আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
সৌদি আরবে আরও একজন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। শুক্রবার (৩১ মে) মো. নুরুল আলম (৬১) মক্কায় মারা যান। তার বাড়ি কক্সবাজারের রামুতে। এ নিয়ে সৌদি আরবে বাংলাদেশের নয়জন হজযাত্রী মারা গেলেন। হজ ফ্লাইট শুরু হওয়ার পর এ পর্যন্ত ৫৫ হাজার ১১৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। রোববার (২ জুন) হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। শনিবার (১ জুন) রাত আড়াইটা পর্যন্ত সর্বমোট ৫৫ হাজার ১১৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৩ হাজার ৭৪৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৫১ হাজার ৩৬৯ জন। এখন পর্যন্ত সৌদি আরব যাওয়ার ফ্লাইট পরিচালিত হয়েছে:
