ইসরায়েলি হামলায় গাজায় নিহত ২৫ হাজার
নতুন বছরে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলার তীব্রতা বেড়েছে। অবরুদ্ধ উপত্যকায় দেশটির নির্বিচার হামলায় নিহতের সংখ্যা প্রায় ২৫ হাজারে পৌঁছেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার এই তথ্য জানিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পাশাপাশি এ সময় আহত হয়েছে আরো ৬২ হাজার ৩৮৮ জন। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছে। কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা এদিন আরো জানিয়েছে, ইসরায়েলি বাহিনী দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসের উত্তর-পূর্বে আল-কারারা শহরে একাধিক বাড়ি ধ্বংস করেছে। এতে বেশ কয়েকজন নিহত এবং অন্যরা আহত হয়েছে। গতকাল গাজা থেকে ইসরায়েলের দিকে বেশ কয়েকটি রকেট হামলা চালানো হয়। তবে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র:
