আইসিটি

বুধবার  টুইটারে এডিট ফিচার আসছে

বুধবার টুইটারে এডিট ফিচার আসছে

মাইক্রোব্লগিং সাইট টুইটারে আসছে টুইট এডিট ফিচার। আগামী বুধবার এই ফিচার কিছু ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে। প্রাথমিক পর্যায়ে ব্লু সাবস্ক্রাইবারদের জন্য এই এডিট বাটন নিয়ে আসবে টুইটার। এই ব্লু সাবস্ক্রাইবার সার্ভিস বর্তমানে নিউজিল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে। এই সার্ভিসের সুবিধা হল এখানে অ্যাড-ফ্রি প্রিমিয়াম ফিচার্স পাওয়া যায়। জানা যায়, এই ফিচার টুইটের পাশে একটি আইকন, টাইমস্ট্যাম্প এবং লেবেলের মাধ্যমে শো হবে। যা দেখে অন্যরা বুঝতে পারবেন যে, টুইটটি এডিট করা হয়েছে। পশ্চিমা গণমাধ্যমগুলো বলছে, টুইটার বুধবার থেকে শুরু হওয়া টুইট বাটনের পরীক্ষা শুরু করতে পারে। টুইটার ব্যবহারকারীরা টাইপিং এবং ব্যাকরণগত ত্রুটিগুলো ঠিক করার জন্য বছরের পর বছর:
আরও পড়ুন
নিজস্ব ই-মেইল সেবা নিয়ে আসছে জুম

নিজস্ব ই-মেইল সেবা নিয়ে আসছে জুম

করোনার সময় জনপ্রিয় হয়ে ওঠা জুম এবার ব্যবহারকারীদের জন্য ই-মেইল সেবা চালু করছে। চলতি বছরের শেষে এই ফিচার উন্মুক্ত হবে। বর্তমানে ভিডিও কল ও ই-মেইল একসাথে সেবা দিচ্ছে জি-মেইল। গুগল ২০১৮ সালের এক প্রতিবেদনে জানিয়েছিল, বিশ্বজুড়ে ১.৫ বিলিয়ন অ্যাকটিভ ব্যবহারকারী রয়েছে জি-মেইলের। লিটমাস এর পরিসংখ্যান অনুসারে, মেইলের ক্ষেত্রে জি-মেইলের চেয়েও বেশি ব্যবহারকারী রয়েছে অ্যাপেল ই-মেইলে। প্রায় ৫৭.৭২ শতাংশ মার্কেট শেয়ার তাদের। যেখানে জি-মেইলের রয়েছে ২৯.৪৩ শতাংশ মার্কেট শেয়ার। মাইক্রোসফট আউটলুকের রয়েছে ৪.৩৩ শতাংশ মার্কেট শেয়ার। শোনা গেছে, জুম তাদের ই-মেইল ও ক্যালেন্ডার প্ল্যাটফর্মের নাম রাখতে চলছে জেড-মেইল ও জেড-ক্যাল। জানা গেছে, প্রায় দু'বছর ধরে এই পরিষেবার উপর কাজ করছে জুম।:
আরও পড়ুন
সর্বাধুনিক প্রযুক্তির স্মার্টফোনের মাধ্যমে জীবনযাত্রা সহজ করছে ‘ইনফিনিক্স’

সর্বাধুনিক প্রযুক্তির স্মার্টফোনের মাধ্যমে জীবনযাত্রা সহজ করছে ‘ইনফিনিক্স’

