আরিফুলের সেঞ্চুরিতে বাংলাদেশের রানের পাহাড়
ব্লুমফন্টেইনে ব্যাটিংয়ে নেমে ইনিংস বড় করতে পারছিলেন না কেউই। শেষমেশ পূর্ণতা দিলেন আরিফুল ইসলাম। তরুণ এই অলরাউন্ডার ঝোড়ো ব্যাটিংয়ে ছুলেন তিন অঙ্কের ম্যাজিক ফিগার। আরিফুলের সেঞ্চুরিতে ভর করে যুক্তরাষ্ট্রের বিপক্ষে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৯১ রানের বড় সংগ্রহ পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ভারতের কাছে হেরে যুব বিশ্বকাপের আসর শুরু করেছিল বাংলাদেশ। তবে পরের ম্যাচেই আইরিশদের হারিয়ে ঘুরে দাঁড়ায় এশিয়ার চ্যাম্পিয়নরা। আজ যুক্তরাষ্ট্রের বিপক্ষে জিততে পারলে সুপার সিক্স নিশ্চিত হবে টাইগারদের। এমন সমীকরণ নিয়ে দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনে টস হেরে ব্যাট করতে নেমে অবশ্য শুরুটা তেমন স্বস্তির ছিল না ইয়াং টাইগারদের। দলীয় ২৯ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। আর্য গার্গের:
