতি মৌসুম শেষেই:
আরও পড়ুন
ছয় বছর নিষিদ্ধ বিশ্বকাপজয়ী ক্রিকেটার

ছয় বছর নিষিদ্ধ বিশ্বকাপজয়ী ক্রিকেটার

দুর্নীতির দায়ে সব ধরনের ক্রিকেট থেকে ছয় বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে দু'টি বিশ্বকাপ জেতা মারলন স্যামুয়েলস। আজ বুধবার (২৩ নভেম্বর) নিজেদের ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। স্যামুয়েলসের বিরুদ্ধে দুর্নীতির চারটি ধারা ভঙ্গের অভিযোগ এনেছে আইসিসি। বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটারের নিষেধাজ্ঞা চলতি বছরের ১১ নভেম্বর থেকে শুরু হয়েছে। শেষ হবে ২০২৯ সালের নভেম্বরে। এই সময়ে কোনো ধরনের ম্যাচেই ব্যাট-বল হাতে নিতে পারবেন না তিনি। আইসিসির দুর্নীতিবিরোধী নীতির ২.৪.২, ২.৪.৩, ২.৪.৬ ও ২.৪.৭ নম্বর ধারা ভেঙেছেন স্যামুয়েলস। তবে ট্রাইব্যুনালের অধিকাংশ সদস্যদের সিদ্ধান্তে ২.৪.২ ধারা ভঙ্গের জন্য তাকে দোষী সাব্যস্ত করা হয়। এ ধারায় বলা আছে,:
আরও পড়ুন
রামগঞ্জে নৌকার মনোনয়ন পেতে চান ১০জন আওয়ামীলীগ নেতা

রামগঞ্জে নৌকার মনোনয়ন পেতে চান ১০জন আওয়ামীলীগ নেতা

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন ২৭৪,লক্ষ্মীপুর-১(রামগঞ্জ) আসনে আওয়ামীলীগ থেকে নৌকা প্রতিক পেতে আগ্রহী হয়েছেন ১০ জন। তাঁরা দলীয় মনোনয়ন পত্র ক্রয় ও জমা দিয়েছেন বলে নিশ্চিত করেন। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) উপজেলাব্যাপী নেতাকর্মীদের সাথে আলোচনা করে জানা যায় এ পর্যন্ত ২৭৪ (রামগঞ্জ) সংসদীয় আসন থেকে মনোনয়নপত্র ক্রয় ও জমা দিয়েছেন - বর্তমান এমপি ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ড.আনোয়ান খান, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও সাবেক উপজেলা আওয়ামীলীগের সভাপতি সফিকুল ইসলাম, পৌরসভা মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন, উপজেলা আওয়ামীলীগের সদস্য:
আরও পড়ুন
উত্তাপ ছড়ানো ম্যাচে ব্রাজিলকে হারাল আর্জেন্টিনা

উত্তাপ ছড়ানো ম্যাচে ব্রাজিলকে হারাল আর্জেন্টিনা

বাংলাদেশ সময় (২২ নভেম্বর) ভোর সাড়ে ৬টায় রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে খেলা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ের ৩০ মিনিট পর সকাল ৭টায় বল মাঠে গড়ায়। খেলার প্রথমার্ধে একটি বলও জালে জড়াতে পারেনি কোনো দল। ফলে প্রথমার্ধে গোল ছাড়াই বিরতিতে যায় ব্রাজিল-আর্জেন্টিনা দল। তবে দ্বিতীয়ার্ধে শুরুটা ছিল ব্রাজিলেরই। একাধিকবার গোলপোস্টের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে স্বাগতিকরা। তবে ঘরের মাঠে দর্শকদের আনন্দ দেওয়া হয়নি সেলেসাওদের। খেলার ধারার বিপরীতেই ম্যাচের প্রথম গোল করে বসে আর্জেন্টিনা। ৬৩ মিনিটে জিওভানি লো সেলসোর কর্নার থেকে লাফিয়ে হেড করেন নিকোলাস ওতামেন্ডি। বল ঠেকাতে ব্যর্থ অ্যালিসন। বাকি সময়ে আর কোনো গোল হয়নি। ফলে একটি গোল:
আরও পড়ুন
মোরসালিনের গোলে লেবাননকে রুখে দিলো বাংলাদেশ

মোরসালিনের গোলে লেবাননকে রুখে দিলো বাংলাদেশ

প্রথমার্ধে একাধিক গোল মিসের মহড়ায় এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয়ার্ধেও একই ধারায় খেলা গড়ানোয় মনে হচ্ছিল হয়ত গোলের দেখা আর পাবে না জামাল ভূঁইয়ারা। এরই মধ্যে রক্ষণের ভুলে গোল হজম করে বসে বাংলাদেশ। এতে টানা দ্বিতীয় হারের শঙ্কা জাগছিল তখন সমর্থকদের মনে। কিন্তু দলের বিপর্যয়ে ত্রাতা হয়ে এলেন দলে ফেরা শেখ মোরসালিন। তার দুর্দান্ত গোলে শক্তিশালী লেবাননকে রুখে দিয়েছে লাল সবুজের দল। মঙ্গলবার (২১ নভেম্বর) বসুন্ধরার কিংস অ্যারেনায় ২০২৬ ফুটবল বিশ্বকাপ বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে র‍্যাঙ্কিংয়ে ৭৯ ধাপ এগিয়ে থাকা লেবাননের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। দারুণ খেলতে থাকা বাংলাদেশ ৬৭ মিনিটে মাজেদ ওসমানের গোলে পিছিয়ে পড়ে।:
আরও পড়ুন
বাংলাদেশ, আর্জেন্টিনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা

বাংলাদেশ, আর্জেন্টিনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা

বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বে আজ (২১ নভেম্বর) ঘরের মাঠে লেবাননের মুখোমুখি বাংলাদেশ। সন্ধ্যায় আর্জেন্টিনা নামবে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে। চলুন জেনে নিই আজকের খেলার সূচি : বিশ্বকাপ ফুটবল বাছাইপর্ব বাংলাদেশ-লেবানন সন্ধ্যা ৫-৪৫ মি., সরাসরি দেখবেন : টি স্পোর্টসে ক্রিকেট জাতীয় ক্রিকেট লিগ ঢাকা বিভাগ-ঢাকা মহানগর সকাল ৯টা, সরাসরি দেখবেন : ইউটিউব/বিসিবি রংপুর-সিলেট সকাল ৯টা, সরাসরি দেখবেন : ইউটিউব/বিসিবি ফুটবল অ-১৭ বিশ্বকাপ ফুটবল জার্মানি-যুক্তরাষ্ট্র বেলা ২টা ৩০ মি., সরাসরি দেখবেন : ফিফা প্লাস ওয়েবসাইট মালি-মেক্সিকো বেলা ২টা ৩০ মি., সরাসরি দেখবেন : ফিফা প্লাস ওয়েবসাইট আর্জেন্টিনা-ভেনেজুয়েলা সন্ধ্যা ৬টা, সরাসরি দেখবেন : ফিফা প্লাস ওয়েবসাইট মরক্কো-ইরান সন্ধ্যা ৬টা, সরাসরি দেখবেন ::
আরও পড়ুন
বিশ্বকাপের সেরা একাদশে ভারতীয়দের প্রাধান্য

বিশ্বকাপের সেরা একাদশে ভারতীয়দের প্রাধান্য

প্রতিবারের মতো সদ্য শেষ হওয়া ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের সেরা পারফর্মারদের নিয়ে একটি একাদশ তৈরি করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি), যেখানে টানা দশ ম্যাচ জিতেও ট্রফি জিততে না পারা টিম ইন্ডিয়ার রয়েছে সর্বোচ্চ পাঁচজন খেলোয়াড়। অপরদিকে বিশ্বকাপ জয়ের পরও মাত্র দুই অজি ক্রিকেটার জায়গা করে নিয়েছে এই একাদশে। স্বাভাবিকভাবেই আট ম্যাচ হেরে সবার আগে বাদপড়া বাংলাদেশ ক্রিকেট দলের কোনো ক্রিকেটার এই একাদশে নেই। বিস্তারিত আসছে….
আরও পড়ুন
ভারতকে কাঁদিয়ে বিশ্বকাপ জিতলো অস্ট্রেলিয়া

ভারতকে কাঁদিয়ে বিশ্বকাপ জিতলো অস্ট্রেলিয়া

ওয়ানডে বিশ্বকাপের ত্রয়োদশ আসরের ফাইনালে ভারতের স্বপ্ন ভঙ্গ করে ষষ্ঠ বিশ্বকাপ ঘরে তুললো অস্ট্রেলিয়া। ভারতের বোলিং তোপে দলীয় ৪৭ রানের মাথায় ৩ উইকেট হারিয়ে চাপে পড়ার পর দলকে খাঁদের কিনারা থেকে টেনে তুলেন অজি ওপেনার ট্রাভিস হেড। একপ্রান্ত আগলে রেখে করেন দুর্দান্ত সেঞ্চুরি। বলা যায় এক হেডের কাছেই হেরে গেল স্বাগতিক ভারত। রবিবার আহমেদাবাদে বিশ্বকাপ ফাইনালে ২৪১ রানের লক্ষ্যে নেমে ভারতকে উড়িয়ে দিয়েই শিরোপা জয় করে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। একতরফা খেলে তারা ম্যাচটি জিতেছে ৬ উইকেট আর ৪২ বল হাতে রেখে।
আরও পড়ুন
নিস্তব্ধ স্টেডিয়াম, জয়ের পথে অস্ট্রেলিয়া

নিস্তব্ধ স্টেডিয়াম, জয়ের পথে অস্ট্রেলিয়া

ঘরের মাঠে চলমান ওয়ানডে বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ফাইনালে এসেই হোঁচট খেয়েছে ভারত। প্রায় দেড় লাখ দর্শকের সামনে স্বাগতিক দর্শকদের পাহাড়সম চাপ সামলে উঠতে পারেনি টিম ইন্ডিয়া। যার ফলে প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসে শেষ বলে অলআউট হয়ে যাওয়ার আগে স্কোরবোর্ডে ২৪০ রান করেছে রোহিত শর্মার দল। রোববার (১৯ নভেম্বর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২৪০ রান তুলেছে ভারত। ব্যাট হাতে লোকেশ রাহুল ৬৬ ও বিরাট কোহলি ৫৪ রান করেন। এছাড়া অধিনায়ক রোহিত শর্মা খেলেন ৩১ বলে ৪৭ রানের ইনিংস। অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে পেসার মিচেল স্টার্ক একাই:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.