চীনের মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান ‘ইনফিনিক্স’ অত্যাধুনিক প্রযুক্তি ও ফিচার সম্বলিত বৈচিত্র্যময় ফিচারের স্মার্টফোন গ্রাহকের কাছে সাশ্রয়ী মূল্যে পৌঁছে দিচ্ছে। এরই ধারাবাহিকতায় ব্র্যান্ডটির ‘হট ১২’ এবং ‘নোট ১২’ সিরিজের ডিভাইসগুলো দেশের বাজারে পেয়েছে দারুণ জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা। ১২ সেপ্টেম্বর, ২০২২, ঢাকা: অন্যতম শীর্ষস্থানীয় স্মার্টফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইনফিনিক্স ব্র্যান্ডটির নিত্যনতুন, অভিনব ও যুগোপযোগী মোবাইল বাজারে আনার মাধ্যমে প্রযুক্তি দুনিয়ায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে সক্ষম হয়েছে। শক্তিশালী প্রসেসরের ইনফিনিক্সের ডিভাইস সমূহ একইসঙ্গে টেকসই, কার্যকরী ও আকর্ষণীয় ডিজাইনের। ইনফিনিক্সের স্মার্টফোনগুলোর উল্লেখযোগ্য ফিচারের মধ্যে রয়েছে, হাই-ডিফিনেশন ডিসপ্লে, সুপার-ফাস্ট চার্জিং, ডিজিটাল জুম সম্বলিত শক্তিশালী ক্যামেরা, কোয়াড ফ্ল্যাশ, ফেস ডিটেকশন, টাচ টু ফোকাস ফিচার, এআই ট্রিপল ক্যামেরা, সেলফি:
আরও পড়ুন
নেটওয়ার্ক না থাকলেও কল করা যাবে নতুন আইফোনে

নেটওয়ার্ক না থাকলেও কল করা যাবে নতুন আইফোনে

প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বাজারে এলো আইফোন ১৪। বুধবার অ্যাপল তাদের সদর দফতরে এক অনুষ্ঠানের মাধ্যমে আইফোন ১৪ সিরিজের চারটি ফোন উন্মুক্ত করে। এগুলো হলো-আইফোন ১৪, আইফোন ১৪ প্লাস, আইফোন ১৪ প্রো এবং আইফো ১৪ প্রো ম্যাক্স। এসব ফোনে রয়েছে দুর্দান্ত ফিচার্স ও স্পেসিফিকেশন। নতুন আইফোনগুলোর অন্যতম বিশেষত্ব হচ্ছে এর স্যাটেলাইট কানেক্টিভিটি। নেওয়ার্ক না থাকলেও নতুন আইফোন দিয়ে কল করা যাবে।  নতুন চারটি আইফোনেই থাকছে স্যাটেলাইট কানেক্টিভিটি। বিপদের সময় ফোনে নেটওয়ার্ক না থাকলে কৃত্রিম উপগ্রহের সঙ্গে সংযুক্ত হয়ে আপৎকালীন মেসেজ পাঠাতে পারবে ফোনগুলো। এছাড়াও কোন কারণে গাড়ি দুর্ঘটনার কবলে পড়লে তা নিজে থেকেই বুঝে নিয়ে প্রয়োজনীয় মেসেজ নিজে থেকেই পাঠাতে:
আরও পড়ুন
নতুন তিনটি মডেলের ল্যাপটপ আনল নকিয়া

নতুন তিনটি মডেলের ল্যাপটপ আনল নকিয়া

নতুন তিনটি মডেলের ল্যাপটপ আনল নকিয়া। এগুলো হলো-নকিয়া পিওরবুক ফোল্ড, পিওরবুক লাইট এবং পিওরবুক প্রো। জার্মানির বার্লিনে আয়োজিত আইএফএ ২০২২ ইভেন্টে শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স নির্মাতারা তাদের একাধিক নতুন ডিভাইসের ওপর থেকে পর্দা সরিয়েছে। এক্ষেত্রে পিছিয়ে নেই ফিনল্যান্ডের নকিয়া। নকিয়া ল্যাপটপ ব্র্যান্ডের মালিকানাধীন প্রতিষ্ঠান অফ গ্লোবাল পিওরবুক সিরিজের নতুন ল্যাপটপ উন্মোচন করেছে। নকিয়ার নতুন ল্যাপটপের মধ্যে ১৪ ইঞ্চির ডিসপ্লে যুক্ত ‘ফোল্ড’ এবং ‘লাইট’ মডেল দুটি ইনটেল পেন্টিয়াম সিলভার এন৬০০০ প্রসেসর দ্বারা চালিত। তবে বড় ১৫.৬ ইঞ্চির ‘প্রো’ মডেলে ব্যবহার করা হয়েছে ইনটেল কোর আই থ্রি ১২২০পি প্রসেসরটি। ইভেন্টে এই নয়া ল্যাপটপগুলোর দামের বিবরণ প্রকাশ করেনি সংস্থা। যদিও, এর প্রায় সকল স্পেসিফিকেশনই প্রকাশ:
আরও পড়ুন
শিক্ষা-প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুমের চাহিদা নিরুপণে তথ্য চায় অধিদপ্তর

শিক্ষা-প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুমের চাহিদা নিরুপণে তথ্য চায় অধিদপ্তর

শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুমের চাহিদা নিরুপনে তথ্য চায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। জেলা শিক্ষা কর্মকর্তাদের আগামী পাঁচ দিনের মধ্যে ইমেইলে তথ্য পাঠাতে বলা হয়। অধিদপ্তর থেকে বিষয়টি জানিয়ে মঙ্গলবার সব জেলা শিক্ষা কর্মকর্তাদের চিঠি পাঠানো হয়। চিঠিতে অধিদপ্তর বলছে, ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠদানরত স্কুল, স্কুল অ্যান্ড কলেজ, কলেজ ও মাদরাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুমের চাহিদা নিরুপনে নির্ধারিত ছক অনুযায়ী তথ্য আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ইমেইলে তথ্য পাঠাতে বলা হয়েছে। মাইক্রোসফট ওয়ার্ড ও এক্সএল ফরমেটে ছকে নিকশ ফন্টে তথ্য পূরণ করে ইমেইলে ([email protected]) ঠিকানায় পাঠাতে হবে জেলা শিক্ষা কর্মকর্তাদের। জানা যায়, ছকে অঞ্চলের নাম, জেলার নাম, উপজেলার নাম, শিক্ষা প্রতিষ্ঠানের:
আরও পড়ুন
আবরো জনপ্রিয় হয়ে উঠছে নকিয়া ফোন

আবরো জনপ্রিয় হয়ে উঠছে নকিয়া ফোন

এক সময় ফোনের বাজারে একচ্ছত্র আধিপত্য ছিল নকিয়ার। দক্ষিণ এশিয়ার মোবাইল ফোনের বাজারে ৭০ শতাংশ দখল ছিল ফিনল্যান্ডের এই হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠানটির। কিন্তু অ্যানড্রয়েড ফোনের প্রচলন শুরু হলে বাজার হারাতে থাকে নকিয়া। হারানো বাজারে একটু একটু করে জায়গা করে নিতে শুরু করেছে এইচএমডি গ্লোবালের মালিকানায় থাকা বিশ্বখ্যাত নকিয়া। বিক্রি বাড়িয়ে ফের একবার শিরোনামে এসেছে প্রতিষ্ঠানটি। ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশন প্রকাশিত রিপোর্ট অনুযায়ী বিক্রির নিরিখে এই মুহূর্তে বিক্রির নিরিখে পঞ্চম স্থানে রয়েছে নকিয়া। মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্রির নিরিখে এই তথ্য সংগ্রহ করেছে আইডিসি। রিপোর্টে জানানো হয়েছে বিক্রির নিরিখে ১৫তম  স্থানে রয়েছে নকিয়া সি১০০। চলতি বছর নকিয়া সি২০০ মডেল বিক্রিতেও জোয়ার দেখেছে স্ক্যান্ডেনেভিয়ার সংস্থাটি।:
আরও পড়ুন
মাত্র এক সেকেন্ডে চার্জ হবে স্মার্টফোনে!

মাত্র এক সেকেন্ডে চার্জ হবে স্মার্টফোনে!

একটা সময় স্মার্টফোনের ব্যাটারি চার্জ হতে ৪-৫ ঘণ্টা সময় লাগতো। এখনকার ফাস্ট চার্জিঙ ফোনগুলো ১-২ ঘণ্টায় চার্জ হয়। কিন্তু অপো ইঞ্জিনিয়ারদের দাবি ভবিষ্যতে মাত্র ১ সেকেন্ডে স্মার্টফোন চার্জ হওয়া সম্ভব হবে। ফাস্ট চার্জিংয়ের ভবিষ্যত কী? টেকরাডার ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে অপোর চার্জিং টেকনোলজি ল্যাবের প্রধান এডওয়ার্ড টিয়ান জানিয়েছেন, ‘ফাস্ট চার্জিং দুনিয়ার একজন ইঞ্জিনিয়ার হিসাবে আমার কাজ সব বাধাকে অতিক্রম করা। যতদিন না পর্যন্ত ১ সেকেন্ডে ফোনের ব্যাটারি সম্পূর্ণ চার্জ হচ্ছে ততদিন প্রযুক্তির উন্নতিতে আমাদের গবেষণা চলবে।’ তিনি জানান, ‘চার্জিং স্পিড বাড়ানো সবথেকে চ্যালেঞ্জিং বিষয় নয়, তবে গ্রাহককে ভালো ফাস্ট চার্জিং অভিজ্ঞতা দেওয়ার জন্য আরও অনেক বিষয়ে নজর দিতে হয়। সুরক্ষা ও:
আরও পড়ুন
মোবাইলে যে ৩৫ অ্যাপস ইনস্টল করলেই বিপদ!

মোবাইলে যে ৩৫ অ্যাপস ইনস্টল করলেই বিপদ!

বিপজ্জনক মোবাইল অ্যাপের ফের নতুন তালিকা পাওয়া গেল। প্লে স্টোরে বিপজ্জনক ভাইরাস ম্যালওয়্যার সংক্রমিত বেশ কিছু অ্যাপের হদিস পাওয়া গিয়েছে। সাইবার টেকনোলজি সংস্থা ‘বিটডিফেন্ডার’-এর মতে, মোট ৩৫টি জনপ্রিয় অ্যানড্রয়েড অ্যাপসে ম্যালওয়্যারের সন্ধান মিলেছে। গত ডিসেম্বরে এ রকম কিছু ক্ষতিকারক অ্যাপসকে গুগল তাদের প্লে স্টোর থেকে মুছে ফেলেছিল। ফ্রেব্রুয়ারি মাসেও তারা ২৯টি অ্যাপের বিরুদ্ধে এই পদক্ষেপ করেছিল। এবার গুগল প্লে স্টোর থেকে মুছে ফেলল ক্ষতিকারক ৩৫টি অ্যাপ। এই অ্যাপসগুলোর মধ্যে কোনওটি ৫০ হাজারেরও বেশি বার ডাউনলোড করা হয়েছিল। বেশ কিছু অ্যাপের রেটিং ছিল ৪.৮। দেখুন ভয়ংকর সেই  অ্যাপসের তালিকা: ১. ওয়ালস লাইট ২. বিগ ইমোজি ৩. গ্রেড ওয়ালপেপার্স ৪. স্টক ওয়ালপেপার্স ৫.:
আরও পড়ুন
এবার গুগলে বিভ্রাট

এবার গুগলে বিভ্রাট

বিশ্বব্যাপী প্রায় এক ঘণ্টার জন্য বন্ধ ছিল জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। ট্র্যাকিং ওয়েবসাইট ডাউন ডিটেক্টর ডটকম বিভ্রাটের বিষয়টি নিশ্চিত করে। গুগলের পক্ষ থেকে পরবর্তীতে জানানো হয়েছে, বিভ্রাট দেখা দেওয়ার কারণ ছিল সফটওয়্যার আপডেট জটিলতা। ডাউন ডিটেক্টর ডটকম ওয়েবসাইটটি জানায়, মঙ্গলবার (৯ আগস্ট) ৪০টি দেশে লাখ-লাখ ব্যবহারকারী সমস্যার মুখোমুখি হন। রেকর্ড করা হয় বিভ্রাটের বহু রেকর্ড। যখনই কোনো শব্দ বা বিষয় খোঁজার চেষ্টা করা হচ্ছিল, দেখা দিচ্ছিল ত্রুটি। বারবারই অপেক্ষা করার বার্তা আসছিল। অন্য একটি বার্তায় গুগল দুঃখ প্রকাশ করলেও; অভ্যন্তরীণ সার্ভারে ত্রুটির কথা জানাচ্ছিল। পুনরায় চেষ্টার অনুরোধ জানানো হয়। এদিকে সোমবার গুগলের একটি ডেটা সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। এর কারণে:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.